Main Menu

editor

 

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের সেবা কেন্দ্রের সংখ্যা বাড়ল

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সেবা সহজে ও দ্রুত প্রদানের লক্ষ্যে সেবা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মঙ্গলবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুবাই ও উত্তর আমিরাতের ছয়টি স্থানে নির্ধারিত সূচি অনুযায়ী পাসপোর্ট, প্রবাসী কল্যাণ (WEWB) কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করা হবে। নতুন সেবা কেন্দ্র ও সেবা প্রদানের সময় : বাংলাদেশ এসোসিয়েশন, শারজাহ্ শাখা: প্রতি মাসের প্রথম রবিবার ও মাসের তৃতীয় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বাংলাদেশ এসোসিয়েশন,Read More


নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের পথমেলা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে পথমেলা কুইন্সের জ্যাকসন হাইটের ৭৬ স্ট্রিটে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) এ মেলার উদ্বোধন করেন নিউ ইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ। মেলায় উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলম নমি ও মোস্তফা অনিক রাজ। ব্যবস্থাপনায় ছিলেন হারুন ভূইয়া, রাশেদ আহমেদ, চন্দন গুপ্ত, আশরাফ লিটন, এ বি সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও বেলাল আহমেদ। বিভিন্ন পর্যায়ে মেলায় বক্তব্য দেন নুরুল আজিম, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আহসান হাবিব, ফোবানার সাবেক কনভেনর হাসানুজ্জামান হাসান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের মইনুলRead More


‘ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা’

নিউজ ডেস্ক: ভিসা ছাড়াই সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করতে পারবেন বাংলা‌দে‌শি নাগ‌রিকরা। সেক্ষে‌ত্রে সাউদিয়া এয়ারলাইন্স বা দেশ‌টির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হ‌লে এ সু‌যোগ মিল‌বে। মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। রাষ্ট্রদূত ব‌লেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়া সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে যারা ওমরাহ কর‌তে যা‌বেন, তা‌দের সাউদিয়া এয়ারলাইন্স বা সৌ‌দির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিতে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।Read More


সুনামগঞ্জে একজন হুজুরের মানবসেবা

নিউজ ডেস্ক: বয়স ৭২ বছর। কেউ ডাকেন লস্কর হুজুর, কেউবা বলেন জকিগঞ্জি হুজুর। আসল নাম আতাউর রহমান লস্কর। দেশ স্বাধীনের পর সিলেটের জকিগঞ্জ থেকে সুনামগঞ্জে আসেন তিনি। স্কুলে সাড়ে তিন শ্রেণি এবং কয়েক বছর হাফিজিয়া মাদ্রাসায় পড়েছেন। সাধারণ এই মানুষটি শতাধিক বেওয়ারিশ লাশ দাফনে নেতৃত্ব দিয়েছেন। ২০০২ সাল থেকে পথে পথে এবং দর্শনীয় স্থানে ছোট ছোট বোর্ড কিংবা প্লাস্টিক সাইন লাগিয়ে ধর্মের অহিংস বাণী প্রচার করেন তিনি। সদা হাস্যোজ্জ্বল এই মানবিক মানুষটি সুনামগঞ্জ শহরের পরিচিতি মুখ। অনেকের প্রিয় তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষা উল্লেখ করার মতো না হলেও সমাজকর্মী আতাউর লস্করকে গুণীRead More


চুক্তিভিত্তিক বিয়ে সৌদি আরবে !

নিউজ ডেস্ক: চিরাচরিত বিয়ের রীতি ভেঙে চুক্তিভিত্তিক নামমাত্র বিয়ের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। শর্তহীন গোপন এই বিয়ে সৌদির সমাজে মিসইয়ার নামে পরিচিত। তবে এই বিয়ের সমালোচনা করছেন সৌদি আরবের ইসলামি চিন্তাবিদরা। তাদের অভিযোগ মিসইয়ারের মাধ্যমে আদতে উচ্ছৃঙ্খলতাকেই বৈধতা দান করা হচ্ছে। মুসলিম ধর্ম অনুযায়ী— বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক বৈধ নয়। তবে এই মিসইয়ারের আড়ালে সৌদির নাগরিকরা লি’ভ-ই’নে মেতেছেন। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ গ্রুপ এবং ওয়েবসাইটও আছে। প্রাথমিকভাবে সৌদি সুন্নিদের মধ্যে মিসইয়ার প্রচলন বেশি ছিল। মিসইয়ার অনুযায়ী, মুসলিম বিয়ের রীতি মেনে বিয়ে করা যায়। যে কোনও সময়Read More


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেটে লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পিং

নিউজ ডেস্ক: ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মহানগরীতে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে নগরীর চৌহাট্টা পয়েন্টে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর শাখার সভাপতি রোটা: এম ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এসএমপি ট্রাফিক সার্জন ইবনে মিজান, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ডা:লোকমান হেকিম, অর্থ সম্পাদক মোকছুদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, সদস্য মো: আবু জাবের, জিল্লুর রহমান সুজা, মাহবুব হাসান,Read More


গ্রিসে বাংলাদেশিদের নিয়মিতকরণ: আবেদনের সময়সীমা ৩০ অক্টোবর

নিউজ ডেস্ক: চলতি বছরের ১১ জানুয়ারি থেকে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত হওয়ার আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ অক্টোবর। এথেন্সের বাংলাদেশের দূতাবাস রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিয়মিত বাংলাদেশিরা নিয়মিত হতে দূতাবাসে প্রাথমিক নিবন্ধনের সুযোগ পাবেন ১৬ অক্টোবর পর্যন্ত৷ যারা প্রথম প্রক্রিয়া শেষ করেছেন অথবা করবেন তারা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ অর্থাৎ গ্রিক সরকারের অনলাইন প্লাটফর্মে নিবন্ধনের সুযোগ পাবেন চলতি মাসের ৩০ অক্টোবর পর্যন্ত। এদিকে বাংলাদেশ দূতাবাস গ্রিসের মিনিস্টার মোহাম্মদ খালেদ জানিয়েছেন, গ্রিস-বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তির আওতায় এ পর্যন্ত দূতাবাসের মধ্যে প্রাথমিক নিবন্ধিত হয়েছেন ১০ হাজারেরও বেশিRead More


ফেনী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের বনভোজন

নিউজ ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনের ফেনী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর লিসবন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পাহাড় আর ঢেউয়ের শহর নাজারে সিলভার ডি কোস্টা সমুদ্র সৈকত ও বাকলাও বুদ্ধ গার্ডেনে অনুষ্ঠিত হয় এ বনভোজন। এতে লিসবনের বসবাসরত ফেনী জেলার দেড় শতাধিক প্রবাসীরা এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। স্থানীয় সময় সকাল ৯ টায় লিসবন থেকে বাসযোগে নাজারের সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করা হয়। যাত্রা পথে সকালের নাস্তা এবং গন্তব্যস্থলে পৌঁছানোর পর সবার মাঝে বাঙালিয়ানা খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী বনভোজনে নাজারের সমুদ্রে স্নান,Read More


সুইডেনে প্রবাসী বাংলাদেশি নারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক: সুইডেনের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি নারীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজিত করা হয়। এতে সুইডেন ও আশপাশের দেশে বসবাসরত বাংলাদেশি নারীদের জন্য উন্মুক্ত ছিল। প্রতিযোগিতায় সুইডেনে স্থায়ীভাবে বসবাসরত এবং আগত উচ্চ শিক্ষার্থীদের মোট ২২ জন নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) জয়িতা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেহদি হাসান। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। একক প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন যথাক্রমে নাজনীন ইসলাম রনি ওRead More


প্রবাসীদের এমআরপি রি-ইস্যু চলবে ২০২৫ সাল পর্যন্ত

নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু কার্যক্রম আগামী ২০২৫ সাল পর্যন্ত চালু থাকবে। সম্প্রতি এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রসহ যে সব বৈদেশিক মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেসব মিশনে ই-পাসপোটের্র পাশাপাশি এমআরপি রি-ইস্যু কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এমতাবস্থায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। ২০১৫Read More