editor
বোয়েসেলের মাধ্যমে জর্ডানে ৫৮৬ বাংলাদেশি কর্মী নিয়োগ
বিদেশবার্তা২৪ ডেস্ক: সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ৫৮৬ কর্মীকে জর্ডানে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৫০৬ জন নারী এবং ৮০ জন পুরুষ কর্মী নিয়োগ দিবে দেশটি। বোয়েসেলের ওয়েবসাইটে জর্ডানে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশটির ৭টি পৃথক গার্মেন্টস কোম্পানির সুইং মেশিন অপারেটর, টেইলার, সুপারভাইজার ও একজন সাইকোলোজিস্ট’সহ বেশ কিছু পদে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে দেখা যায়, দেশটির হাইফা গার্মেন্টস কোম্পানিতে ৩২, ক্যানজেন সুইং ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে ৭৫, আটলান্টা গামেন্টস কোম্পানিতে ৭০, জিয়া অ্যাপারেল কোম্পানিতে ১৫৩, প্রস্টিজ অ্যাপারেল কোম্পানিতে ৫,Read More
সিলেটে আবারো বিদ্যুৎ বন্ধের নোটিশ
নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২৯ এপ্রিল) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি বিমানবন্দর-২ কেভি বিমানবন্দর এক্সপ্রেস এবং ১১ কেভি সিটি ফিডারের আওতাধীন লাক্কাতুরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, এম. এ. জি. ওসমানী এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপার, লাখাউড়া, সলেপুর, ক্যাডেট কলেজ, ধোপাগুল, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছলিয়া, রঙ্গিটিলা, হিলুয়াছড়া চা-বাগান, সালুটিকর ঘাটও ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎRead More
নবীজি সা. কল্যাণের দরজা বলেছেন যে আমলকে
ধর্ম ডেস্ক: হজরত মুআয (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহর রসূল! আমাকে এমন আমল সম্পর্কে বলুন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে।’ তিনি বললেন, ‘তুমি বিরাট (কঠিন) কাজ সম্পর্কে প্রশ্ন করলে। তবে এটা তার পক্ষে সহজ হবে, যার পক্ষে মহান আল্লাহ সহজ ক‘রে দেবেন। (আর তা হচ্ছে এই যে,) তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার কোন অংশী স্থাপন করবে না। নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে, মাহে রমজানের রোজা পালন করবে এবং কাবা গৃহের হজ পালন করবে।’Read More
কাজা রোজা আদায়ে দেরি করলে যে ক্ষতি
ধর্ম ডেস্ক: ঈমানের পর নামাজ এবং রোজা সাধারণভাবে সব মুসলমানের উপর ফরজ। বাকি দুটি ইবাদত (হজ, জাকাত আদায়) নির্দিষ্ট ব্যক্তির জন্য, নির্দিষ্ট উপায়ে ফরজ করা হয়েছে। প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্ক, সক্ষম প্রত্যেক মুসলিমের উপর দিনে পাঁচবার নামাজ আদায় ও রমজান মাসে রোজা রাখা ফরজ। নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদতের বিধানের পাশাপাশি অক্ষমতা, অপারগতায় প্রতিবিধানও দিয়েছেন আল্লাহ তায়ালা। রোজার মাসে মুসাফির ও অসুস্থ ব্যক্তি, গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী নিজের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা থাকলে রমজানে রোজা না রেখে পরে তা কাজা করে নেওয়ার বিধান রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, আল্লাহRead More
বাংলাদেশ-জাপান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে
নিউজ ডেস্ক: বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যাপক অংশীদারিত্ব’ থেকে সফলভাবে ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কিসিদা এবং আমি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের আদ্যপান্ত আলোচনা করেছি। আমরা খুব খুশী যে, আমরা বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পকর্কে ‘ব্যাপক অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারিত্বে পৌঁছাতে পেরেছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর বিনিময় প্রত্যক্ষ করার পর যৌথ বিবৃতি প্রদানের পর এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘আজ, প্রধানমন্ত্রী কিসিদা এবং আমি ‘কৌশলগত অংশীদারিত্বের’ ওপর যৌথ বিবৃতি প্রদান করেছি। আমি বিশ্বাসRead More
রোমানিয়া থেকে ১৪ বাংলাদেশিকে ডিপোর্ট
নিউজ ডেস্ক: রোমানিয়া থেকে ১৪ বাংলাদেশিসহ ২১ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নিজ দেশে ডিপোর্ট ছাড়াও এসব অভিবাসীকে আগামী পাঁচ বছরের জন্য রোমানিয়া ও শেনজেন সীমান্তে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) ২৪ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২২ এপ্রিল, শনিবার, স্থানীয় ক্লুজ-নাপোকা বিমানবন্দর থেকে বিশেষ চার্টার বিমানযোগে ২১ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। এসব অভিবাসীদের মধ্যে ১৪ জন বাংলাদেশি, ৬ জন পাকিস্তানি এবং একজন তুরস্কের নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৪৫ বছর। পশ্চিম রোমানিয়ার সীমান্তবর্তী আরাদ কাউন্টি থেকেRead More
তিউনিশিয়া উপকূল থেকে ৭০ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: তিউনিশিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা কয়েকটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিউনিশিয়ার উপকূলীয় শহর স্ফ্যাক্সের কাছে সোমবার দুটি নৌকা ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার বিচার বিভাগীয় কর্মকর্তা ফৌজি মাসমুদি৷ বার্তা সংস্থা রয়টার্সকে ফৌজি মাসমুদি বলেন, ‘‘অভিবাসীদের মরদেহ রাখা নিয়ে চাপের মধ্যে পড়েছে স্ফ্যাক্স হাসপাতাল৷ কারণ ধারণ ক্ষমতার চেয়ে মরদেহের সংখ্যা বেশি৷ ফলে, এটি জনস্বাস্থ্যের জন্যও হুমকি হিসেবে দেখা হচ্ছে। মরদেহ সংরক্ষণ করাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ তিনি বলেন, গত শুক্রবার থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টারত অন্তত ৭০ জনRead More
বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট ২১ মে
নিউজ ডেস্ক: চলতি বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আগামী ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হবে। বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাপস উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। চলতি বছর নয়বার হজ নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে উল্লেখ করে ফরিদুল হক বলেন, তারপরও কিছু কোটা বাকি রয়েছে। এখন হাতে আর কোনো সময় নেই। তাই ওটা (কোটা) পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কারণে মন্দা চলছে। এইRead More
বাবার বাড়িতে গেলে কসর পড়তে হবে কি?
ধর্ম ডেস্ক: যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকেন, তার জন্য ইসলামের বিধান হচ্ছে তিনি নামাজ কসর করবেন। এর অর্থ হচ্ছে তিনি চার রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে, সেগুলোর দুই রাকাত আদায় করবেন। কসর শুধু চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে। দুই রাকাত অথবা তিন রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে, যেমন মাগরিব নামাজ, ফজর নামাজ, এর কোনো কসর নেই। অর্থাৎ এটাকে অর্ধেক করার কোনো সুযোগ নেই। সুতরাং সফরের সময় শুধু আসর, এশা এবং জোহরের ওয়াক্তে কসর পড়তে হবে। কসর আদায় করা— আল্লাহর পক্ষ থেকে বান্দার এক ধরনের বড় সুবিধা। পবিত্র কোরআনে বলাRead More
লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: লিবিয়ার উপকূল অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে এক শিশুসহ ১১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার দেশটির উপকূলরক্ষীরা অভিবাসনপ্রত্যাশীদের মরদেহ উদ্ধার করেন৷ উপকূলরক্ষীরা জানায়, নৌকাডুবির পর চারজন ব্যক্তিকে সাঁতরে তীরে আসতে দেখলে,তারা ছুটে যান। নৌকাডুবির খবর পাওয়ার পর উপকূলরক্ষীদের উদ্ধারে নির্দেশ দেয় পাশ্ববর্তী গারুবুলী শহর কর্তৃপক্ষ৷ পরে উপকূলরক্ষীরা ১০ জন পুরুষ ও একটি মেয়ের মরদেহ উদ্ধার করে। জীবিতদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়৷ ওইসময় জীবিত উদ্ধার করা ব্যক্তিরা এতোটাই ক্লান্ত ছিলেন যে, পায়ে হাঁটার শক্তি পর্যন্ত ছিলো না৷ ঘাসের ওপর শুয়ে ছিলেন তারা৷ চেষ্টা করছিলেন স্বাভাবিকRead More


