editor
নভেম্বরে ১ লাখের বেশি কর্মী বিদেশ গেছে
নিউজ ডেস্ক: চলতি বছরের নভেম্বরে ১ লাখ ২ হাজার ৮৬৩ জন কর্মী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে বিদেশে গেছেন। রোববার (৫ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারির মধ্যে নভেম্বর মাসে বৈদেশিক কর্মসংস্থানের নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। এ মাসে ১ লাখ ২ হাজার ৮৬৩ জন কর্মীকে বিদেশে পাঠানোর জন্য ছাড়পত্র দিয়েছে বিএমইটি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটির আশা, চলতি বছর সাড়ে পাঁচ লাখ লোকের বিদেশে কর্মসংস্থান হবে। যা স্বাভাবিক সময়ের কাছাকাছি। বিএমইটির মহাপরিচালক শহীদুল আলমRead More
নামাজে সাহু সিজদার নিয়ম
ইসলাম ডেস্ক: ‘সাহু সিজদা’ ইসলামের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, যা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ নামাজের সঙ্গে সম্পর্কিত। কিন্তু আমরা অনেকেই জানি না যে কখন আমাদের জন্য সাহু সিজদা দেওয়া ওয়াজিব হয়। অথবা কোন ধরনের ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। আজ আমরা আলোচনা করব সাহু সিজদা নিয়ে। সাহু সিজদা কাকে বলে নামাজে কিছু বিষয় আছে, যা ভুলক্রমে হয়ে গেলে তার ক্ষতিপূরণ হিসেবে নামাজ শেষে দুটি অতিরিক্ত সিজদা আদায় করতে হয়, এ সিজদাকে সাহু সিজদা বলে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি ওয়াজিব। ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) তাদের নিয়েRead More
নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
নিউজ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ ডিসেম্বর দুপুরে সিলেট মহানগরীর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা যুবলীগেরRead More
জামাতে নারীদের নামাজ পড়ার বিধান
ইসলাম ডেস্ক: জামাতে ফরজ নামাজ পড়ার নির্দেশ শুধু পুরুষদের জন্য। নারীদের ওপর জামাতে অংশগ্রহণের স্বতন্ত্র্য কোনো নির্দেশনা ইসলামে নেই। তাই ঘরে একত্রিত হয়ে নারীরা পুরুষ বা নারী ইমাম বানিয়ে জামাত করাও শরিয়ত নির্দেশিত হুকুম নয়। এর প্রতি উৎসাহিতও করা হয়নি। তবে নারীরা যদি পুরুষ ইমামের পেছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে নেয়, তাহলে ওই নামাজ শুদ্ধ হবে। আর এ ধরনের ক্ষেত্রে পর্দার বিধান লঙ্ঘন না হলে নারীদের জামাত বৈধ। (তাবয়িনুল হাকাইক: ১/১৩৫; ফাতাওয়া দারুল উলুম : ৩/৪৩) মাহরাম নারীদের নিয়ে ঘরে জামাত করা: শরিয়ত অনুমোদিত কোনো কারণে যদি কোনো পুরুষ মসজিদেRead More
টিকা না নিলে প্রবাসীদের বহিষ্কার করবে জর্ডান
নিউজ ডেস্ক: জর্ডানে অবস্থানরত বিদেশি বা প্রবাসী কর্মী করোনার টিকার সম্পূর্ণ কোর্স (দুটি ডোজ) না নিলে তাদের দেশ থেকে বিতাড়িত বা বহিষ্কার করবে দেশটির সরকার। এজন্য আগামী ১৫ ডিসেম্বর ডেডলাইন বেধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে করোনার টিকা না নিলে বহিষ্কারসহ সরকারের কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে। জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, প্রবাসী বিদেশি কর্মীদের টিকা নিতে উদ্বুদ্ধ করে তাদের ভবিষ্যতের সংক্রমণ এবং রোগ সংক্রমণ থেকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে আরওRead More
দ. আফ্রিকায় করোনার তান্ডবে আতঙ্কিত বাংলাদেশিরা
নিউজ ডেস্ক: ওমিক্রন সংক্রমণের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে করোনা মহামারির চতুর্থ ঢেউ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। বয়স্কদের পাশাপাশি দেশটির শিশুদের মধ্যেও ওমিক্রনের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নয়টি প্রদেশের মধ্যে সাতটিতে নতুন এ ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। ওমিক্রন মোকাবিলায় চলমান ভ্যাক্সিন গ্রহণের পাশাপাশি চলছে ব্যাপক গবেষণা। দক্ষিন আফ্রিকায় গেলো সপ্তাহ থেকেই বেড়ে চলছে করোনার সংক্রমণ। মৃতের সংখ্যা কম থাকলেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উদ্বেগজনক হারে বাড়তে থাকায় শঙ্কা দেখা দিয়েছে জনমনে। গেলো সপ্তাহের চেয়ে দিগুনRead More
ইসলামোফোবিয়া অ্যাওয়ারনেস মাস উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: ইসলামফোবিয়া অ্যাওয়ারনেস মাস (নভেম্বর) উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে ও মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহযোগিতায় এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে । গত ২৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের নিচ তলায় অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাজ্যস্থ বসনিয়ান রাষ্ট্রদূত ভানিয়া ফিলিপোভিচ এবং মিডল ইস্ট আই’র পুরস্কার বিজয়ী সাংবাদিক, লেখক ও কলামিস্ট পিটার ওবোর্ন উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও বার্তায় বক্তব্য রাখেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল জারা মোহাম্মদ এবং লেখক ও গবেষক ডক্টর জেরেমি হেনজেল-থমাস। ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আব্দুল্লাহ ফলিকের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বসনিয়ান রাষ্ট্রদূত বলেন, ৯০ এরRead More
রাগ নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা
ইসলাম ডেস্ক: রাগ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এক সাহাবি হজরত রাসূলুল্লাহ (সা.)- এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। রাসূলুল্লাহ (সা.) বললেন, রাগ বর্জন করো। সাহাবি কয়েকবার বললেন, আরও নসিহত করুন। প্রত্যেকবারই রাসূলুল্লাহ (সা.) বললেন, রাগ বর্জন করো। -বোখারি শরীফ রাগ মানবিক আবেগের অংশ বিশেষ। তবে, অনিয়ন্ত্রিত রাগ মারাত্মক ক্ষতিকারক। জ্ঞানীরা বলেন, রাগ হলো বারুদের গুদামের মতো। আগুনের স্ফূলিঙ্গের ছোয়ায় সবকিছু ধ্বংস করে দিতে পারে এই রাগ। এ কারণে রাগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। মনোবিজ্ঞানীদের মতে, কোনো কোনো মানুষ দ্রুত রেগে যায় এবংRead More
সিলেটে উদয় সমাজ কল্যান সংস্থার ১৪তম ওয়াজ মাহফিল সম্পন্ন
নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাসদবীরস্থ উদয় সমাজ কল্যান সংস্থার ১৪তম ওয়াজ মাহফিল শুক্রবার (৩ ডিসেম্বর) বাদ জুমআহ থেকে মধ্যরাত পর্যন্ত ৫নং ওয়ার্ডের প্রথম গলীতে মোট ছয় পর্বে সম্পন্ন হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত করেন- হরযত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব, সিলেটের ঐতিহ্যবাহী দিন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসা সিনিয়র শিক্ষক ও খাসদবীর জামে মসজিদের ইমাম ও খতিব। উক্ত ওয়াজে তাফসীর পেশ করেন- হযরত মাওলানা হাফিজ আব্দুল আজিজ সাহেব, হবিগঞ্জী (পুরস্কারপ্রাপ্ত কারীদের মধ্যে প্রথম স্থান অধিকারী), হযরত মাওলানা ক্বারী আব্দুল মতিন সাহেব শায়েখে আছিগঞ্জি (প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ফারুকিয়াRead More
যে ৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন
নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এটি ভারতে শনাক্ত অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। দু’দিন আগেই ওমিক্রনের সংক্রমণ তালিকায় ছিল ১২টি দেশের নাম। শুক্রবার প্রকাশিত নতুন তালিকায় দেশের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩০টিতে দাঁড়িয়েছে। এসব দেশে মোট ৩৭৫ জন এই ধরনে আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী ভারতে ইতোমধ্যে শনাক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের অধিকাংশ দেশে ঢুকে পড়েছে করোনার বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্টটি। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, যে গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, শিগগিরই ডেল্টাকে সরিয়েRead More


