ওকলাহোমায় একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার
বিদেশবার্তা২৪ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরের কাছে একটি বাড়িতে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে সাতজনের লাশ উদ্ধার করে ওকমুলজি কাউন্টি শেরিফ।
ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন যেখানে থাকতেন, সেখানে অফিসাররা তল্লাশি চালিয়েছেন। তখন সেখানে ১৪ বছর বয়সি আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সি ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া গেছে।
তিনি বলেন, অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফ্যাডেন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে। এখনো লাশ কাদের না শনাক্ত করা যায়নি।
এদিকে কাউন্টি সোমবারের শুরুতে একটি সতর্কতা জারি করেছিল যে দুটি কিশোর নিখোঁজ। পরে মৃতদেহ পাওয়ার পর সতর্কতা বাতিল করা হয়।
স্থানীয় কেওটিভি জানিয়েছে, ব্রিটানি ব্রুয়ার তার বাবা নাথান ব্রুয়ারের বরাত দিয়ে ম্যাকফ্যাডেন পরিবারের সঙ্গে সপ্তাহান্তে কাটাতে যান। রবিবার রাতে তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আসেনি। ৩৯ বছরের ম্যাকফ্যাডেন একটি কিশোরী মেয়েকে যৌন বার্তা পাঠানোর জন্য অভিযুক্ত ছিলেন। সোমবার তার বিচার শুরু হওয়ার কথা ছিল।
তবে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


