editor
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট প্রিন্ট শুরু
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে প্রবাসী কর্মীদের এমআরপি পাসপোর্ট প্রিন্ট শুরু হয়েছে বলে হাইকমিশনার গোলাম সরওয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর মাধ্যমে পাসপোর্ট সংকট অনেকটা নিরসন হবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ার অনিয়মিত প্রবাসী শ্রমিকদের বৈধকরণের কার্যক্রম জঞক.২-কে সামনে রেখে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট আবেদন কয়েকগুন বৃদ্ধি পেয়েছে বলে হাইকমিশনার গোলাম সারোয়ার জানিয়েছেন। ইদানিং দেখা যাচ্ছে একই ব্যক্তির ১টি পাসপোর্টের দীর্ঘ মেয়াদ থাকা সত্ত্বেও পুনরায় অল্প সময়ের ব্যাবধানে ২/৩ টি পর্যন্ত নতুন পাসপোর্টের আবেদন করছেন। এছাড়াও বাংলাদেশের সকল পাসপোর্ট অফিস থেকে গজচ ইস্যু বন্ধ থাকায় বাংলাদেশ থেকে অনেকে মালয়েশিয়ায় তাদেরRead More
লন্ডনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুকে সংবর্ধনা
বিদেশবার্তা২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান, কুলাউড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বারের ছেলে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজু সংবর্ধনা দিয়েছে কুলাউড়াবাসী ইউকে। এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সিতাব চৌধুরীর সভাপতিত্বে এবং লিটন আহমেদ ও সৈয়দ এমদাদ রুহিনের যৌথ সঞ্চালনয় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা হাফেজ আব্দুল ওয়াদুদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী , ফ্রান্স আওয়ামী লীগেরRead More
সৌদিতে নির্যাতনের শিকার বাংলাদেশি নারী: গ্রেপ্তার ২
বিদেশবার্তা২৪ ডেস্ক: রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে সৌদি গিয়ে নির্যাতন ও পরে উদ্ধার করতে ৪ লাখ টাকা দাবির অভিযোগে স্টার লাইন এসোসিয়েট নামের রিক্রুটিং এজেন্সির দুই মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন- ফিরোজ মো. মানসুরুল হক (৬০) এবং মো. রাজন (৩০)। সোমবার বিকেলে পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ। জানা গেছে, ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়েছিলেন ৩০ বছর বয়সী হাসি আক্তার (ছদ্মনাম)। তবে ভাগ্য বদলায়নি তার, বরং সেখানকার গৃহকর্তার যৌন, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। টেলিফোনে স্ত্রীর কাছে এ তথ্য জানার পর স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতেRead More
সিলেটের সজিব লুটনে কাউন্সিলর নির্বাচিত
নিউজ ডেস্ক: কাজিটুলা নিবাসী ব্রিটেনে সদ্য সমাপ্ত স্থানীয় কাউন্সিলর নির্বাচনে সিলেটের আজিজুল আম্বিয়া সজিব লুটন এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করেন। সজিব ঐতিহ্যবাহী এম.সি. কলেজের প্রাক্তন ছাত্র এবং লন্ডনের রয়হামটন ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে মাস্টার্স করেন। তিনি নগরীর কাজিটুলা নিবাসী মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা রোটারিয়ান আব্দুল মালিক সুজন ও লায়ন আসিয়া খানম সিকদারের একমাত্র পুত্র। এদিকে, রোটারি ক্লাব সিলেট সাউথের প্রেসিডেন্ট জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও সেক্রেটারি মোহাম্মদ আলী মঞ্জুর এক বিবৃতিতে ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মালিক সুজন ও লায়ন আসিয়া খানম সিকদারেরRead More
হবিগঞ্জে ৩৭ দিনে ১৭ খুন
নিউজ ডেস্ক: হবিগঞ্জে ৩৭ দিনে নারী ও শিশুসহ ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৩ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে এসব ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কয়েকশ মানুষ। বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে অনেক গ্রামে পুরুষ সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, জেলায় হঠাৎ করেই মার্চ মাসের শেষের দিক থেকে দাঙ্গা-হাঙ্গামা ও খুনখারাবি বেড়ে যায়। মাত্র ৩৭ দিনে জেলার বিভিন্ন স্থানে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত ২৩ মার্চ চুনারুঘাট উপজেলার গাদিশাইল গ্রামে স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানকে হত্যার পর গাছেRead More
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ২৩ মে
নিউজ ডেস্ক: হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবার সিলেট থেকে সরাসরি সাতটি ফ্লাইট পরিচালিত হবে। আগামী ২৩ মে থেকে এ হজ ফ্লাইট চলবে। এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে ছয়টি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট রয়েছে। বিমানের সিলেট অফিস সূত্রে জানা যায়, এবছর সিলেট থেকে হজযাত্রী দ্বিগুণ হয়েছে। বিষয়টি মাথায় রেখে সিলেট থেকে বাড়ানো হয়েছে হজ ফ্লাইট। সিলেট অঞ্চলের ২ হাজার ৯৭৬ হজযাত্রী পরিবহনে সাতটি ফ্লাইট পরিচালিত হবে। ২৩ মে ছাড়াও অন্য ফ্লাইটগুলোর মধ্যে ৩ জুন সিলেট-মদিনা রুটে এবং ৬, ১০, ১৭, ১৮ জুন সিলেট-জেদ্দা রুটে ফ্লাইট চলাচল করবে। পাশাপাশি শিডিউল ফ্লাইটেওRead More
ইতালিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে ইতালির ভেনিসে সাংবাদিক পরিবার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর টিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামানের সভাপতিত্বে ও আইঅন টিভির ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান। বক্তব্য রাখেন এটিএন বাংলা ভেনিস প্রতিনিধি নাজমুল হোসাইন, এন টিভির ভেনিস প্রতিনিধি প্রিন্স হাওলাদার, বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি শাইখ আহমেদ, সহ প্রচার সম্পাদক জাকির হোসেন। ইতালিয়ান প্রবাসী চ্যালেনের আবু নাঈম ভূইয়া, নিউজ ২৪ এরRead More
যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশি জেদ্দা পৌঁছেছে
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে আজ দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছে। এ সময় এসকল বাংলাদেশীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন। সুদান থেকে সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জন সহ মোট ৭০ জন বাংলাদেশি জেদ্দা পৌঁছান। আরও প্রায় ৬৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে। সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশি এ সকল নাগরিকদের আজRead More
কাপড়ে শিশুর প্রস্রাব লাগলে করণীয়
ধর্ম ডেস্ক: আমি যখন বাসায় নামাজ পড়ি তখন আমার ছোট ছেলে (বয়স আড়াই বছর) আমার কোলে এসে বসে। শরীর জড়িয়ে দাঁড়িয়ে থাকে। সিজদায় গেলে পিঠে ওঠার চেষ্টা করে। কিন্তু তার শরীর ও কাপড়ে প্রায়ই প্রস্রাব ইত্যাদি নাপাকি লেগে থাকে। এখন আমার জানার বিষয় হচ্ছে, ওই ক্ষেত্রে আমার নামাজ নষ্ট হবে কি না? জানালে উপকৃত হব। এই প্রশ্নের উত্তরে আলেমরা বলেন, এক্ষেত্রে বাচ্চার শরীর বা কাপড়ের নাপাকি যদি আপনার শরীর বা কাপড়ে না লেগে থাকে তা হলে আপনার নামাজ নষ্ট হয়নি। কেননা যে বাচ্চা কোল ধরে রাখতে পারে তার শরীরে নাপাকিRead More
প্রবাসী কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু করল কুয়েত
বিদেশবার্তা২৪ ডেস্ক: দেশের শ্রমবাজারে কর্মী সংকট কাটাতে নতুন করে প্রবাসী কর্মী নিয়োগের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ আল-সাবাহ। নির্দিষ্ট কিছু খাতে শ্রমিক সংকট মেটাতে এবং শ্রমিক উৎস বৈচিত্র্যময় করতে কুয়েতে যেসব দেশের শ্রমিকের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেসব দেশ ছাড়া অন্য উৎস থেকে শ্রমিক নেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ তালাল আল-খালেদ। কুয়েত টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষের (পিএএম) মতে, নতুন শ্রমিক রপ্তানিকারক দেশগুলোর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করার নির্দেশনাও রয়েছে। কুয়েতের ‘জনসংখ্যার ভারসাম্যহীনতার সমস্যা’Read More


