editor
ওমানে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে কঠোর অভিযান
নিউজ ডেস্ক: ওমানে নতুন বছরের প্রথম দিনে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহনী। শ্রম আইন তদারকির লক্ষ্যে দেশটির মাবেলা, আল ঘুবরা, আল আজাইবার বাংলা মার্কেট, সালালাহ, রুই, ওয়াদি কবির, হামরিয়াসহ প্রবাসী অধ্যুষিত প্রায় সব যায়গাতেই ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। অভিযানে নথিপত্র যাচাই বাছাই করে আইন লঙ্ঘনের দায়ে কয়েকশ প্রবাসীকে হেফাজতে নেয়া হয়েছে। ওমানে অব্স্থানরত বাংলাদেশিরা জানান, এবারের অভিযানে ভিন্ন পোশাকের কর্মকর্তাদের উপস্থিতি অনেক বেশি। অনেক জায়গায় সিভিল পোশাকেও নজরদারি করতে দেখা গেছে। রাস্তাঘাটে ছিলো শ্রম মন্ত্রণালয়ের ইন্সপেকশন টিমের সরব উপস্থিতি। বিভিন্ন দোকানপাট এবং প্রবাসীদের কর্মস্থলে গিয়ে প্রবাসীদের নথিপত্রRead More
সিলেট ওয়াশা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ডাঃ এ কে এম হাফিজ
নিউজ ডেস্ক: সিলেট ওয়াশা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ডাঃ এ কে এম হাফিজ। নবগঠিত পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষ ‘সিলেট ওয়াশা’ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সিলেট তথা দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ কে এম হফিজ। স্হানীয় সরকার মন্ত্রনালয়ের সিদ্ধান্তক্রমে ২০২৩ সালের শেষদিকে উপ সচিব মোঃ মুস্তাফিজুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এপদে নিয়োগ দেয়া হয়। এরপরে তিনি চলতি বছরের ডিসেম্বর মাসের শেষদিকে এপদে দায়িত্বভার গ্রহন করেন। ডাঃ এ কে এম হাফিজ তার উপর অর্পিত এ দায়িত্বপালনে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। ডাঃ এ কে এম হাফিজ সিলেটRead More
শান্তিগঞ্জে সংঘর্ষে কিশোর নিহত
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নাঈম আহমদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের ৬ জনকে আটক করে পুলিশ। নিহত নাঈম মিয়া উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের বশির আলীর ছেলে। আহতরা হলেন- রনসী গ্রামের রানা বেগম (৫৩), করিমুন নেছা (৫০), জায়েদ মিয়া (১৫), মালেক মিয়া (৩৫), সালেক মিয়া (২৬), কয়েছ মিয়া (২৩), রফিকুল ইসলাম (৩৫) জাফরুল মিয়া(২০) ও অজুদ মিয়া (৫০)। পুলিশ সূত্রেRead More
গোপনীয় নয় ‘ইনকগনিটো’ মুড, ৫৪ হাজার কোটি দিতে রাজি গুগল
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ৫৪ হাজার ৭৮০ কোটি ৫০ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে গুগলকে। গুগল সার্চ ইঞ্জিনে ‘ইনকগনিটো’ মোডে ব্রাউজিং সংক্রান্ত এক মামলায় এ সমস্যার মধ্যে পড়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাটি। ওই মামলায় গুগলের থেকে অন্তত ৫ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ হাজার কোটি টাকারও বেশি-প্রতি ডলার ১০৯ টাকা করে ধরে) আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। জানা যাচ্ছে, ওই মামলার নিষ্পত্তি করতে আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে গুগল। যদিও গোটা বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। জানা যাচ্ছে, আগামী ২৪ ফেব্রুয়ারি আদালতের অনুমোদনক্রমে এই মামলারRead More
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় প্রবাসী দিবস পালন
নিউজ ডেস্ক: ‘প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার’ প্রতিপাদ্য সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালন করেছে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া। দিনটি উপলক্ষ্যে শনিবার (৩০ ডিসেম্বর) প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে তাদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে কুয়ালালামপুরের জি টাওয়ারের হল রুমে দিনব্যাপী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ার অভিবাসন সংক্রান্ত বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী, শ্রমিক, বাংলাদেশ কমিউনিটির নেতারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানRead More
নানা দুর্ভোগের পর বৈধ হওয়ায় তৃপ্তির হাসি গ্রিস প্রবাসীদের মুখে
নিউজ ডেস্ক: প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে মানবেতর জীবনযাপন করছিলেন অনিয়মিত বাংলাদেশিরা। গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায় গ্রিক ও বাংলাদেশের সমঝোতা চুক্তি বাস্তবায়নের পর এবার অনেকটা সুখেই আছেন তারা। কেউ কেউ দেশে এসেও ঘুরে যাচ্ছেন। অনেকেই দেশে অবস্থান করছেন, সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। পাশাপাশি রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৫ গুণ। ধরে নেওয়া যাক, ২০২২ সালের কথাই। প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে মানবেতর জীবনযাপন করছিলেন দেশটিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশি অভিবাসীরা। গ্রিক পুলিশের অনিয়মিত অভিবাসী আটক অভিযান শুরুর পর থেকে অনেকটা গৃহবন্দি অবস্থায় ছিলেন তারা। বাইরে বের হলেই হতে হতো পুলিশি হয়রানির শিকার।Read More
২১ বাংলাদেশি নাগরিককে সম্মাননা দিল ব্রুনাই হাইকমিশন
নিউজ ডেস্ক: বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই দারুসসালামের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার ; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়। কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বার্তা পাঠ করে শোনানো হয়। স্বাগত বক্তব্যে হাইকমিশনার নাহিদা রহমান সুমনা স্বাধীনতার পরপরই বাংলাদেশিদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তারইRead More
টানা দুইবার সিআইপি হলেন সুইজারল্যান্ড প্রবাসী আমিন খোন্দকার
নিউজ ডেস্ক: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক পরপর দুইবার (২০২২ ও ২০২৩) বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ড প্রবাসী অধ্যাপক ড. আমিন আহম্মেদ খোন্দকার। দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী ক্যাটাগরিতে তাকে সিআইপি হিসেবে মনোনীত করেছে সরকার। শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ তাকে এ সম্মাননা প্রদান করেন। এর আগে গত ২০ ডিসেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ২০২২ ও ২০২৩ সালের জন্য দেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রাRead More
স্পেনে প্রথমবারের মতো প্রবাসী দিবস উদযাপন
নিউজ ডেস্ক: প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’– এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদে দূতাবাসের উদ্যোগে “জাতীয় প্রবাসী দিবস ২০২৩” উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্পেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংস্থার সদস্যবৃন্দসহ সাংবাদিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় অর্থনীতি ও সামাজিক পরিমন্ডলে প্রবাসী বাংলাদেশীদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মত উদযাপিত হয় জাতীয় প্রবাসী দিবস। দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে দিবসের আলোচনা অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানRead More
ভেনিসে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সংবর্ধনা
নিউজ ডেস্ক: ইতালির ভেনিসে নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের সম্মানে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) ইতালির ভেনিসে মেস্ত্রের অভিজাত লিওনার্দো রয়েল হোটেলের হলরুমে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এ আয়োজন করে। অনুষ্ঠানে দলমত নির্বিশেষে ভেনিস ও পাদোভার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আজাদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক সিনিয়র আওয়ামী লীগRead More


