editor
মুহিত চৌধুরীকে সংবর্ধনা দিলো বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব
নিউজ ডেস্ক: বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মোস্তফা চৌধুরী যুবরাজ বলেছেন অনলাইন গণমাধ্যমের উন্নয়নে মুহিত চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সোমবার (০১ মে) সন্ধ্যায় বার্মিংহাম বাংলা প্রেসক্লাব কর্তৃক সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন মুহিত চৌধুরীর এই সফর সিলেট অনলাইন প্রেসক্লাব এবং বার্মিংহাম বাংলা ইসলামের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক খসরু খান, আজাদ আবুল কালাম, আমিরুল ইসলামRead More
আমিরাতে বিনিয়োগ করলেই মিলবে গোল্ডেন ভিসা
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিনিয়োগকারীদের ডিজিটাল বিনিয়োগ প্লাটফর্মের মাধ্যমে গোল্ডেন ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিনিয়োগ প্লাটফর্ম ‘স্টেক’ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় নতুন ডিজিটাল রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট প্লাটফর্মের মাধ্যমে এই অফার দিয়েছে। আমিরাতে এটা প্রথম উদ্যোগ। অ্যারাবিয়ান বিজনেসের খবর অনুসারে, যেসব বিনিয়োগকারী এই প্লাটফর্মে কমপক্ষে ২০ লাখ ( ৫ কোটি ৭৬ লাখ টাকা) দিরহাম বিনিয়োগ করবেন, তারা এই গোল্ডেন ভিসা পাবেন। গোল্ডেন ভিসা পাওয়ার সুবিধাসমূহে বলা হয়েছে, বিনিয়োগকারীদের পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা হতে হবে না। এইডি ২ মিলিয়ন (আমিরাতের ২ মিলিয়ন দিরহাম) বিনিয়োগ করলেই মিলবে ভিসা, সিঙ্গেল সম্পত্তিRead More
যুক্তরাষ্ট্রে ধূলি ঝড়ে গাড়ি দুর্ঘটনায় ৬ জন নিহত
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি মহাসড়কে সোমবার দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ওই মহাসড়ক বরাবর ধূলি ঝড়ের কারণে চালকরা সামনে দেখার ক্ষেত্রে সমস্যায় পড়ায় এসব দুর্ঘটনা ঘটে। ধূলি ঝড়ের সময় প্রায় ১শ’টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ এ কথা জানিয়েছে। ইলিয়ন রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রবল বাতাসের কারণে মহাসড়ক ধূলিকণায় ছেয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ৩০ বাণিজ্যিক যানবাহনসহ ৪০-৬০টি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।’ বিবৃতিতে আরো বলা হয়, সকাল ১০টার দিকে এসব দুর্ঘটনার সময় দুটি ট্রাকে আগুন ধরে যায়। ইন্টারস্টেট ৫৫’র দুই মাইলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। সড়কটিRead More
বানিয়াচংয়ে নাগামরিচ চাষে স্বাবলম্বী এনামুল
দিলোয়ার হোসাইন : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের কাজী মহল্লার সফল কৃষি উদ্যোক্তা এনামুল হক। প্রতিবছর নিজের জমি এবং কিছু জমি লিজ এবং ইজারা নিয়ে নানান রকমের সবজির আবাদ করে থাকেন তিনি। এবছর অন্যান্য সবজির পাশাপাশি অন্তত সাত কানি জমিতে নাগামরিচের আবাদ করে এলাকায় রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন এনামুল হক। সরেজমিন তার নাগামরিচের ক্ষেত ঘুরে দেখা যায়, সম্পূর্ণ দেশীয় জাতের সবুজ এবং লাল রঙের নাগামরিচ ঝুলছে গাছে। নাগামরিচের ভারে একেবারে নুয়ে পড়েছে কোনো কোনো গাছ। নাগামরিচের ব্যাপক ফলন হয়েছে তার জমিতে। শ্রমিকরা ক্ষেত থেকে নাগামরিচ সংগ্রহ করে বস্তাবন্দীRead More
সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে কবি শাহ কামাল আহমদের অবদান স্মরণীয় হয়ে থাকবে
নিউজ ডেস্ক: বাংলা সাহিত্যে প্রবাসী লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল রবিবার সিলেটের নজরুল একাডেমিতে বাংলা সাহিত্য ফোরাম ইউকের প্রতিষ্ঠাতা , যুক্তরাজ্য প্রবাসী কবি ও সংগঠক শাহ্ কামাল আহমেদ এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবি শাহেদ বিন জাফর এর সভাপতিত্বে ও কবি সংগঠক লুৎফুর রহমান তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি ও গবেষক , প্রাক্তন উপসচিব ড. শেখ ফজলে এলাহী বাচ্চু। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি ও লোকসাহিত্য গবেষক আবুRead More
সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেটের মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অব্যাহত
নিউজ ডেস্ক: বিশিষ্ট আইনজীবি ,মৌলভীবাজারের প্রথম নোটারী পাবলিক ,লেখক ,গবেষক ও ইতিহাসবীদ সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল ২৮ এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টায় ভারচুয়েলী সারা বিশ্ব ব্যাপী এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় এ দোয়া মাহফিলে অংশ নেন -ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ,অধ্যাপক শহীদুর রহমান ,সৈয়দ ফেরদৌস লালন ,সৈয়দ সুহেল আহমদ ,কবি শিহাবুজ্জামাম কামাল ,শাহ মোহাম্মদ মাসুক ,ডঃ মোহাম্মদ আবুল লেইস ,আনকার মিয়া ,আনোয়ার মিয়া ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,আবু আনাস চৌধুরী ,আবু আক্কাস চৌধুরী ,সৈয়দ ইশতিয়াকRead More
দক্ষ কর্মী পেতে অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে অস্ট্রেলিয়া
বিদেশবার্তা২৪ ডেস্ক: অত্যন্ত দক্ষ কর্মী পেতে নিজেদের অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একই সাথে দক্ষ কর্মীদের স্থায়ীভাবে বসবাসের পথকে আরও সহজ করতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত দক্ষ কর্মী পেতে এবং তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে অস্ট্রেলিয়া তার অভিবাসন ব্যবস্থাকে সংশোধন করার প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার এ লক্ষ্যে অভিবাসী বাছাইয়ের বর্তমান পদ্ধতি সংশোধনেরও ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অস্ট্রেলিয়া ফেডারেল লেবার সরকার বলছে, দক্ষ অভিবাসী বাছাই করার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় ‘পয়েন্ট টেস্ট’ সিস্টেম ব্যবহার করাRead More
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করুন: প্রধানমন্ত্রী
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই আপনারা সবাই আমাদের উন্নয়ন ও অর্জনের অংশীদার হোন। সবাই বাংলাদেশে আসুন এবং ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করুন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকালে টোকিও’র একটি হোটেলে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ উদ্বোধনকালে তিনি এ আমন্ত্রণ জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিনিয়োগ করুন। আমরা নিশ্চিত আপনাদের বিনিয়োগ আপনাদের ব্যাপক সাফল্য এনে দেবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেইটিআরও) চেয়ারম্যান ইশিগুরো নোরিহিকো, জাপান চেম্বার অবRead More
ফিলাডেলফিয়া সিটি নির্বাচনে মেয়র পদে লড়বেন হেলেন জিম
বিদেশবার্তা২৪ ডেস্ক: ফিলাডেলফিয়া সিটির আগামী নির্বাচনে মেয়র পদে লড়বেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির হিতৈষী এবং বর্তমান ফিলাডেলফিয়ার তুখোড় কাউন্সিল উইমেন “Helen Gym”। তিনি বাংলাদেশি তথা সমস্ত ফিলাডেলফিয়া শহরের সব ধরনের উন্নতি, শিক্ষার মান, ইমিগ্রেন্টদের সুবিধা ও সম্মান ইত্যাদি ক্ষেত্রে বহু বছর থেকে অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁর এই অগ্রযাত্রা আমাদের সবার জন্য অত্যন্ত সৌভাগ্যের। প্রথম থেকে তাঁকে সহায়তা করার জন্য আমরা আগামী বৃহস্পতিবার রাত ৬:৩০ থেকে ৮ পর্যন্ত “Indian Sizzler” (3651 Lancaster Ave,Pa :- 19104) রেস্টুরেন্টে একটি তহবিল সংগ্রহের আয়েজন করা হয়েছে। আপনার উপস্থিতি ও অনুদান ফিলাডেলফিয়া মেয়র পদে এবং একজনRead More
ভূমধ্যসাগরে ভাসমান ৪১ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
বিদেশবার্তা২৪ ডেস্ক: ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মানির একটি বেসরকারি সংস্থার উদ্ধারকারী জাহাজ নাদির৷ বুধবার এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের পর ইতালির লাম্পেদুসায় নিয়ে আসা হয়েছে৷ উদ্ধারকৃতদের মধ্যে একজন শিশু ও একজন অন্তঃসত্ত্বাও রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা। হামবুর্গভিত্তিক রেসকিউশিপের জাহাজ নাদিরের এক নাবিক জানান, ইঞ্জিন বিকল হয়ে ছোট আকারের নৌকায় ৪১ জন যাত্রী নিয়ে জনাকীর্ণ অবস্থায় নিয়ে সাগরে ভাসছিল৷ খবর পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর জাহাজে থাকা ৪১ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়৷ পরে ল্যাম্পেদুসায় নিয়ে আসা হয় এসব অভিবাসনপ্রত্যাশীকে। উল্লেখ্য, সাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালি পৌঁছানোর চেষ্টা প্রতিনিয়তইRead More


