Main Menu

editor

 

৫ মামলায় মামুনুল হকের জামিন

নিউজ ডেস্ক: ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ৫ মামলায় হেফাজতে ইসলামীর বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হকের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতার পর বিভিন্ন সময়ে আলোচনায় আসেন। এর মধ্যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরRead More


ইতালির পাদোভায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রবাসে কর্মব্যবস্ততার মধ্য ও খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়া অনেকটা কষ্টের হলেও থেমে নেই ক্রিড়া প্রেমী প্রবাসীরা। রবিবার মাঠে ইতালির পাদোভায় তরুণ ক্রিকেটারদের আয়োজনে এই বছরের প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৬ টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। পাদোভা ছাড়াও এই টুর্নামেন্টে ভেনিস মনফলকনে বোলোনিয়া স্ত্রা শহরের ক্রিকেট দল অংশগ্রহণ করেছে। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ABP সদ্য বিদায়ী সভাপতি জামান সরকার কামরুল, বৃহত্তর নোয়াখালী জেলার সভাপতি আবু সাঈদ ,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, ABP এর সভাপতি প্রার্থী সফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রার্থী সাখাওয়াতRead More


ওকলাহোমায় একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরের কাছে একটি বাড়িতে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে সাতজনের লাশ উদ্ধার করে ওকমুলজি কাউন্টি শেরিফ। ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন যেখানে থাকতেন, সেখানে অফিসাররা তল্লাশি চালিয়েছেন। তখন সেখানে ১৪ বছর বয়সি আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সি ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া গেছে। তিনি বলেন, অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফ্যাডেন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে। এখনো লাশ কাদের না শনাক্ত করা যায়নি। এদিকে কাউন্টি সোমবারের শুরুতে একটি সতর্কতা জারি করেছিল যে দুটি কিশোর নিখোঁজ। পরে মৃতদেহ পাওয়ার পর সতর্কতাRead More


সুন্নত আমলে গুরুত্ব দিলে যে উপকার

ধর্ম ডেস্ক: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর বিশেষ ফজিলত রয়েছে। সুন্নত পালনের মাধ্যমে একজন মানুষ আল্লাহ তায়ালার আরও বেশি কাছে যেতে পারে। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুন্নত আঁকড়ে ধরার প্রতি গুরুত্ব দিয়েছেন। হজরত আবু নাজিহ আল-ইরবাদ ইবনু সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এমন এক মর্মস্পর্শী বক্তব্য শোনালেন যে, তাতে অন্তর ভীত হলো এবং চোখ দিয়ে পানি ঝড়লো। সুতরাং আমরা বললাম, ‘হে আল্লাহর রাসুল! এ যেন বিদায়ী ভাষণ মনে হচ্ছে। তাই আপনি আমাদেরকে অন্তিম উপদেশ দিন।’ তিনি বললেন, ‘আমি তোমাদেরকে আল্লাহভীতিRead More


বাংলাদেশিসহ ৩২ অভিবাসী পাচার, সেনেগালের নাগরিক আটক

বিদেশবার্তা২৪ ডেস্ক: আফগানিস্তান, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ৩২ জন নাগরিককে পাচারের অভিযোগে সেনাগালের এক নাগরিককে আটক করেছে ফ্রান্সের সীমান্ত পুলিশ৷ আটক ব্যক্তি অভিবাসীদের ইতালি থেকে ফ্রান্সে প্রবেশ করাতে জনপ্রতি ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা নিতেন বলে জানা গেছে৷ গত ২৮ ও ২৯ এপ্রিল টানা অভিযান চালিয়ে ফ্রান্স-ইতালি সীমান্তের হউত আল্পস ডিপার্টমেন্ট থেকে ৩২ অনিয়মিত অভিবাসীকে আটক করে ফরাসি কর্তৃপক্ষ৷ তারা আফগানিস্তান, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক৷ একটি ‘কাভার্ড ভ্যানে’ লুকিয়ে তাদেরকে ইতালি থেকে ফ্রান্সের সীমান্তে পারাপারের চেষ্টা করা হয়৷ অভিযানে ইতালিতে বসবাসকারী সেনেগালের এক নাগরিককে আটক করা হয়েছে৷ তিনিRead More


শয়তান যেভাবে পাপাচারের দিকে ডাকে

ধর্ম ডেস্ক: সৃষ্টির সূচনা থেকে মানবজাতির সঙ্গে শয়তানের শত্রুতার শুরু। সে মহান আল্লাহর সামনে মানবজাতিকে সত্যচ্যুত করার অঙ্গীকার করে। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাকে অভিশাপ করেন এবং সে বলে, আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। আমি তাদের পথভ্রষ্ট করবই।’ (সুরা নিসা, আয়াত : ১১৮-১১৯) এরপর থেকে শয়তান প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। তবে শয়তান মানুষকে সরাসরি কোনো আক্রমণ না করে ধীরে ধীরে ইসলামের বিধান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এটা হলো শয়তানের সূক্ষ্ম কূটচাল। শয়তান সর্বপ্রথম মানুষকে এভাবে প্ররোচনা দেয়, নামাজের সময় হলে সে মানুষকে বলতেRead More


জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ’ বিষয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেছেন, ‘অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই।’ সোমবার (০১ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বেদান্ত প্যাটেল বলেন, যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাই যুক্তরাষ্ট্র চায় যে তা অবাধ ও সুষ্ঠু হোক যেখানে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক। তিনি বলেন, ‘তবে আমি বিস্তৃতভাবে বলব যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরRead More


প্রতিদিন যে ৫টি সুরা পড়লে বিশেষ সওয়াব পাবেন

ধর্ম ডেস্ক: প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এই ফরজ থেকে নিস্তার পাওয়ার কোনও পথ নেই। মহান আল্লাহ বিচার দিবসে সবার কাছ থেকে এই নামাজের হিসাব নেবেন। প্রতিদিনের এই ফরজ ইবাদত ছাড়াও অনেক সুন্নত, নফল ও মুস্তাহাব ইবাদত আছে যা মানুষের আমলনামাকে সমৃ্দ্ধ করে এবং মানুষকে তার রবের নিকটবর্তী করে তোলে। এমন ইবাদতের একটি হলো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর নির্দিষ্ট কিছু সুরা তেলাওয়াত করা। এসব তেলাওয়াতের বিশেষ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, এখানে নামাজের পরের বিশেষ সুরাগুলোর বর্ণনা তুলে ধরা হলো- ফজরের নামাজের পর সুরা ইয়াসিন আতা বিন আবিRead More


সংসদে ১০টি আসন সংরক্ষণ চায় প্রবাসীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ১০টি আসন সংরক্ষণসহ তিন দফা দাবি জানিয়েছেন প্রবাসী শ্রমিকরা। সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশে এসব দাবি জানায় প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ (পিএসকেপি)। তাদের দাবিগুলো হলো- জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ১০টি আসন সংরক্ষণ করা; প্রবাসী শ্রমিকদের সব ধরনের হয়রানি বন্ধ করা; বিদেশ ফেরত প্রবাসীদের জামানতবিহীন স্বল্প সুদে ঋণ প্রদান। সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ আমাদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা প্রবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে সংরক্ষিত ১০টি আসন চাই।Read More


ইতালির জেনোভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

বিদেশবার্তা২৪ ডেস্ক: ঈদ মানেই আনন্দ, আর সেই ঈদ যদি প্রবাসে পরিবার নিয়ে পালন করা যায় সেই আনন্দটুকু একটু বাড়তি আনন্দ বয়ে আনে। ঈদের দিন কর্মব্যস্ততার কারণে তেমন ঈদ পালন করা হয়ে উঠে না প্রবাসীদের। সাপ্তাহিক ছুটির দিনে পরিবার পরিজনসহ নিজ অঞ্চলের প্রবাসীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ইতালির জেনোভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রবাসীদের একমাত্র সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা এসোসিয়েশন এর আয়োজনে ঈদ পুনর্মিলনী, খেলাধুলা, দুপুরে আপ্পায়ন ও লটারির মধ্য দিয়ে নানান আয়োজনে দিনটি অতিবাহিত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা এসোসিয়েশনের জেনোভার সভাপতি মো সোহেল কাবির এর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মো খাইরুল ইসলামRead More