ঢাকায় ফ্যাসিলিটেশন সেন্টার চালু করল ভারতীয় হাইকমিশন
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ভারতের ভিসা আবেদনের সুবিধার্থে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) চালু করেছে ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ফ্যাসিলিটেশন সেন্টারটি উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, এই কেন্দ্রে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করার সুবিধা পাওয়া যাবে। অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকেই, ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপনের অনুরোধ করা হচ্ছিল বলে হাইকমিশন জানায়।
যাদের কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই, তারা তাদের পাসপোর্ট, নথিপত্র নিয়ে ভিএএফসিতে গিয়ে অনলাইন ভিসার আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে পারবেন। ভিএএফসিতে ফর্ম পূরণের সুবিধা পেতে ২০০ টাকা ফি দিতে হবে। চাহিদার ওপর নির্ভর করে বাংলাদেশের অন্যান্য আইভ্যাকগুলোতেও এই সুবিধা চালু করার কথা জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আছে। বাংলাদেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসব কেন্দ্র পরিচালনা করছে।
যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক ঢাকা ২০১৮ সালের জুলাই থেকে কার্যক্রম শুরু করে, যা বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


