Main Menu

Monday, January 1st, 2024

 

ব্রিটেনে ‘এমবিই’ খেতাব পেলেন ড. এম জি মৌলা

নিউজ ডেস্ক: ব্রিটেনে ব্রিটিশ রাজার ‘এমবিই’ (মেম্বার অব দ্যা মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার) খেতাব পেয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ড. এম জি মৌলা মিয়া। কমিউনিটির সেবা, সমাজকল্যাণে অসামান্য অবদানের জন্য গত ৩০ ডিসেম্বর তাকে এ খেতাব প্রদান করা হয়। ড. মৌলা মিয়া বার্মিংহাম এবং সলিহলের একজন সফল উদ্যোক্তা-ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। এমজি মৌলা মিয়া যুক্তরাজ্য এবং বাংলাদেশে সফল ব্যবসায়িক গ্রুপ রাজনগর বিজনেস গ্রুপ এবং মৌলা ফাউন্ডেশনের চেয়ারম্যান। মৌলা ফাউন্ডেশন পারিবার দ্বারা পরিচালিত একটি চ্যারিটি সংস্থা। এই সংস্থার কার্যক্রম পরিচালিত হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশে। রাজনগরRead More


যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি গবেষক নিহত, বাড়িতে কাঁদছেন মা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিউমন্টে ক্রিস ফুড মার্ট নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের গুলিতে শেখ আবির হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি গবেষক নিহত হয়েছেন। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) তার মৃত্যু হয়েছে। নিহত শেখ আবিরের স্ত্রী সানজিদা আলম মজুমদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞাপন নিহত শেখ আবির হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। শেখ আবির হোসেন টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী ছিলেন। পাশাপাশি একটি রেস্টুরেন্টে খণ্ডকালীন কাজ করতেন। আবিরের স্ত্রী সানজিদা আলম তাদের একমাত্র শিশুকন্যাRead More


নতুন বছরে একজন মুসলিমের পরিকল্পনা যেমন হবে

ধর্ম ডেস্ক: আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। নির্ধারিত সময় শেষে মানুষ যখন পরকালের জীবনের মুখোমুখি হবে তখন তার কাছে দুনিয়ার আরাম-বিলাসিতা মরিচিকার মতো মনে হবে। একইসঙ্গে দুনিয়ার জীবনকে এতোটাই এক সকাল অথবা বিকেলের মতো তুচ্ছ মনে হবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, کَاَنَّهُمۡ یَوۡمَ یَرَوۡنَهَا لَمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا عَشِیَّۃً اَوۡ ضُحٰهَ যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। ( সূরা নাযিয়াত, আয়াত, ৪৬) পৃথিবীর এই জীবনে আল্লাহ তায়ালা নেয়ামত বোঝার জন্য আল্লাহ তায়ালা দিন-রাতের পরিবর্তন দিয়েছেন।Read More


ভেনিসে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সংবর্ধনা

নিউজ ডেস্ক: ইতালির ভেনিসে নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস। এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) ইতালির ভেনিসে মেস্ত্রের অভিজাত লিওনার্দো রয়েল হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে ভেনিস ও পাদোভার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আজাদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক সিনিয়র আওয়ামী লীগRead More


যুক্তরাজ্য প্রবাসীদের এনআইডি প্রদান কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক: যুক্তরাজ্য প্রবাসীদের জন্য চালু হলো জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানেই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ই-পাসপোর্ট কার্যক্রম চালুর আড়াই মাসের মধ্যেই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ায় উচ্ছ্বসিত যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (৩০ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়। এসময় জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করেন হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। হাইকমিশনার বলেন, ‘এনআইডি কার্ডের জন্য বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ এবং বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। প্রবাসীদের মধ্যে যাদের বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ নেই, তারা বাংলাদেশRead More


স্পেনে রাষ্ট্রদূতের সাথে গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক: স্পেনের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন স্পেনে গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের কাছে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে পাসপোর্ট নবায়নের হয়রানি এবং দূতাবাসের সব ধরনের অর্থ পরিশোধে প্রবাসীরা হয়রানি। এ সময় মাদ্রিদে গ্রেটার ঢাকা এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান ঝন্টু,একরামুজ্জামান কিরণ ,আলামিন মিয়া ,রানা আবেদিন ,রাসেল দেওয়ান ,মিল্টন ভূঁইয়া কচি,ইয়াং রাজ রাজু,শওকত আহমেদ ,আলামিন শেখ, ইয়াসিন সিকদার।দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর ইমাদুল হক , কাউন্সিলর শ্রম উইং মুতাসিমুল ইসলাম। রাষ্ট্রদূত ধৈর্য সহকারে প্রবাসী নেতৃবৃন্দের কথা শোনেনRead More


মসজিদে নববীতে সেলফি তোলা নিয়ে যা বললেন শায়খ সুদাইস

ধর্ম ডেস্ক: মসজিদে নববীতে সেলফি তোলা নিয়ে যা বললেন শায়খ সুদাইস হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইবাদতের উদ্দেশ্যে আসা মানুষদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। বিশেষ নির্দেশনায় তিনি বলেছেন, ইবাদত পালনকারীরা সেলফিতে ব্যস্ত না হয়ে নিজের সময়কে ইবাদতের জন্য কাজে লাগাতে পারেন। তিনি আরও বলেন, হারামাইনে ইবাদতের পরিবেশ অক্ষুণ্ন রাখতে আগত ইবাদত পালনকারীদের সহযোগিতা প্রয়োজন। মসজিদে নববীতে ইবাদত পালনকারীদের ব্যবস্থাপনা পরিদর্শনের সময় তিনি এসব বলেন। এ সময় তিনি আগত ইবাদত পালনকারীদের সঙ্গে কথা বলেন। ইবাদত পালনকারীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি মসজিদেRead More


দক্ষতা অর্জন করে প্রবাসীদের সৌদি আসার আহ্বান

নিউজ ডেস্ক: কর্মী ভিসায় সৌদি আরবে আসার আগে কাজ সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং সংশ্লিষ্ট পেশায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে প্রবাসীদের আসার আহ্বান জানিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। প্রবাসী দিবস উপলক্ষ্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৌদি প্রবাসী সকল বাংলাদেশীকে শুভেচ্ছা জানান এবং জাতীয় অর্থনীতিতে তাদের অবদানের জন্য প্রশংসা করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস, ২০২৩ উদযাপিত হচ্ছে। ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার;Read More


নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধুর ছবি, ব্যারিস্টার সুমনকে শোকজ

নিউজ ডেস্ক: নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধুর ছবি, ব্যারিস্টার সুমনকে শোকজ নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের অভিযোগে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল রোববার (৩১ ডিসেম্বর) তাকে নোটিশ দেন। আগামী মঙ্গলবারের (২ জানুয়ারি) মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দাখিলের জন্য ব্যারিস্টার সুমনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির দেওয়া চিঠিতে বলা হয়, আব্দুল হাই প্রিন্স নামে এক ব্যক্তি নিজেকে নৌকা প্রতীকের কর্মী ওRead More


যুক্তরাষ্ট্রে নিজের জীবন দিয়ে ছেলের জীবন বাঁচালেন বাংলাদেশি মা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে ছেলের জীবন বাঁচাতে নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি মা। টেক্সাসের অস্টিনে বন্দুক হামলায় সাবরিনা রহমান নামে বাংলাদেশি বংশোদ্ভুত ২৪ বছর বয়সী এক তরুণী গুলিতে প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে সাউথ অস্টিনে সেডুইন রাইফে এলাকায় এ ঘটনা ঘটে। দেড় বছরের ছেলেকে নিয়ে স্টলারে নিয়ে রাস্তায় হাঁটার সময় বন্দুক হামলার শিকার হন মা সাবরিনা রহমান। এ ঘটনার পর এরই মাঝে সেইন জেমস নামে হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন তার স্বামী ইশরাক ইসলাম। মা ছাড়া ছেলেটি কিভাবে বড় হবে, ভাবতেই পারছেন না তিনি।Read More