editor
অবশেষে স্বস্তির বৃষ্টি
নিউজ ডেস্ক: গত কয়েক দিনের টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। সোমবার রাত ৯টা থেকে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদর উপজেলা, জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে রাত ১০টার দিকে পুরো সিলেটজুড়ে শীতল বাতাস বইতে শুরু করে। আকাশে বিজলি চমকাচ্ছে। বিমানবন্দর এলাকার বাসিন্দা আলি হোসেন বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জে বৃষ্টি শুরু হয়। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়তে থাকে। রাত ১০টার দিকে ঝড় ও শিল্পবৃষ্টি শুরু হয়, যা এখনও অব্যাহত আছে।’ বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘গরমে জীবন অতিষ্ঠRead More
ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে সম্প্রীতি বাংলাদেশ
নিউজ ডেস্ক: ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে সম্প্রীতি বাংলাদেশ। দিবসের আলোচনায় মুক্তিযুদ্ধের ঘটনাগুলো রাষ্ট্রীয়ভাবে নতুন প্রজন্মের নিকট তুলে ধরার আহবান জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) দুপরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ‘অবিস্মরণীয় এক দিন’ শীর্ষক আলোচনাসভা আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেন, মুজিবনগর সরকারের কথা বলতে গেলে ৭ মার্চের কথা আসবে, সেই ৭ই মার্চের স্বাধীনতার ডাক পৌঁছে গিয়েছিল তখনকার অজপাড়াগাঁয়ে মেহেরপুরে। সেকারণেই আজকের ১৭ এপ্রিল। মার্চের ৩০ তারিখ থেকে ১৭Read More
‘বিশ্বাসের চাষ ও বিকাশে নান্দনিক শিল্পকলা ক্যলিগ্রাফি শক্তিশালী মাধ্যম’
নিউজ ডেস্ক: দারুল আজহার মডেল মাদরাসা, সিলেট ক্যাম্পাস আয়োজিত রমজান মাসব্যাপী ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, “বিশ্বব্যাপী নন্দিত ও স্বীকৃত ক্যালিগ্রাফি শিল্প মুসলমানদের গৌরবময় উত্তরাধিকার। এই শিল্পের কাছে গোটা বিশ্ব ঋনী। মানুষের মনে শিল্প ও সৌন্দর্য্যের বোধ সৃষ্টিতে, বিশ্বাসের চাষ ও বিকাশে নান্দনিক শিল্পকলা ক্যলিগ্রাফি একটি শক্তিশালী মাধ্যম। ক্যালিগ্রাফি শিল্পের চর্চায় দারুল আজহারের উদ্যোগ ও প্রশিক্ষণ সমাজে সৃজনশীল মানস তৈরীতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।” ১৬ এপ্রিল রবিবার বিকেলে ডিএএম সিলেট ক্যাম্পাসের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আজহার সিলেট ক্যাম্পাসেরRead More
‘ভুল সিগনালের কারণে দুর্ঘটনার কবলে সোনার বাংলা এক্সপ্রেস’
নিউজ ডেস্ক: মেইন লাইনের ক্লিয়ারেন্স না দিয়ে লুইপ লাইনের ক্লিয়ারেন্স দেওয়ার ফলেই দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দেয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা কবলিত স্থানে ঢাকা পোস্টকে অভিযোগ জানান কয়েকজন। তারা বলেন, কন্ট্রোল রুমের দায়িত্বে অবহেলা ও ভুল সিগনালের ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেনটি দাঁড়িয়েছিল লুইপ লাইনে। সোনার বাংলা এক্সপ্রেস যেহেতু ঢাকা ছাড়া অন্য কোনো স্টেশনে থামে না, তাই সোনার বাংলা এক্সপ্রেসের যাওয়ার কথা মেইন লাইনে। কিন্তু কন্ট্রোল রুম থেকে সোনার বাংলা এক্সপ্রেসকে হয়তো লুইপ লাইনের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।Read More
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ ১৭ এপ্রিল (সোমবার) সকালে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দিবসটি উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক এক আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোঁকনুজ্জমান খাঁন, পিএইচডি, এইসি প্রধান অতিথির বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে দিবসটির তাৎপর্য্য ও প্রেক্ষাপট তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন। এসময় তিনি তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ই মার্চেরRead More
ঢাকায় সিএমএসএফের তহবিল ব্যাবস্হাপনার উপর আলোচনা সভা অনুষ্ঠিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর তহবিল ব্যাবস্হাপনার উপর এক আলোচনাসভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ‘পুঁজিবাজারে বর্ষবরণের আমেজে নবতর উদ্ভাবন সিএমএসএফ এর তহবিল ব্যাবস্হাপনা বিষয়ক মতবিনিময় সভা” এই শিরোনামে আজ রবিবার বিকেলে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ আলোচনা অনুষ্টিত হয়। সাবেক মুখ্য সচিব ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এ অনুষ্ঠানের আহবাহয়ক, ইউকল এর পরিচালক সিডিবিএল এর ভাইস চেয়ারম্যান ও বিওজি সিএমএসএফ এরRead More
ইতালির ভেনিসে সাংবাদিকদের আয়োজনে মতবিনিময় ও ইফতার
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির ভেনিসে গণমাধ্যম কর্মীদের আয়োজনে স্থানীয় কমিউনিটি ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত কমিউনিটি ব্যক্তিবর্গ সংবাদ প্রচারে গুণগত মান,কমিউনিটির সত্য মিথ্যা যাচাই করে তত্ত্ব নির্ভর সংবাদ পরিবেশন এবং প্রবাসীদের সুখ দুঃখ সহ নানান ঘটনা বিশ্ববাসীকে তুলে ধরতে সংবাদকর্মীদের অগ্রণী ভূমিকার জন্য ধন্যবাদ জানান। স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজের হলরুমে সময় টিভির মাকসুদ রহমানের সভাপতিত্বে আরটিভি ইতালি প্রতিনিধি আসলাম উজ্জামান এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন বাংলার ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেন,এনটিভির ভেনিস প্রতিনিধি প্রিন্স হাওলাদার ,আইওনটিভির ভেনিস প্রতিনিধি সজীব আল হোসাইন ও মোখলেসুর রহমান।Read More
‘কুয়েত প্রবাসীরা ই-পাসপোর্ট পেতে যাচ্ছেন’
বিদেশবার্তা২৪ ডেস্ক: কুয়েত প্রবাসীরা ই-পাসপোর্ট পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি বলেছেন, কুয়েত প্রবাসীদের বহুল আকাঙ্ক্ষিত ই-পাসপোর্টের কার্যক্রম আগামী ২ মে থেকে শুরু হবে। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের ইফতার পার্টিতে তিনি এ তথ্য জানান। কুয়েতের স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায় সালমিয়া অভিজাত একটি রেস্টুরেন্টে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। উপস্তিত ছিলেন মিনিস্টারRead More
২ লাখ ২৫ হাজার বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় গমন প্রক্রিয়াধীন
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রায় ২ লাখ ২৫ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশটিতে নতুন করে পাঁচ লাখ বাংলাদেশির কর্মসংস্থান হবে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। শনিবার (১৫ এপ্রিল) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের লেবার ডিপার্টমেন্ট ৮ হাজার ৭২৭টি নিয়োগের ডিমান্ডের বিপরীতে ৩ লাখ ৫৮ হাজার ৮৯২ জন বাংলাদেশি নতুন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫৯৫ জন নতুন কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছে। আরও প্রায়Read More
যুক্তরাষ্ট্রের মিনিয়েপলিসে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মাইকে আজানের অনুমতি
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটির সকল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রদানের ঐতিহাসিক একটি বিল পাস হয়েছে। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’র (কেয়ার) মিনেসোটা স্টেট চ্যাপ্টারের নির্বাহী পরিচালক জয়লানি হোসেন শুক্রবার এ তথ্য জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার এ সংক্রান্ত বিল পাস হয়। জয়লানি বলেন, শিগগিরই বিলটিকে আইনে পরিণত করতে সিটি মেয়র জ্যাকব ফ্রে তা স্বাক্ষর করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচার হলে এটিই হবে যুক্তরাষ্ট্রের প্রথম সিটি। মিনিয়েপলিস সিটির মসজিদে এর আগে ফজর, মাগরিব এবং এশার নামাজ বাদে যোহরRead More


