editor
জাপা নেতার ছেলের লন্ডনে আকস্মিক মৃত্যু
নিউজ ডেস্ক: জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিল্পপতি সাইফুদ্দিন খালেদের একমাত্র ছেলে সালাউদ্দিন ওমর (২৫) আর নেই। বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে আকস্মিকভাবে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে ওমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, সাইফুদ্দিন খালেদের একমাত্র ছেলে সালাউদ্দিন ওমর র্দীঘদিন ধরে পরিবারের সঙ্গে লন্ডনে বসবাস করেন। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে আকস্মিকভাবে অসুস্থ হন। পরে তাকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে নেয়া হলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোক দেখা দিয়েছে। টগবগে তরুণ সালাউদ্দিন ওমরের মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছেন বিভিন্নমহল। শিল্পপতি সাইফুদ্দিন খালেদের সঙ্গে মোবাইলRead More
সুদান থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত বাংলাদেশিদের
বিদেশবার্তা২৪ ডেস্ক: সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে। শাহরিয়ার আলম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে, কীভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসেরRead More
ইতালির আনকোনা সিটি নির্বাচন, লড়ছেন দুই বাংলাদেশি
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির বন্দরনগরী আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে। ইতালিয়দের পাশাপাশি দুই বাংলাদেশি প্রার্থীর প্রচারণায় মুখর এখন বন্দরনগরী। আগামী ১৪ এবং ১৫ মে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশি নাজমুল আহমেদ নাহিদ ইতালির আলোচিত রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্টের মনোনয়ন পেয়েছেন। রবিবার আয়োজিত এক নির্বাচনী সভায় স্থানীয় সংসদ সদস্য জর্জো ফেদে এবং মেয়র প্রার্থী এনরিকো স্পারাপানিসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে তাহসিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন “আনকোনা দিয়ামচি দেল নোই” নামক একটি গ্রুপ থেকে। ইতালিয় পার্লামেন্টের সংসদ সদস্য মি: জর্জো ফেদে প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন। বিদেশিদের মধ্যে আনকোনাতে বাংলাদেশিদের কাজRead More
সুদানে বাংলাদেশি দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে গুলি
বিদেশবার্তা২৪ ডেস্ক: সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর গোলাগুলিতে খার্তুমের বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সেখানের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায়ও গুলির আঘাত হেনেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়েছে। একই সঙ্গে সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায়ও গুলি এসে পড়েছে। বর্তমানে খার্তুমের পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন। বাসা এবং দূতাবাসে হামলার বিষয়ে রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান, আমার বাসায় মেশিনগানের গুলির আঘাতRead More
নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুঁইয়ার মৃত্যু
বিদেশবার্তা২৪ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা ও নিউইয়কের বাসিন্দা রুহুল আমিন ভুঁইয়া (৭৬) নিউইয়র্ক এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি প্রায় ১ বৎসর কোমায় থাকা ছিলেন। গত বছরের ১১ই মে সকালে কুইন্সের হিলসাইড এভিনিউর ফাতেমা গ্রোসারির পাশে পথ চলার সময় ছিনতাইকারির ধাক্কায় গুরুতরভাবে আহত হন তিনি। দুর্ঘটনার পর চিকিৎসকরা শতচেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি। আজ মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। জানাজা শেষে তার কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে বীর মুক্তিযোদ্ধারা সর্বশেষ স্যালুট জানাবেন। এ সময় রাষ্ট্রেরRead More
শাওয়ালের ৬ রোজা কি ধারাবাহিকভাবে রাখা জরুরি?
বিদেশবার্তা২৪ ডেস্ক: শাওয়াল মাসের ছয় রোজা কি ধারাবাহিকভাবে রাখা শর্ত নাকি আলাদা আলাদাভাবে রাখা যায়? কেউ যদি প্রত্যেক সপ্তাহের শেষে সাপ্তাহিক ছুটির দুই দিনে তিন ধাপে রোজাগুলো রাখতে চায় তাহলে পারবে কিনা? এমন প্রশ্নের প্রেক্ষিতে আলেমরা বলেন, শাওয়ালের রোজাগুলো লাগাতার বা ধারাবাহিকভাবে রাখা শর্ত নয়। তাই এ রোজাগুলো কেউ চাইলে আলাদা আলাদাভাবে কিংবা কোনও বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে রাখতে পারে, এতে কোনও অসুবিধা নেই। তবে যত তাড়াতাড়ি আদায় করা যায় তত ভাল। কেননা আল্লাহ্ তায়ালা বলেন: ‘তোমরা ভাল কাজে অগ্রণী হও।’ আল্লাহ আরও বলেন: ‘তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুতRead More
শাওয়ালের ৬ রোজা আগে রাখবেন নাকি রমজানের কাজা?
বিদেশবার্তা২৪ ডেস্ক: শাওয়ালের ৬ রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতঃপর এ রোজার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।’ (সহিহ মুসলিম, ১১৬৪) শাওয়ালের এই ৬ রোজা পালন করা মুস্তাহাব। কারো যদি রমজানের রোজার কাজা থাকে (অসুস্থতা কিংবা নারীদের হায়েজ-নেফাসের কারণে) তাদের জন্য নিয়ম ও করণীয় হলো—‘শাওয়াল মাসে তাদের কাজা রোজাগুলো আগে পূর্ণ করে নেবে। তারপর তারা শাওয়ালের ৬ রোজা পালন করবে। কেননা ‘..যার ওপর কাজা রয়ে গেছে সে রোজা পুর্ণ করেছে বলে গণ্য হবে নাRead More
এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীনের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
নিউজ ডেস্ক: বিশিষ্ট লেখক ,গবেষক ,ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীনের নামাজে জানাযা ও দাফন সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে । গত ২৩ এপ্রিল রবিবার বিকাল সাড়ে তিনটায় সৈয়দ জয়নাল আবেদীনের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় মৌলভীজারের শাহ মোস্তফা রোডস্থ টাউন ঈদগাহ মাঠে।এ জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের সন্তান সৈয়দ মুশফিক শাকেরীন ।জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন -মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ,মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান ,বিশিষ্ট আইনজীবি ও লেখক মুজিবুর রহমান মুজিব,ইসলামী ফাউণ্ডেশনের উপ পরিচালক অধ্যক্ষ শাহ নজরুল ইসলাম ,সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ ,মরহুমের বড় ছেলে সৈয়দRead More
ঈদের ছুটিতে মদিনার ঐতিহাসিক স্থানগুলোতে দর্শনার্থীদের ভিড়
ধর্ম ডেস্ক: ঈদুল ফিতরের ছুটিতে মদিনায় অবস্থিত ঐতিহাসিক স্থানগুলো দেখতে ভিড় জমিয়েছেন সৌদি নাগরিক, প্রবাসী ও বিপুল সংখ্যক বিদেশী দর্শনার্থী। সৌদি বার্তা সংস্থা ‘এসপিএ’ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে মদিনার ঐতিহাসিক স্থান পরিদর্শনে দেশের বিদেশী ও অভ্যন্তরীণ নাগরিকদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। দর্শনার্থীরা এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে ছবি তুলে রাখছেন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানছেন। উহুদ প্রাঙ্গণ এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অন্যান্য স্থানকেও ক্যামেরাবন্দি করছেন দর্শনার্থীরা। উহুদ ময়দানে আশ-শুহাদা জামে মসজিদ সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পর বর্তমানে মসজিদটিতে ১৫ হাজারের বেশি মুসল্লির ধারণক্ষমতা রয়েছে। এর কারণেRead More
তাশাহুদের পর অজু ভেঙে গেলে করণীয়
ধর্ম ডেস্ক: একজন মুসলিমকে সব সময় আল্লাহর উপর ঈমান রাখতে হয় এবং প্রতিদিন পাঁচবার রবের সামনে উপস্থিত হতে হয়। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করেছেন আল্লাহ তায়ালা। নামাজের ভেতর অনেক ফরজ, ওয়াজিব ও সুন্নত কাজ রয়েছে। নামাজের গুরুত্বপূর্ণ ফরজ কাজ বৈঠক বা বসা। আর বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব বা আবশ্যক। প্রতি দুই দুই রাকাত পর পর বৈঠকে বসতে হয় এবং তাশাহুদ পড়া হয়। নামাজের প্রতিটি বিধান পালন করতে হয় পবিত্র অবস্থায়, কারণ পবিত্রতা নামাজের অন্যতম শর্ত। হজরত জাবির ইবনু আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবিRead More


