editor
মার্কিন ডলারের মান কমল
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমেছে। এর ফলে মার্কিন মুদ্রা ডলারের মান কমেছে। সেই সঙ্গে ইউএস ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক সামান্য নিম্নগামী হয়েছে। এখন তা ১০৬ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে কিছুটা শক্তি ফিরে পেয়েছে জাপানি মুদ্রা। প্রতি ডলারের দাম স্থির হয়েছে ১৪৮ দশমিক ৪৩ ইয়েনে। চলতি সপ্তাহেই যা ছিল ১৫০ ইয়েনের ওপরে। ২০২২ সালের অক্টোবরের তা ছিল সর্বনিম্ন। ডলারের দাম কমলেও ইউরোর উত্থানRead More
নেককার নারীর ৭ গুণ
ধর্ম ডেস্ক: পুরুষের জীবনে মা, বোন, স্ত্রী- বিভিন্ন সম্পর্কে জরিয়ে আছেন নারী। মায়ের মায়া-মমতা ছাড়া শিশুর স্বাভাবিক শৈশব কল্পনা করা যায় না, বেড়ে ওঠার বয়সে বোনের যত্ন, পরিণত বয়সে সবকিছু গুছিয়ে নিতে স্ত্রী হিসেবে নারীর বিশেষ অবদান থাকে একজন পুরুষের জীবনে। মূলত আদর্শ পরিবার-সমাজ নির্মাণে নারীর ভূমিকা থাকে সব থেকে বেশি। নারী নেককার এবং আল্লাহ ভীরু হলে এর প্রভাব পড়ে তার নিজস্ব ও আশপাশের পরিবেশে। এভাবেই সুস্থ সমাজ গড়ে ওঠে। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় নেককার ও সৎ নারীর বেশ কিছু গুণ বর্ণনা করা হয়েছে। এখানে নেককার নারী সাতটি গুণRead More
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মামুন যুবায়ের (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে জোহর বারু এলাকায় ট্রাক দুর্ঘটনায় তিনি মারা যান। যুবায়েরের গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার বলিদাহ গ্রামে। তার বাবার নাম রুহুল আমিন। মামুনের চাচা বাকি বিল্লাহ জানান, ছয় মাস আগে মামুন মালয়েশিয়ায় যান। সেখানে তিনি ট্রাক চালাতেন। মালপত্র বোঝাই ট্রাক নিয়ে গন্তব্যে যাওয়ার সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই মামুন মারা যান। শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা বলেন, মামুনের মরদেহ জোহর বারুর একটি হাসপাতালে রাখা আছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুলRead More
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসীর মৃত্যু
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে আল-আমিন (৩৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আল-আমিন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের পশ্চিমপাড়ার সুরুজ মিয়ার ছেলে। তিনি কাতার প্রবাসী ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আল-আমিন কাতার থেকে দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নাটাই বটতলী বাজার এলাকার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতরRead More
মালয়েশিয়ায় কার্গো জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার যহুর রাজ্যের গেলাং পাতাহ’র তানজুং পেলেপাস বন্দরের কাছে একটি মালবাহী কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে মোহাম্মদ উজ্জ্বল মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এসব তথ্য জানান ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) অপারেশন কমান্ডার সিনিয়র সহকারী ফায়ার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ খাইরি জয়নুদ্দিন। বিবৃতিতে তিনি জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি একটি জরুরি কল পেয়ে বিবিপি ইস্কান্দার পুতেরি ও বিবিপি স্কুদাই ওয়াটার রেসকিউ টিমের (পিপিডিএ) ২৪ জন সদস্য নিয়ে দ্রুত ঘটনাস্থলেRead More
শিক্ষক হিসেবে মহানবী সা. যেমন ছিলেন
ধর্ম ডেস্ক: প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীই ছিলেন আল্লাহ প্রদত্ত শিক্ষার আলোকে উদ্ভাসিত ও মানব সমাজের জন্য ইলমে ওহীর শিক্ষক ও বাহক। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘হে মানুষেরা! আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। যে তোমাদের কাছে আমার আয়াত (কোরআন) পাঠ করে শোনায়, তোমাদের জীবন পরিশুদ্ধ করে, তোমাদের কিতাব ও হিকমত (কোরআন ও বিজ্ঞান) শিক্ষা দেয় এবং তোমরা যে বিষয়ে কিছুই জানতে না, সেটা শিক্ষা দেয়।’ (সূরা বাকারা, আয়াত, ১৫১) এই আয়াতে বলা হয়েছে, নবীজিRead More
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের সেবা কেন্দ্রের সংখ্যা বাড়ল
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সেবা সহজে ও দ্রুত প্রদানের লক্ষ্যে সেবা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মঙ্গলবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুবাই ও উত্তর আমিরাতের ছয়টি স্থানে নির্ধারিত সূচি অনুযায়ী পাসপোর্ট, প্রবাসী কল্যাণ (WEWB) কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করা হবে। নতুন সেবা কেন্দ্র ও সেবা প্রদানের সময় : বাংলাদেশ এসোসিয়েশন, শারজাহ্ শাখা: প্রতি মাসের প্রথম রবিবার ও মাসের তৃতীয় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বাংলাদেশ এসোসিয়েশন,Read More
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের পথমেলা
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে পথমেলা কুইন্সের জ্যাকসন হাইটের ৭৬ স্ট্রিটে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) এ মেলার উদ্বোধন করেন নিউ ইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ। মেলায় উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলম নমি ও মোস্তফা অনিক রাজ। ব্যবস্থাপনায় ছিলেন হারুন ভূইয়া, রাশেদ আহমেদ, চন্দন গুপ্ত, আশরাফ লিটন, এ বি সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও বেলাল আহমেদ। বিভিন্ন পর্যায়ে মেলায় বক্তব্য দেন নুরুল আজিম, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আহসান হাবিব, ফোবানার সাবেক কনভেনর হাসানুজ্জামান হাসান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের মইনুলRead More
‘ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা’
নিউজ ডেস্ক: ভিসা ছাড়াই সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। সেক্ষেত্রে সাউদিয়া এয়ারলাইন্স বা দেশটির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হলে এ সুযোগ মিলবে। মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়া সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে যারা ওমরাহ করতে যাবেন, তাদের সাউদিয়া এয়ারলাইন্স বা সৌদির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিতে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।Read More
সুনামগঞ্জে একজন হুজুরের মানবসেবা
নিউজ ডেস্ক: বয়স ৭২ বছর। কেউ ডাকেন লস্কর হুজুর, কেউবা বলেন জকিগঞ্জি হুজুর। আসল নাম আতাউর রহমান লস্কর। দেশ স্বাধীনের পর সিলেটের জকিগঞ্জ থেকে সুনামগঞ্জে আসেন তিনি। স্কুলে সাড়ে তিন শ্রেণি এবং কয়েক বছর হাফিজিয়া মাদ্রাসায় পড়েছেন। সাধারণ এই মানুষটি শতাধিক বেওয়ারিশ লাশ দাফনে নেতৃত্ব দিয়েছেন। ২০০২ সাল থেকে পথে পথে এবং দর্শনীয় স্থানে ছোট ছোট বোর্ড কিংবা প্লাস্টিক সাইন লাগিয়ে ধর্মের অহিংস বাণী প্রচার করেন তিনি। সদা হাস্যোজ্জ্বল এই মানবিক মানুষটি সুনামগঞ্জ শহরের পরিচিতি মুখ। অনেকের প্রিয় তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষা উল্লেখ করার মতো না হলেও সমাজকর্মী আতাউর লস্করকে গুণীRead More


