Main Menu

editor

 

বাংলাদেশ থেকে ভারত যাওয়ার ৩ ট্রেনের ভাড়া বাড়ল

নিউজ ডেস্ক: ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কারণে ঢাকা থেকে ভারতের কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা রুটের তিন ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক ইন্টারচেঞ্জ মোহাম্মদ মিহরাবুর রশিদ খাঁনের ৬ জুন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৭৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৫৩০ টাকা। খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট ২ হাজারRead More


ইউনিয়ন পরিষদ নির্বাচন; দলের সিদ্ধান্তের বিরুদ্ধে চেয়ারম্যান পদে লড়বেন না বিএনপি নেতা মিজানুর রহমান

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী তরুণ সমাজসেবী ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান মোজাহিদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, দল নির্বাচনে অংশগ্রহণ করলে তৃণমূল থেকে বেড়ে উঠা তরুণ উদিয়মান সমাজসেবী ও বিশিষ্ট শিক্ষানুরাগি বিএনপি নেতা মিজানুর রহমান মোজাহিদ ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে কারাবন্দী রেখে সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মা মাটি ও গণ মানুষের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগারে বন্দি এবংRead More


স্পেসএক্সে প্রকৌশলী হলেন ১৪ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর

নিউজ ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছে ১৪ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজী। যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কাইরান কাজী। শনিবার (১০ জুন) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার ১৪ বছর বয়সী বিস্ময় বালক কাইরান কাজী আগামী সপ্তাহে সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করবে। কিন্তু তার আগেই ইলন মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সে আগামী জুলাই মাসে সে প্রকৌশলী হিসেবে নতুন চাকরি শুরু করছে। স্পেসএক্সের ‘প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং’ ও আনন্দঘন সাক্ষাৎকার সফলতার সঙ্গে উতরে গিয়েRead More


প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের উদ্যোগে রুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলা রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান প্রস্তুতি উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সালাহ্ উদ্দিন সভাপতিত্ব করেন। শুক্রবার (৯ জুন) রাত ৮ টায় সম্মাননা প্রদান প্রস্তুতি উপ-পরিষদের সমন্বয়কারি নাছির উদ্দীন তালুকদারের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মুর্শিদ শেখ। প্রস্তুতি সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, পৃষ্ঠপোষক পরিষদ সদস্য বদরুল হায়দার চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল মুনসুর, সাধারণ সম্পাদক বিপ্লব ভুঁইয়া, সাংগঠনিকRead More


কোরবানির পশুতে যেসব ত্রুটি থাকা যাবে না

ধর্ম ডেস্ক: কোরবানির জন্তু—উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ। অন্য জন্তু দ্বারা কোরবানি নাজায়েজ। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে, গরু-মহিষ দুই বছর পূর্ণ হতে হবে, উট পাঁচ বছর পূর্ণ হতে হবে। (হিদায়া, খ-৪, পৃ. ১০৩) কোরবানির পশু হতে হবে দোষ-ত্রুটিমুক্ত। পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না সেগুলো হচ্ছে, ১. দৃষ্টিশক্তি না থাকা। ২. শ্রবণশক্তি না থাকা। ৩. অত্যন্ত দুর্বল, জীর্ণশীর্ণ হওয়া। ৪. এই পরিমাণ লেংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম। ৫. লেজের বেশির ভাগRead More


মালয়েশিয়ায় তেলের ট্যাংকিতে পড়ে প্রাণ হারালেন প্রবাসী বাংলাদেশি

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় নিজ কর্মস্থলে তেলের ট্যাংকির ভেতরে পড়ে গিয়ে এনায়েত শেখ নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) রাতে এনায়েতের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের বড় ভাই শাহাদত শেখ বলেন, ১২ বছর আগে মালয়েশিয়ায় যায় এনায়েত। মালয়েশিয়ার জহুরবারো এলাকায় একটি পেট্রোল পাম্পের কর্মী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার (১০ জুন) সকাল ৭টার দিকে ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর সকাল ৯টার দিকে ওই দেশে থাকা এনায়েতের বাংলাদেশি সহকর্মীরা ফোন করে তার মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। এনায়েতের পরিবার জানায়, জীবিকার তাগিদে ১২ বছরRead More


সয়াবিন তেলের দাম কমল

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে। রবিবার (১১ জুন) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম কিছুটা কমিয়ে আনা হয়েছে। সয়াবিন তেলের দাম কমানো হয়েছে লিটারে ১০ টাকা, আর পাম তেলের দাম কমানো হয়েছে ২ টাকা করে। এখন থেকে প্রতি লিটার বোতলের সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়, খোলা সয়াবিন তেলRead More


তিন খাতে বাংলাদেশি দক্ষ জনবল নেবে ইতালি

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে তিন খাতে দক্ষ জনশক্তি নিয়োগে ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ে এক রাজনৈতিক সংলাপে এ বিষয়ে সম্মত দুই দেশ। তিনটি খাত হচ্ছে অবকাঠামো, জাহাজনির্মাণ ও আতিথেয়তা খাত। দ্বিপাক্ষিক অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে এসব জনবল নেওয়া হবে। গত বুধবার (৭ জুন) রোমে অনুষ্ঠিত দুই দেশের মধ্যে এই প্রথম কোনো রাজনৈতিক সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইতালির পক্ষে ছিলেন রিকার্ডো গুয়ারিগলা। সংলাপের আগে এই দুই কূটনীতিক একটি সমঝোতা স্মারকে সই করেন। ইতালি জানিয়েছে, ফ্লুসি ডিক্রির আওতায় মৌসুমি ও অ-মৌসুমি কাজে বাংলাদেশ থেকে ৪৬ শতাংশRead More


পাকিস্তানে প্রবল বৃষ্টিতে ২৮ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক: পাকিস্তানে ভারী বৃষ্টিতে অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দেড়শতাধিক। খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর ডনের। প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের চারটি জেলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। ৬৯টি বাড়ি আংশিক ধ্বংস হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃষ্টিতে ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সেই সাথে দুর্যোগপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টার ভেতর ত্রাণ প্রদানের রিপোর্ট প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি।


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২ প্রবাসী আটক

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ বসতি স্থাপনের অভিযোগে বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি তা জানানো হয়নি। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ এ তথ্য নিশ্চিত করে জানান, সেলাঙ্গর রাজ্যের পুচংয়ের পুলাউ মেরান্তি দ্বীপে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি আরও জানান, বিদেশিরা কয়েক দশক ধরে স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়াRead More