Main Menu

editor

 

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া

ইসলাম ডেস্ক: কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া… উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সু-ইল কদা-ই, ওয়া শামাতাতিল আ‘দা-ই। অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে। উপকার : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এ সমস্ত বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। (বুখারি, হাদিস : ৬৩৪৭)


৮০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে ইতালি

নিউজ ডেস্ক: করোনা মহামারির মধ্যেও বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ইতালি। শ্রমিক সংকট মেটাতে কৃষি ও স্পন্সর ভিসায় নতুন করে আরও ৮০ হাজার শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এক সপ্তাহের মধ্যে নিয়োগের গেজেট প্রকাশিত হবে। সোমবার রাতে দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, কৃষিকাজ ও স্পন্সর দুই ক্যাটাগরিতেই ইতালিতে যেতে পারবে শ্রমিকরা। প্রাথমিকভাবে বাংলাদেশ, আলজেরিয়া, আইভরিকোস্ট, মিশর, এল সালভাদর, বসনিয়া হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া এবং আরও কিছু দেশ থেকে এসব শ্রমিক নেবে ইতালি সরকার। তবে কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেয়াRead More


জেনে নিন প্রচলিত কিছু কুসংস্কার

ইসলাম ডেস্ক: বর্তমান এমন কিছু কুসংস্কার প্রবেশ করেছে, যেগুলো মানুষকে ধীরে ধীরে শিরক এবং কুফুরিতে লিপ্ত করাতে পারে। মানুষের ঈমান-আমল বিনষ্টকারী কুসংস্কার থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। প্রচলিত এসব কুসংস্কার থেকে মানুষকে সতর্ক করতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত বিভিন্ন কুসংস্কারগুলো উল্লেখ করা হলো: ১. পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে। ২. নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে, আর কোলে নিবেন দুলা ভাই। ৩. দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই। ৪. নতুন বউকে শ্বশুর বাড়ীতে নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজ নরমRead More


ওমিক্রন নিয়ে ইইউ’র সতর্কতা

নিউজ ডেস্ক: ওমিক্রন নিয়ে ইউরোপের জন্য সর্তকতা উচ্চারণ করেছে ইউরোপীয় ইউনিয়নের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। তারা বলেছে, আগামী দু’এক মাসের মধ্যে পুরো ইউরোপে যে সংখ্যায় মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হবেন, তার মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত হতে পারেন ওমিক্রনে। এখন পর্যন্ত ইউরোপে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। তবে কোনো ক্ষেত্রে আক্রান্তদের অবস্থা অত্যন্ত শোচনীয়, সংকটজনক এমন খবর পাওয়া যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাথমিকভাবে বলা হয়েছে এর আগে সনাক্ত হওয়া আলফা, বেটা, গামা ভ্যারিয়েন্টের থেকেও অধিক মাত্রায় সংক্রমণ ঘটাতে পারে ওমিক্রন। তবে এRead More


ফরিদপুরে ডেইরি ফার্মে আওয়ামীলীগের হামলা -ভাংচুর

মিডিয়া ডেস্কঃ  আজ ২০ নভেম্বর ২০২১ তারিখে আওয়ামীলীগ কর্তিক ডেইরি র্ফামে হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, চৌশারা গ্রামের নগরকান্দা উপজলোর ফরিদপুর জেলায় অবস্থিত ‘আব্দুর রাজ্জাক ডেইরি ফার্মে’ এলাকার ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কালাম কাজীর পালিত গুন্ডা লিয়াকত, মাহতাব ও জাকিরের নেতৃত্বে  গুন্ডারা হামলা চালায়। এসময় তারা খামার ভাঙচুর করে এবং আব্দুর রাজ্জাক ডেইরি ফার্মের স্বত্বাধকিারী ফরদিপুর জেলার চৌশারা গ্রামের বাসিন্দা পলাশকে তার ফার্মের অফিসে দীর্ঘক্ষণ আটকে রাখে। এব্যাপারে ফার্মের মালিক ‘পলাশ’ আমাদের প্রতিবেদককে জানান, আমি দীর্ঘদিন সিংগাপুরে ছিলাম, কিছুদিন আগে দেশে এসে আমি ফার্মের ব্যবসা শুরু করি কিন্তু ব্যবসা শুরুRead More


জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৭

নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর ও জৈন্তাপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য একটি লাইটেস এবং ৫ নারী সহ ৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৪৮ বিজিবি’র শ্রীপুর কোম্পানি কমান্ডার ইব্রাহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য বহনকারী একটি লাইটেস পণ্য নিয়ে সিলেটে যাওয়ার প্রাক্কালে ১৯ বিজিবির দাওয়া খেয়ে জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ রোড এলাকা হতে আটক করতে সক্ষম হয়। ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের নিকট ভারতীয়Read More


টি-২০ দল থেকে বাদ মুশফিক-লিটন-সৌম্য

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ দল। অধিনায়ক থাকছেন মাহমুদউল্লাহ, বাদ পড়ছেন লিটন ও সৌম্য। স্কোয়াডে নেই মুশফিকুর রহিমও। প্রথমবার ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, ফিরেছেন শান্ত ও বিপ্লব। এদিকে চোটের কারণে এই সিরিজে নেই সাকিব। এদের মধ্যে তামিম ও সাকিব চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না। অন্যদিকে টেস্ট সিরিজের বিবেচনায় মুশফিক রয়েছেন বিশ্রামে। আকবরের দলে ডাক পাওয়া একেবারেই চমক। কারণ জাতীয় দলের ক্যাম্পে ছিলেন না যুব বিশ্বকাপজয়ী এই উইকেটকিপার ব্যাটসম্যান। ১৬ জনের এই স্কোয়াডে আকবর ছাড়াও রয়েছে আরো নতুন দুইRead More


‘বালিশ’ নিয়ে বাংলাদেশে আসলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সেমিফাইনালে দল হেরে গেলেও তার ৫২ বলে ৬৭ রানের অসাধারণ ইনিংস নজড় কেড়েছে সবার। তাও খেলার দুই দিন আগে আইসিইউ থেকে এসে খেলেছেন এমন দুর্দান্ত। এসব কিছু চাপিয়ে এবার পাক ও ওপেনারের বাংলাদেশ সফরে আসতে বালিশ নিয়ে আসার রহস্যে মেতেছেন ক্রিকেটপ্রেমিরা। সেমিফাইনাল খেলে বেশিক্ষণ বিশ্রামও নেননি পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশে খেলার জন্য গতকাল শনিবার (১৩ নভেম্বর) সকালেই বাংলাদেশে পা রেখেছে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বিশ্বকাপে উড়তে থাকা দলটি। পাকিস্তানRead More


কোটি টাকার সম্পত্তি রিকশাচালককে দিলেন বৃদ্ধা!

আন্তর্জাতিক ডেস্ক : পরিচিত এক রিকশাচালককে অন্তত কোটি টাকার সম্পত্তি দান করেছেন মিনতি পট্টনায়েক নামের এক বৃদ্ধা। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য ওড়িশার কটকের বাসিন্দা মিনতি পট্টনায়েক।   স্বামী ও মেয়েকে নিয়েই ছিল ৬৩ বছরের এই বৃদ্ধার সংসার। বরাবরই তাদের টুকটাক কাজ করে দিতেন বুদ্ধ শ্যামল নামের এক রিকশাচালক। রিকশায় পৌঁছে দিতেন গন্তব্যে।   ২০২০ সালে মৃত্যু হয় মিনতির স্বামীর। পরের বছর মারা যান তার মেয়ে। স্বাভাবিকভাবেই একা হয়ে যান ওই বৃদ্ধা। অনেক আত্মীয়স্বজন থাকলেও মিনতির একাকীত্ব ঘোঁচাতে পাশে এসে দাঁড়াননি কেউই। কিন্তু রিকশাচালক বুদ্ধ ওRead More


সৌদির নাগরিকত্ব পাওয়ায় বাংলাদেশী মুকতারকে অভিনন্দন কাবার ইমামের

নিউজ ডেস্ক: পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার তৈরি করায় বাদশাহ সালমানের রাজকীয় নির্দেশনার প্রথম দিনে সৌদির নাগরিকত্ব পান বাংলাদেশি বংশোদ্ভূত মুকতার আলিম। তাকে অভিনন্দন জানিয়েছেন গ্র্যান্ড মসজিদের (কাবার) পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। রোববার (১৪ নভেম্বর) মক্কার গ্র্যান্ড মসজিদে জেনারেল প্রেসিডেন্সির অফিসে মুকতার আলিমকে সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়। মুকতার আলিম মক্কার বিখ্যাত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে পিএইচডি গবেষণারত। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীদের সার্টিফিকেটের ক্যালিগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ১১ নভেম্বর সৌদি বাদশাহ সালমানের এক রাজকীয় নির্দেশনায় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদেরকে নাগরিকত্বRead More