Main Menu

editor

 

পাকিস্তানে পুলিশ দপ্তরে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

বিদেশবার্তা২৪ ডেস্ক: পাকিস্তানের এবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশে পুলিশ বাহিনীর দপ্তরে বিস্ফোরণের ঘটনায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ওই প্রদেশের সোয়াত জেলার কাওয়াল শহরে সশস্ত্র পুলিশ বাহিনীর দপ্তরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে ওই অফিসটি। পাক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ওই এলাকায় সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ঘটনার পরে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সেনা। পাকিস্তানের এবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশে পুলিশ বাহিনীর দপ্তরে বিস্ফোরণের ঘটনায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ওইRead More


বন্দুক সহিংসতা: যুক্তরাষ্ট্রে হত্যাযজ্ঞের দ্রুত হারের রেকর্ডের শঙ্কা

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিনিয়তই কোন না কোন অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে। চলতি বছর ২০২৩ সালের তিন মাসেই গোটা যুক্তরাষ্ট্রে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বন্দুক সহিংসতায়।সর্বশেষ যুক্তরাষ্ট্রে ১১১ দিনে ১৭টি হত্যাযজ্ঞে নিহত হয়েছেন ৮৮ জন। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই হত্যাকারীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। এমন সহিংসতা সর্বশেষ ২০০৯ সালে একই সময়ে দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে দ্রুত হারে হত্যাযজ্ঞের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। চলতি বছর এখন পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে আতঙ্ক সৃষ্টিকারী হত্যাকাণ্ড ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে এমন আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভয়েসRead More


বার্লিনে ডয়চে ভেলে’র বিরুদ্ধে আ.লীগ ও সিভিল সোসাইটির মানববন্ধন

বিদেশবার্তা২৪ ডেস্ক: বার্লিনে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে’র কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপ এবং জার্মান আওয়ামী লীগ। উন্নয়নের রোল মডেল বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক ও অসত্য সংবাদ পরিবেশন, প্রধানমনন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করাসহ দেশের জঙ্গী ও সন্ত্রাস দমনে সফল র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে এ মানববন্ধন করা হয়। সোমবার দুপুরে বার্লিনের ভোল্টা স্ট্রাসেতে ডয়চে ভেলের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। ইইউর বিভিন্ন দেশগুলোতে বসবাসরত নানা পেশাজীবীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপের পক্ষ থেকেRead More


জুড়ীতে শিক্ষা অফিসের জনবল সংকট, কার্যক্রম ব্যাহত

নিউজ ডেস্ক: দীর্ঘদিন থেকে কর্মকর্তা-কর্মচারী বিহীন চলছে জুড়ী উপজেলা শিক্ষা অফিস। এতে করে ব্যাহত হচ্ছে উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার তদারকি কার্যক্রম। জানা যায়, কর্মকর্তা, কর্মচারী সহ মোট ৮ টি পদের বিপরীতে দায়িত্বে রয়েছেন মাত্র একজন।কর্মকর্তা না থাকার কারণে একজন সহকারী কর্মকর্তা দিয়ে চলছে অফিসের কার্যক্রম, পাশাপাশি জনবল না থাকায় একজন স্কুলের প্রধান শিক্ষক ও বিভিন্ন স্কুলের প্রহরী (পিয়ন)দিয়ে চলছে অফিসের অন্যান্য কার্যক্রম। উপজেলার শিক্ষা অফিসে একজন কর্মকর্তা তিনজন সহকারী কর্মকর্তা ও ৪ জন কর্মচারী থাকার কথা থাকলেও ২০২১ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ বদলি হলেRead More


রোহিঙ্গা ক্যাম্পে আগুন

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের চাকমারখুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইতোমধ্যে ৩০টির বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই রোকনুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনের তীব্রতা বেশি। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। অনেক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা কুদ্দুস বলেন, হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুনRead More


পর্যটকদের অপেক্ষায় ‘রাংপানি’

নিউজ ডেস্ক: পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা-বাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে সবুজ চাদরে। সেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন পাহাড়-ঝর্ণা আর সাদা পাথরের মিতালির। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমনই একটি জায়গার নাম রাংপানি। এর অবস্থান জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায়। জেলার বাইরের পর্যটকদের কাছে খুব বেশি পরিচিত নয় স্থানটি। তবে এর মোহনীয় রূপ একবার দেখলে যেন আর ভুলবার সাধ্য নেই কারও। সিলেট শহর থেকে প্রায় ৫৪ কিলোমিটার দূরে এই জায়গাটি। সেখানে যেতে হলে ব্যক্তিগত যানবাহন কিংবা জাফলং যাওয়ার বাসে উঠে পড়লেই হবে। জৈন্তাপুর শ্রীপুর পর্যটনকেন্দ্র পার হয়ে মোকামপুঞ্জি এলাকায় নামলেই পায়েRead More


কুশল বিনিময়ে ব্যস্ততা মেয়র প্রার্থীদের

নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আসন্ন নির্বাচনের মেয়র প্রার্থীদের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে দলীয় নেতাকর্মী, শুভাকাক্সিক্ষ ও সমর্থকদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। এতোদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ভোটারদের বাসা-বাড়িতে কুশল বিনিময়ের জন্য ছুটে গেলেও ঈদের দিন হতে গতকাল সোমবার পর্যন্ত উল্টো কর্মী-সমর্থকরা আসছেন প্রার্থীদের কাছে। কোলাকুলি, মিষ্টিমুখ আর কুশল বিনিময়ের মাধ্যমেই সময় কাটাচ্ছেন মেয়র প্রার্থীরা। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন সিসিকের সকল সম্ভাব্য মেয়র প্রার্থী। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামীRead More


গড়ে প্রতিদিন ১০ প্রবাসীর লাশ আসে বাংলাদেশে

বিদেশবার্তা২৪ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের ‍যুবক আনোয়ার হোসেন (৩২) কাজ করতে গিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু এক মাসের মাথায় গত বছরের ৩০ জুলাই ঘুমের মাঝে তার মৃত্যু হয়। চিকিৎসকের সনদপত্রে লেখা হয়—হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এর পাঁচ মাস পর তার লাশ দেশে আসে এবং গত ১১ জানুয়ারি তার মৃতদেহ দাফন করা হয়। পরিবারে সচ্ছলতা ফিরবে, এমন আশায় খুলনার আব্দুস সাত্তার (২৮) গিয়েছিলেন কাতারে। একই স্বপ্ন নিয়ে কুমিল্লার আলমগীর (২৬) সৌদি আরবে ও নারায়ণগঞ্জের ফারুক (৩১) গিয়েছিলেন দুবাই। কিন্তু গত বছরের ডিসেম্বরে তিন জনই দেশে ফিরেছেন লাশ হয়ে। একজন দুর্ঘটনায়, বাকি দুজনের মৃত্যুRead More


দুবাইয়ের কুরআনীক পার্কে ঈদে পুনর্মিলনী

বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের কুরআনীক পার্কে গত শনিবার ২২ শে এপ্রিল আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আজিমুল কদরের সভাপতিত্বে,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম ও যুগ্ম সহ সভাপতি মাওলানা আবুল কাশেমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা ইউনুচ তাহেরী,সিনিয়র সহ সভাপতি ওসমান খান, সিনিয়র সহ সভাপতি মুসলেম উদ্দীন,সিনিয়র সাধারণ সম্পাদক সাইফউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফোরকান উদ্দীন জুয়েল,সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ তালুকদার সহ সাংগঠনিক সম্পাদক ইসকান্দর, সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মির্জা, অর্থ সম্পাদক সাজ্জাদুল হক, সহ অর্থ সম্পাদকRead More


কেনিয়ার বনে মিলল ৪৭ মরদেহ

বিদেশবার্তা২৪ ডেস্ক: কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির পার্শ্ববর্তী সাকাহোলা বনে কবর খুঁড়ে ৪৭ মরদেহ পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি। কেনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেবিসি বলছে, ঘটনাস্থলে এ পর্যন্ত ৫৮টি কবর শনাক্ত করা গেছে। কবরগুলো খুড়ে এখন পর্যন্ত ৪৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তুহেরে কিন্দিকি বলেন, ‘৮০০ একরের বনটি সিলগালা করা হয়েছে। এটিকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করা হয়েছে।’ কেনিয়ার গণমাধ্যম দ্যRead More