Main Menu

editor

 

মালদ্বীপে জাতীয় প্রবাসী দিবস পালিত

নিউজ ডেস্ক: প্রবাসীদের কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার– এই স্লোগানকে সামনে রেখে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৩’ উদ্‌যাপন করা হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে প্রবাসী মাওলানা মো. তাজুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পড়ে শোনানো হয়। মিশনের কনসুলার সহকারী মো. এবাদউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত হাইকমিশনার ও দূতালয় প্রধান সোহেল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল রিচ মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী সিআইপি আলহাজ মো.Read More


মালয়েশিয়ায় ২৫২ জন বাংলাদেশিসহ ৫৬৭ অভিবাসী আটক

নিউজ ডেস্ক: মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, এলাকায় বিদেশিদের আগমনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ ধরে নজরদারির পর শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ অভিযান। অভিযানে মোট ১ হাজার বিদেশিকে চেক করে ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়ে। আটক ব্যক্তিদের মধ্যেRead More


ইতিহাস গড়া হলো না বাংলাদেশের, হারলো শেষ ম্যাচে

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান এবং শরিফুল ইসলামই যা ১১০ রানের পুঁজিকে রক্ষা করার জন্য লড়াই করলেন। অন্য বোলারদের আর কেউ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। অন্যদিকে সেই জিমি নিশামই শেষ মুহূর্তে ঝড় তুলেছিলেন। যদিও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত বৃষ্টি আইন ডিএল মেথডে ১৭ রানে ম্যাচ হিজতে নেয় স্বাগতিকরা। ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ছিল ৯৫। জিমি নিশাম এবং মিচেল সান্তনারের ব্যাটে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলো নিউজিল্যান্ড। এমন সময়ই নামে বৃষ্টি। তুমুল বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। শেষে বৃষ্টি বন্ধ না হলে ম্যাচ রেফারিRead More


গ্রিসে জাতীয় প্রবাসী দিবস পালিত

নিউজ ডেস্ক: প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রিসে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপিত হয়। শনিবার দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত আসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ ছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর বাণীসমূহ পড়ে শোনানো হয়। সকাল ১০ টায় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমারRead More


জান্নাতিদের যে বিশেষ দানে সন্তুষ্ট করবেন আল্লাহ

ধর্ম ডেস্ক হাদিসে মানুষের পৃথিবীর জীবনকের মুসাফিরের জীবন বলা হয়েছে। মুসাফির যেমন ভ্রমণ শেষ তার নিজের বাড়িতেই ফিরে যায়, ঠিক তেমনি মানুষকে পৃথিবীর জীবন শেষ তার আসল বাড়ি জান্নাতে ফিরতে হবে। আর দুনিয়াতে কেউ যদি শয়তানের ধোকায় পড়ে বিপথে যায় তাহলে তাকে চিরস্থায়ী শাস্তির জীবন জাহান্নামে বসবাস করতে হবে। মানুষের দুনিয়ার জীবন সম্পর্কে এক হাদিসে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদিন) আমার দুই কাঁধ ধরে বললেন, তুমি এ দুনিয়াতে একজন মুসাফির অথবা পথচারীর মত থাক।’ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলতেন, তুমি সন্ধ্যায়Read More


লন্ডনে বাঙালিদের পিঠা উৎসব

নিউজ ডেস্ক: প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর ইউকে শাখার আয়োজনে ২৭ ডিসেম্বর পূর্ব লন্ডনের ইস্টহামের সাউথেন্ড অডিটোরিয়ামে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন চান মিয়া, সঞ্চালনায় ছিলেন ইউকে শাখার সদস্য আজাদ মোল্লা এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রনি খান। অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক শফিক খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেয়র ফারুক হোসেন, কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, ব্যারিস্টার শহিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মিজানুর রহমান, আই অন টিভির সিইওRead More


পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

নিউজ ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৩০ ডিসেম্বর শনিবার পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণী পাঠ করে শোনানো হয়। পরে অতিথিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রবাসীরা তাদের তাদের বিভিন্ন দাবি-দাওয়া পর্তুগালের অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তুলে ধরেন।   বক্তারা প্রবাসী ভাতাসহ বিভিন্ন সুযোগRead More


ঘুম না এলে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক: শরীর ঠিক ও সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম জরুরি। পরিমাণ মতো ঘুম দেহাবয়বে প্রশান্তি নিয়ে আসে। শরীর-মন হয়ে ওঠে সতেজ ও ফুরফুরে। ঘুমানো ইবাদতও বটে। ঘুম যখন আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী হয়, তখন আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুস্বাস্থ্যের জন্য রাতে নিয়মমাফিক ঘুমানো জরুরি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদের রাতকে করেছি ক্লান্তি দূরকারী।’ (সুরা নাবা, আয়াত : ০৯) কিন্তু দেখা যায়, কারও কারও রাতে ঘুম আসে না। অনিদ্রাহীনতায় রাত কাটে। বিছানায় ছটফট করে সময় ফুরায়। তাই যারা অনিদ্রার রোগে আক্রান্ত তাদের জন্য আল্লাহর রাসুলRead More


প্রবাসী কর্মীদের পার্টটাইম কাজের অনুমতি দিল কুয়েত

নিউজ ডেস্ক: কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের পার্টটাইম কাজের অনুমতি দিয়েছে দেশটির সরকার। যা কার্যকর হবে জানুয়ারি থেকে। তবে এই সুবিধা ঠিক কারা পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তবে প্রবাসীরা এই সুুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে খণ্ডকালীন চাকরির অনুমতি দিয়ে এই সিদ্ধান্ত জারি করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করতে পারবেন। যদি তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে একটি খণ্ডকালীন কাজের অনুমতি পান। তবে এটিRead More


উপুড় হয়ে শোয়া নিয়ে যা বলেছেন প্রিয়নবী সা.

ধর্ম ডেস্ক: মানুষের আরামের জন্য আল্লাহ তায়ালা ঘুম দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়।’ ( সূরা আল-ফুরকান, (২৫), আয়াত, ৪৭) অপর এক আয়াতে বর্ণিত হয়েছে, ‘আর তিনি রাতকে মানুষের প্রশান্তির উপায় হিসেবে সৃষ্টি করেছেন’। (সূরা আনআম, আয়াত, ৯৬) সূরা নাবায় আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর তোমাদের ঘুমকে ক্লান্তি ঘুচানোর উপায় বানিয়েছি’। (সূরা নাবা, আয়াত, ৯) হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন। তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠা সুস্বাস্থ্য, সম্পদ আর জ্ঞান লাভেরRead More