editor
যে কারণে গ্রেপ্তার হলেন ইমরান খান
বিদেশবার্তা২৪ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে একাধিক মামলায় জামিন চাইতে যাওয়ার সময় আদালত চত্বর থেকে গ্রেপ্তার হন তিনি জিও নিউজ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেপ্তার করেছে। দেশটির ইংরেজি দৈনিক ডন বলছে, ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন তখন তার নিজের ও স্ত্রীর মালিকানাধীন আল-কাদির ট্রাস্টকে অবৈধভাবে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রায় ৫৩০ মিলিয়ন পাকিস্তানি রুপি মূল্যের ওই জমির অবস্থান দেশটির বাহরিয়া টাউন এলাকায়। পরে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি বরাদ্দ দেওয়ার অভিযোগে মামলাRead More
এক শিক্ষক দিয়ে ‘চলছে’ সরকারি প্রাথমিক বিদ্যালয়
নিউজ ডেস্ক: তাহিরপুর উপজেলার হাওরপাড়ের প্রত্যন্ত গ্রাম দুর্লভপুর। এ গ্রামে শিক্ষার আলো ছড়ানোর একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান । দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের সমস্ত কার্যক্রম এক হাতে সামলাতে হচ্ছে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাথী রাণীকে। বিদ্যালয়টিতে আর কোনো শিক্ষক না থাকায় পাঠদান থেকে শুরু করে দাপ্তরিক সকল কাজ একা সামাল দিতে হিমশিম খাচ্ছেন তিনি। একটি শ্রেণিতে পাঠদান করানোর সময় অন্য সব শ্রেণি কক্ষগুলো থাকে শিক্ষক শূন্য। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে একের পর এক ক্লাস নিতে নিতে একটা সময় ক্লান্ত হয়ে পড়েন তিনি। পাশাপাশি কোনো কারণে যদি বিদ্যালয়ে উপস্থিতRead More
তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস
নিউজ ডেস্ক: দিনে-রাতে প্রায় সমান গরমে সিলেটের জনজীবনে নাভিশ্বাস । তাপপ্রবাহের এমন পরিস্থিতি আরও ২৪ঘণ্টা চলতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। তীব্র তাপদাহে অতীষ্ঠ জনজীবন। গরমে নাকাল সিলেটের মানুষজন। গরমের তীব্রতায় তৃষ্ণার্ত মানুষের পাশাপাশি প্রাণীকুলেও নাভিশ্বাস উঠেছে। চারিদিকে একটু শীতল পরশ লাভের জন্য মানুষ যেন ব্যাকুল। আবহাওয়াবিদরা জানান, এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে সারাদেশে। প্রতিবছর এ মৌসুমে সিলেটের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় থাকলেও প্রকৃতির এমন প্রতিকূল আচরণে ত দুই দিনে বদলে গেছে দৃশ্যপট। পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রগুলো। বৃষ্টিRead More
কবি কে এম আবু তাহের চৌধুরীর সম্মানে সিলেট লেখক ফোরামের সাহিত্য উৎসব ও সংবর্ধনা
নিউজ ডেস্ক: সিলেট লেখক ফোরামের উদ্যোগে ফোরামের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউ.কের সভাপতি, বিলেতের খ্যাতিমান কমিউনিটি নেতা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বর্ষিয়ান সাংবাদিক কবি কে এম আবু তাহের চৌধুরীর সম্মানে সাহিত্য উৎসব সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফোরাম সভাপতি ও এ এম কলেজ গভর্নিং বডির সদস্য সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যরিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। ৯ মে মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আল-মুছিম স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেনRead More
ঢাকায় ফ্যাসিলিটেশন সেন্টার চালু করল ভারতীয় হাইকমিশন
বিদেশবার্তা২৪ ডেস্ক: ভারতের ভিসা আবেদনের সুবিধার্থে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) চালু করেছে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ফ্যাসিলিটেশন সেন্টারটি উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, এই কেন্দ্রে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করার সুবিধা পাওয়া যাবে। অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকেই, ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপনের অনুরোধ করা হচ্ছিল বলে হাইকমিশন জানায়। যাদের কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই, তারা তাদের পাসপোর্ট, নথিপত্র নিয়ে ভিএএফসিতে গিয়ে অনলাইন ভিসার আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতেRead More
আমিরাত প্রবাসী বাংলাদেশিদের ‘বেকারত্ব বিমা’ বাধ্যতামূলক
বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রবাসী কর্মীদের কর্মসংস্থানের অনিচ্ছাকৃত ক্ষতি তথা ‘বেকারত্ব বিমা’ প্রকল্প চালু করে সংযুক্ত আরব আমিরাত সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশটির সরকারি-বেসরকারি খাতে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসী কর্মচারী, কর্মকর্তাদের জন্য এ বিমাটি বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে আমিরাতে থাকা অন্তত ১০ লাখ বাংলাদেশিকে করতে হবে ‘বেকারত্ব বীমা’ তথা ‘বেকারত্ব ইনস্যুরেন্স’। আগামী মাসের মধ্যে এই বীমা না করলে জরিমানা গুনতে হবে ৪০০ দিরহাম। একইসঙ্গে পড়তে হতে পারে নানা প্রশাসনিক জটিলতায়। যেসব প্রবাসী কর্মীদের ভিসা লাইসেন্স বা কোম্পানিতে অর্থাৎ যাদের মাসিক বেতন ব্যাংকে আসে- তাদের এই ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। যাদের ঘরেরRead More
সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নিহত
বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় মো. কামরুল (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কামরুল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছোনপঁচা গ্রামের তনছেন মণ্ডলের ছেলে। কামরুলের দুই ছেলে সন্তান রয়েছে। কামরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মিজানুর রহমান। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন। প্রতিদিনের মতো সোমবার প্রাইভেটকার নিয়ে বের হলে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদ শহরে গাড়ি থামিয়ে নামছিলেন।Read More
কুয়েতে ই-পাসপোর্ট সেবা পেতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা
বিদেশবার্তা২৪ ডেস্ক: কুয়েত প্রবাসী বাংলাদেশিরা আগামী রবিবার থেকে ই-পাসপোর্ট সেবা পেতে যাচ্ছেন। দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে ই- পাসপোর্ট সেবা প্রদান করা করবে। সোমবার (৮ মে) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে। অনলাইন ফরম পূরণ করার জন্য লগইন করুন: www.epassport.gov.bd অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইন জন্ম নিবন্ধন সন অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে। ছাত্র ওRead More
ফটিকছড়ি দুবাই প্রবাসী ইয়াং জেনারেশনের আলোচনা সভা
বিদেশবার্তা২৪ ডেস্ক: রাজনীতি যার যার মানব সেবা করার অধিকার সবার। এই বাণী সামনে নিয়ে, প্রবাসে সমাজে ঐক্ষ্য চাই মানবজাতির কল্যাণে অবদান চাই ইসলামের শান্তি চাই মানবসেবায় এগিয়ে যায়। এই স্লোগানকে সামনে নিয়ে ফটিকছড়ি দুবাই প্রবাসী ইয়াং জেনারেশন ও মানবতার পরিচয় নিউ একতা সংস্থা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ১৮ টি ইউনিয়ন ২ টি হতদরিদ্র সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাকিবুল হাসান সাকিবের সঞ্চালনায় ওRead More
মালদ্বীপে কূটনৈতিকদের সম্মানে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংবর্ধনা
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানী মালেতে হোটেল জেন এর হলরুমে মালদ্বীপের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সল নাছিম । বাংলাদেশকে “উন্নয়ন বিস্ময়” উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, ২০৩০ সালের মধ্যে টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট উন্নত দেশে পরিণত করার সরকারের ভিশন তুলে ধরা হয় মালদ্বীপে সংবর্ধনা অনুষ্ঠানে। অনুষ্ঠানে স্বগতম বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার রিয়াল এডমিরালRead More


