ভূমধ্যসাগরে ভাসমান ৪১ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মানির একটি বেসরকারি সংস্থার উদ্ধারকারী জাহাজ নাদির৷ বুধবার এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের পর ইতালির লাম্পেদুসায় নিয়ে আসা হয়েছে৷ উদ্ধারকৃতদের মধ্যে একজন শিশু ও একজন অন্তঃসত্ত্বাও রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
হামবুর্গভিত্তিক রেসকিউশিপের জাহাজ নাদিরের এক নাবিক জানান, ইঞ্জিন বিকল হয়ে ছোট আকারের নৌকায় ৪১ জন যাত্রী নিয়ে জনাকীর্ণ অবস্থায় নিয়ে সাগরে ভাসছিল৷ খবর পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর জাহাজে থাকা ৪১ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়৷ পরে ল্যাম্পেদুসায় নিয়ে আসা হয় এসব অভিবাসনপ্রত্যাশীকে।
উল্লেখ্য, সাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালি পৌঁছানোর চেষ্টা প্রতিনিয়তই বাড়ছে৷ চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৩৬ হাজার ৬০০ অভিবাসনপ্রত্যাশী ইতালি পৌঁছেছেন৷ গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল নয় হাজার৷
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


