editor
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান
নিউজ ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি শহর। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আঘাত হানে এই ভূমিকম্প।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এর পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পূর্বাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হনে। এসময় রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশেও কেঁপে ওঠে। দুপুরে দেড়টার পর আঘাত হানা এই ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।Read More
বর্জ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় সিসিক
নিউজ ডেস্ক: সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা যত্রতত্র ময়লা আবর্জনা। পরিচ্ছন্ন সিলেট গড়ার লক্ষ্যে সিসিকের একাধিক উদ্যোগ নেয়ার পরেও সমস্যা আগের মতই রয়ে গেছে। প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নগরীর বেশ কয়েকটি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের পাশাপাশি রাস্তার পাশে জড়ো হতে থাকে ময়লার স্তুপ। আর বিকাল হলে ট্রাকে করে এসব ময়লা নেয়া হয় দক্ষিণ সুরমার লাল মাটিয়া এলাকায়। নগরীর বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান মিলে প্রতিদিন অন্তত ২ শত ৭০ মেট্রিকটন ময়লা জড়ো করে ফেলা হয় খোলা আকাশের নিচে। দীর্ঘদিন থেকে খোলা আকাশের নিচে রাখা এসব ময়লা দূষিত করে তুলছে আশপাশেরRead More
অবশেষে ট্রাভেল পাস পেয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন
নিউজ ডেস্ক: ভারতের শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন। সোমবার রাত ১১টার দিকে ভারতের গোহাটি বাংলাদেশ হাই কমিশন থেকে তাঁকে ট্রাভেল পাস দেওয়া হয়। সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সাল থেকে ভারতের শিলংয়ে রয়েছেন। অনুপ্রবেশের দায়ে তাঁর বিরুদ্ধে করা মামলায় খালাস পাওয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারবেন। সালাহউদ্দিন জানান, সোমবার রাতে তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন। এটি ৮ জুন ইস্যু করা হয়েছে। এখন ভারতে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে যা সম্পন্ন করবেন তিনি। একই সঙ্গে শারীরিক পরীক্ষা করাবেন।Read More
সিলেটসহ দেশের ২০টি অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বাRead More
সিলেটের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী অষ্ট্রেলিয়া
নিউজ ডেস্ক: সিলেটের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় অষ্ট্রেলিয়া। মঙ্গলবার (১৩ জুন) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান ঢাকাস্থ অষ্ট্রেলিয়ান দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারী ড. সাচা ব্লুমেন। এসময় মেয়র সিলেটের সাংস্কৃতিক বিনিময় ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত সম্পর্ক উন্নয়নে অষ্ট্রেলিয়াকে স্বাগত জানান। সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাথে অষ্ট্রেলিয়ান সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সর্ম্পক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন।Read More
হজের সফরে সেলফি প্রবণতা যে কারণে ক্ষতিকর
মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী, অতিথি লেখক: হজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। যাদের পবিত্র মক্কায় যাতায়াত ও হজের কাজ সম্পাদন করার মতো আর্থিক ও দৈহিক সামর্থ্য আছে তাদের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনই হজের মূল উদ্দেশ্য। তাইতো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হাজিরা ছুটে আসেন পবিত্র মক্কায়। মহান রবের প্রতি ভক্তি, ভালোবাসা আর প্রেম উথলে উঠে হাজিদের হৃদয় আঙ্গিনায়। পবিত্র কাবার চত্বরে আসতেই তারা নিজেকে আবিষ্কার করেন পরম সৌভাগ্যবান হিসেবে। বাইতুল্লাহর প্রতিটি পদে পদে, প্রতিটি পদক্ষেপে তারা খুঁজে ফেরেন মহান রবের সন্তুষ্টি। সেই সন্তুষ্টি পেতেRead More
সৌদি পৌঁছেছেন ৭৩৭৩৭ হজযাত্রী, আরও একজনের মৃত্যু
নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (১২ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৭৩ হাজার ৭৩৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬৪ হাজার ৩৫১ জন। এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৭৫৯টি ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষRead More
৯ দিনে প্রবাসী আয় ৬ হাজার ২৪৬ কোটি টাকা
নিউজ ডেস্ক: প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। চলতি মাসের প্রথম ৯ দিনে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ( ৫৭৫ মিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ৯ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলারRead More
ইহরামের কাপড় ছিঁড়ে গেলে সেলাই করে পরা যাবে?
ধর্ম ডেস্ক: হজ ও ওমরার গুরুত্বপূর্ণ ও প্রথম বিষয় হলো ইহরাম। নির্দিষ্ট স্থান থেকে হজ ও ওমরার নিয়তে নির্ধারিত নিয়মে ইহরাম বাঁধতে হয়। ইহরামের সুনির্ধারিত কিছু নিয়ম ও কাজ রয়েছে। যা যথাযথ আদায় করতে হয়। ইহরামের কাপড় কেনার ক্ষেত্রে ব্যক্তির শরীরের গঠন অনুযায়ী সাইজের প্রতি খেয়াাল রাখতে হবে। কারণ, ইহরামের কাপড় সবার জন্য সমান নয়। বড় ছোট মাঝারি সাইজের হয়, যদিও সাইজ লেখা থাকে না। এজন্য কাপড় কেনার আগে ভালো করে সাইজ দেখে নিতে হবে। হজের সময় যেকোনও ধরণের ঝামেলা এড়াতে কমপক্ষে তিন সেট ইহরামের কাপড় নেওয়া ভালো। ইহরামের কাপড়Read More
প্রবাসী বাংলাদেশিদের সরাসরি পাসপোর্ট দিচ্ছে মালয়েশিয়া হাইকমিশন
নিউজ ডেস্ক: মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন দুই হাজার প্রবাসী বাংলাদেশির হাতে সরাসরি পাসপোর্ট তুলে দিয়েছে। শনি ও রবিবার মালয়েশিয়ার ছুটির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় এসব প্রবাসী বাংলাদেশিদের হাতে পাসপোর্ট তুলে দেয়া হয়। দেশটিতে চলমান অবৈধদের বৈধকরণ, রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে সেই লক্ষ্যে দ্রুত পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। এ লক্ষ্যে গত ৭ জুন হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে যাদের পাসপোর্ট অনলাইন হয়েছে শুধুমাত্র তাদেরRead More


