editor
ইতালির ভেনিসে সাংবাদিকদের আয়োজনে মতবিনিময় ও ইফতার
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির ভেনিসে গণমাধ্যম কর্মীদের আয়োজনে স্থানীয় কমিউনিটি ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত কমিউনিটি ব্যক্তিবর্গ সংবাদ প্রচারে গুণগত মান,কমিউনিটির সত্য মিথ্যা যাচাই করে তত্ত্ব নির্ভর সংবাদ পরিবেশন এবং প্রবাসীদের সুখ দুঃখ সহ নানান ঘটনা বিশ্ববাসীকে তুলে ধরতে সংবাদকর্মীদের অগ্রণী ভূমিকার জন্য ধন্যবাদ জানান। স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজের হলরুমে সময় টিভির মাকসুদ রহমানের সভাপতিত্বে আরটিভি ইতালি প্রতিনিধি আসলাম উজ্জামান এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন বাংলার ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেন,এনটিভির ভেনিস প্রতিনিধি প্রিন্স হাওলাদার ,আইওনটিভির ভেনিস প্রতিনিধি সজীব আল হোসাইন ও মোখলেসুর রহমান।Read More
‘কুয়েত প্রবাসীরা ই-পাসপোর্ট পেতে যাচ্ছেন’
বিদেশবার্তা২৪ ডেস্ক: কুয়েত প্রবাসীরা ই-পাসপোর্ট পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি বলেছেন, কুয়েত প্রবাসীদের বহুল আকাঙ্ক্ষিত ই-পাসপোর্টের কার্যক্রম আগামী ২ মে থেকে শুরু হবে। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের ইফতার পার্টিতে তিনি এ তথ্য জানান। কুয়েতের স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায় সালমিয়া অভিজাত একটি রেস্টুরেন্টে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। উপস্তিত ছিলেন মিনিস্টারRead More
২ লাখ ২৫ হাজার বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় গমন প্রক্রিয়াধীন
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রায় ২ লাখ ২৫ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশটিতে নতুন করে পাঁচ লাখ বাংলাদেশির কর্মসংস্থান হবে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। শনিবার (১৫ এপ্রিল) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের লেবার ডিপার্টমেন্ট ৮ হাজার ৭২৭টি নিয়োগের ডিমান্ডের বিপরীতে ৩ লাখ ৫৮ হাজার ৮৯২ জন বাংলাদেশি নতুন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫৯৫ জন নতুন কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছে। আরও প্রায়Read More
যুক্তরাষ্ট্রের মিনিয়েপলিসে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মাইকে আজানের অনুমতি
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটির সকল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রদানের ঐতিহাসিক একটি বিল পাস হয়েছে। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’র (কেয়ার) মিনেসোটা স্টেট চ্যাপ্টারের নির্বাহী পরিচালক জয়লানি হোসেন শুক্রবার এ তথ্য জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার এ সংক্রান্ত বিল পাস হয়। জয়লানি বলেন, শিগগিরই বিলটিকে আইনে পরিণত করতে সিটি মেয়র জ্যাকব ফ্রে তা স্বাক্ষর করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচার হলে এটিই হবে যুক্তরাষ্ট্রের প্রথম সিটি। মিনিয়েপলিস সিটির মসজিদে এর আগে ফজর, মাগরিব এবং এশার নামাজ বাদে যোহরRead More
সিসিক নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে কাজ করতে আহবান পররাষ্ট্রমন্ত্রীর
নিউজ ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী সহ সিলেট নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশি এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয় প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করা এখন আমাদের সকলের একান্ত কর্তব্য। সকল ভেদাভেদ ভুলে এখন থেকে তাকে বিজয়ী করতে বিশেষ করে দলের প্রতিটি নেতাকর্মীদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে দলের জয়,আমাদের সকলের জয়। পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, শনিবার (১৬ এপ্রিল) দুপুরে গণভবনেRead More
বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: গত ১১ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি ,সাবেক কাউন্সিলার ও লেখক ব্যারিষ্টার নাজির আহমদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠণের সাবেক সভাপতি রহমত আলী ।মাহফিলে প্রধান আলোচক হিসাবে ‘ মাহে রমজানের শিক্ষা ও শবে ক্বদর ‘ নিয়ে আলোচনা করেন অধ্যাপক মাওলানা আব্দুলRead More
মোহম্মদ শামস-উল ইসলাম : একজন কীর্তিমান ব্যাংকারের প্রতিকৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন
নিউজ ডেস্ক: মোহম্মদ শামস-উল ইসলাম : একজন কীর্তিমান ব্যাংকারের প্রতিকৃতি গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৮ এপ্রিল শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কীর্তিমান ব্যাংকার রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। বহুমুখী প্রতিভায় উদ্ভাসিত অনন্য এ কর্মবীর শুধু বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নয় বাংলাদেশের অর্থনীতির জন্যই এক অমূল্য সম্পদ। তার কর্মদক্ষতা এবং নিরলস প্রচেষ্টায় বিপর্যস্থ অবস্থা থেকে অগ্রণী ব্যাংক আজ অনন্য এক উচ্চতায় আসীন। ‘বঙ্গবন্ধু কর্নার’ খ্যাত নন্দিত এ উদ্ভাবকের বহুমাত্রিক জীবনRead More
বাংলা নববর্ষ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
নিউজ ডেস্ক: শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে সিলেটের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব। আজ শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, ১লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি বহনে এদিনের গুরুত্ব অপরিসীম। তারা বলেন, বাংলা এবং বাঙ্গালীর বর্ষবরণ উৎসব সার্বজনীন,সকলের।এটি আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক।বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে প্রতিটি বাঙ্গালির হৃদয় হয়ে উঠুক নির্মল আনন্দে উদ্ভাসিত।প্রেসক্লাব নেতৃবৃন্দ, সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষকে বরন
নিউজ ডেস্ক: নানা আনুষ্ঠানিকতায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আড়ম্বরপূর্ণভাবে ১লা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩০ কে বরন করা হয়েছে। আজ শুক্রবার সকালে প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ১লা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জমান খাঁন, পিএইচডি, এইসি; ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। বাংলা নববর্ষের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে প্রানবন্ত আলোচনা করেন নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বাংলা নববর্ষের স্বকীয়তা ও তাৎপর্য্য তুলে ধরে বলেন, আমরা বিপুল উৎসাহRead More
সিলেটে ঈদ-উল-ফিতর উপলক্ষে শিল্প এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময় সভা অনুষ্টিত
নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেটের শিল্প এলাকার আইন-শৃঙ্খলা এবং বেতন বোনাস বিষয়ে মতবিনিময় করেছে সিলেট জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। আজ বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮, সিলেট এর পক্ষ থেকে ব্রিটিশ গ্যাসকুকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও খাদিম সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সম্মেলন কক্ষে ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষে শিল্প এলাকার আইন-শৃঙ্খলা এবং বেতন বোনাস সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮, সিলেট পুলিশ সুপার জনাব মোঃরওশনুজ্জামান সিদ্দিকী। সভায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিবৃন্দ বলেন, তাদের প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। শ্রমিকদের যথাযথ প্রাপ্য সুযোগ-সুবিধা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আসন্নRead More


