Main Menu

editor

 

প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি প্রবাসীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: : চুয়াডাঙ্গার জীবননগরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিপন আলী (২৬) নামে সৌদি প্রবাসী যুবক। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রিপনের বাবা ছেলের মৃত্যুর খবর পান। নিহত রিপন আলী জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের ছেলে। রিপনের পরিবার সূত্রে জানা যায়, পরিবারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে সৌদি আরবে যান রিপন। সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের একটি কৃষি খামারে কাজ করে রিপন। শুক্রবার রিপন তার বাবাকে মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠাতে চেয়েছিলেন। পরে সকাল ১০টায় রিপন আলীর প্রবাসী বন্ধুদের কাছে তারRead More


ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন

নিউজ ডেস্ক: ইউনিক এডুকেশন রিসার্চ সেন্টার কর্তৃক পরিচালিত সিলেটের প্রথম ডিজিটাল প্রাইমারি স্কুল, ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে উইমেন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে স্কুলের শিক্ষক নুরুন নাহার নিশা ও নাটক প্রশিক্ষক রুবেল রাজের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রথম শ্রেণীর শিক্ষার্থী ইহান এবং পবিত্র গীতা পাঠ করেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অনসূয়া সরকার স্নেহা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখলেন স্কুলের শিক্ষক শেখ সালেহা মাহবুব, শুভেচ্ছা বক্তব্য রাখেনRead More


বিজয় দিবস ইন্টার হেপাটোলজি ইনডোর গেমস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় টিচার্স-স্টুডেন্টস সেন্টারে দু’দিন ব্যাপি (২৬-২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস ইন্টার হেপাটোলজি ইনডোর গেমস-২০২৩। শনিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এ কে এম সালেক, বাংলাদেশ প্রফেসনাল বক্সিং এসোসিয়েশনের সভাপতি মোঃ আসদুজ্জামান এবং সহ-সাধারন সম্পাদক রবিন মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃRead More


হবিগঞ্জে ‍পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু: যা বললো তদন্ত কমিটি

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা হেফাজতে এক আসামীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্যাতনের সত্যতা পায়নি। শুক্রবার বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির সদস্য পলাশ রঞ্জন দে। তিনি জানান, আমরা বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করেছি। এতে ওই আসামীকে নির্যাতনের কোন সত্যতা পাওয়া যায়নি। পলাশ রঞ্জন দে বলেন, আজ শুক্রবার তদন্ত রিপোর্ট জমা দেয়ার শেষ দিন, রাত ১২টার আগেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এর পুর্বে থানা হেফাজতে এক আসামীর মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। যার প্রধান করা হয়Read More


বিছনাকান্দিতে খাসিয়ার গুলিতে প্রাণ গেল বাংলাদেশী যুবকের

নিউজ ডেস্ক: ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত-রাত ৯ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া দক্ষিণ পাড়ার রুসন আলীর ছেলে কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি পাচারের জন্য বিছনাকান্দি সীমিত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার কাওছাকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করলে ঘটনাস্থলেই গুলির আঘাতে কাওছারের মৃত্যু হয়। এসময় কাওছারের সাথে থাকা অপর যুবক মোটরসাইকেল যোগে কাওছারের মৃতদের বাড়িতে নিয়ে আসেন।Read More


টরন্টোর বিমান অফিস পরিদর্শন করেছেন হাইক‌মিশনার

নিউজ ডেস্ক: কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান টরন্টোতে বিমান বাংলা‌দেশ এয়ারলাই‌ন্সের অফিস পরিদর্শন করেছেন। কানাডার স্থানীয় সময় বৃহস্প‌তিবার (২৮ ডি‌সেম্বর) টরন্টোর বিমান অফিস পরিদর্শন ক‌রেন হাইক‌মিশনার। কানাডার বাংলা‌দেশ হাইক‌মিশন জানায়, বিমান অফিস পরিদর্শনে গি‌য়ে হাইক‌মিশনার বিমানের সেবার মান কিভাবে আরো বাড়ানো যায় এবং বিমানকে ঢাকা-টরন্টো রুটে কিভাবে আরও লাভজনক করা যায় সে ব্যাপারে সং‌শ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ঢাকা-টরন্টো রুটে বিমানকে আরও সফল করার জন্য বাংলাদেশি-কানাডিয়ানদের সর্বাত্মক সহযোগিতা চে‌য়ে‌ছেন হাইক‌মিশনার। হাইক‌মিশন বল‌ছে, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সরাসরি তত্ত্বাবধানে ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট চালু করা হাইকমিশনারের অন্যতম একটি অগ্রাধিকার প্রাপ্তRead More


লন্ডনে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির বিএমইর মিলনমেলা

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির বিএমইর অ্যান্ড অব ইয়ার সামাজিক মিলনমেলা ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের একটি হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক স্পিকার খালেস আহমেদের সভাপতিত্বে এবং বেথনালগ্রিন অ্যান্ড বো বিএমইর সভাপতি ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাঁচবারের নির্বাচিত হেলাল উদ্দিন আব্বাস। সভায় বক্তারা স্থানীয় ও জাতীয় ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় বিভিন্ন ইস্যুতে যেমন- অপরাধ, হাউজিং, দারিদ্রতা এবং অন্যান্য সামাজিক সমস্যা নিয়েRead More


কবরের পাশ দিয়ে কোনো আলেম হেঁটে গেলে আজাব মাফ হয়?

নিউজ ডেস্ক: পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীর মৃত্যু অবধারিত। সবার মৃত্যু একটি নির্ধারিত সময়েই তাকে আলিঙ্গন করবে। সময়ের এক মুহূর্ত আগে বা পরেও কারো মৃত্যু হবে না। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘তাদের মৃত্যুর নির্ধারিত সময় যখন উপস্থিত হয় তখন তারা তা এক মুহূর্তও বিলম্বিত করতে পারবে না, এমনকি মুহূর্তকাল ত্বরান্বিতও করতে পারবে না।’-(সূরা নাহল, আয়াত, ৬১) অন্যত্র বর্ণিত হয়েছে, ‘জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে; আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি। আর আমারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।’-( সুরা আম্বিয়া, আয়াত, ৩৫) কেউ মারা গেলে তার স্বজনRead More


শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে লন্ডনে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে পূর্বলন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর ) বিকেলে পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী উমরপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শফিকুর রহমান চৌধুরী এমন এক রাজনীতিবিদ যিনি এমপি থাকা অবস্থান পরপর দুইবার দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার এ ত্যাগের কারণে গত ১০টি বছর বিশ্বনাথ-ওসমানীনগরে আওয়ামী লীগের দলীয় এমপি ছিল না। যার কারণে এ আসনটি দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিতRead More


প্রভাবশালী মুসলিম তালিকায় যাদের নাম

নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্বের প্রভাবশালী ধর্মগুলোর অন্যতম ইসলাম। বিশ্বজুড়ে এ ধর্মের অনুসারীর (মুসলিমদের) সংখ্যা প্রায় ২০০ কোটিরও বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। দেশ, জাতি ও গোষ্ঠী পৃথক পৃথক হলেও তারা সবাই এক উম্মাহ তথা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অংশ। বিশ্বে মোট ৫৬ টি মুসলিমপ্রধান দেশ আছে। বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২০% এশিয়ায় বসবাস করে।  প্রতি বছরের মতো এবারো বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। এই তালিকায় রয়েছেন মুসলিম শাসক, জনপ্রিয় ইসলামি আলোচক, দায়ি, মুফতি, আলেমরাও। এবারেরRead More