Main Menu

editor

 

সিলেটে দুধ দিয়ে গোসল করে ভাইরাল বিজয়ী চেয়ারম্যান!

নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে নির্বাচনে জয়ী হওয়ায় এক ইউপি চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করানো হয়েছে। গোসলের ছবি-ভিডিও ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়। উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নবনির্বাচিত চেয়ারম্যানের নাম আলমগীর আলম। গোসলের ছবি-ভিডিও পোস্ট করে ফেসবুকে তিনি লিখেছেন, মা ও চাচি চেয়েছিলেন নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। তারা তাদের কথা রেখেছেন। নবনির্বাচিত চেয়ার‌ম্যান আলমগীর বলেন, নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন বলে আমার মা ও চাচি পণ করেছিলেন। বৃহস্পতিবার নির্বাচনে বিজয়ের খবর পেয়ে তারা দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন। পরে দুধ দিয়ে গোসলের ছবিRead More


রায়সন্তোষপুর গ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলায় শিল্পপতির ছেলে আব্দুল বাছির পলাতক

২৯ এপ্রিল ২০২১, নিউজ ডেস্ক: রায়সন্তোষপুর গ্রামের আওয়ামীলীগের প্রভাবশালী সমর্থক করিম উদ্দিন ব্যক্তিগত বিরোধের জেরে বিএনপি পন্থী আমীন মিয়ার বাড়িতে পরিকল্পিতভাবে রাত ৩ টায় আগুন লাগিয়ে দেয়। আমাদের পত্রিকার প্রতিনিধি মুশতাক রায়সন্তোষপুর গ্রামে খবর সংগ্রহ করতে পৌঁছালে বেশ কিছু অপ্রতিকর ঘটনা এবং সাজানো মামলার মুখোশ উন্মোচিত হয়ে যায়। ঘটনাস্থলেই আমীন মিয়া এবং তার মা আগুনে পুড়ে মারা যান। পুলিশ তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছালে করিম উদ্দিন ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরীর সহায়তায় পুলিশকে রায়সন্তোষপুর গ্রামের সনামধন্য ব্যবসায়ীর ছেলে আব্দুল বাছির ও তাঁর গোষ্টির বিরুদ্ধে বাদী হয়ে মামলা করতে প্ররোচিত করে।এরই ফলশ্রুতিতেRead More


মাদক ব্যবসার প্রতিবাদ করায় কানাইঘাটে সামাজিক সংগঠনের সভাপতিকে নৃশংস হত্যা

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটের গাছবাড়ী এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় অত্যন্ত নৃশংসভাবে খুন হয়েছেন স্থানীয় সামাজিক সংগঠন ‘ছত্রপুর ছাত্র পরিষদ’ (সিসিপি)-এর সভাপতি জনাব এবাদুর রহমান । গতকাল ১লা জানুয়ারি ২০১৯ তারিখে গাছবাড়ি বাজার এলাকায় দিনের আলোয় তাকে কুপিয়ে হত্যা করা হয় । এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে । স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সম্রাট মোঃ হেলাল আহমেদ ও কামাল উদ্দিন সিন্ডিকেটের নেতৃত্বে এলাকায় দীর্ঘকাল ধরে মাদকের অবৈধ কারবার চলে আসছিল )। সামাজিক এই ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ‘ছত্রপুর ছাত্র পরিষদ’Read More


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের দেয়া আগুনে বাংলাদেশির দোকান পুড়ে ছাই

মিডিয়া ডেস্কঃ ১৭ মার্চ ২০১৮। সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশের চট্টগ্রাম জেলার বন্দর নগরীর বাসিন্দা মেহেদী হাসান চৌধুরীর দোকান লুট করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে আফ্রিকান সন্ত্রাসীরা। গতকাল ১৬ মার্চ ২০১৮ তারিখে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, মেহেদী হাসান চৌধুরী দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ঘাউটিন এলাকায়  নিজস্ব একটি মুদি দোকানের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর আগেও কয়েকবার তাঁর দোকানে এসে সন্ত্রাসীরা লোট করেছে বলে জানা গেছে। তিনি নিয়মিত সন্ত্রাসীদের চাঁদা দিয়ে আসছিলেন। এদিকে ১৬মার্চ ২০১৮ তারিখে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা তাঁর দোকানে এসে লুট করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। মেহেদী হাসানRead More


কলারোয়ায় মাদক বিরোধী কর্মীর উপর হামলা

স্টাফ রিপোর্টার: আজ ১৬ ডিসেম্বর ২০১৭ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মদনপুর গ্রামের “মাদক মুক্ত সোসাইটির কর্মীর উপরে হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, মাদক মুক্ত সোসাইটির উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি পথসভার আয়োজন করা হয়। মোঃতানভীর কবিরের সভাপতিত্বে ও মিসবার পরিচালনায় অনুষ্ঠিত সভার সূচনামূলক বক্তব্য রাখেন মোঃ আশরাফুল আলম। আশরাফুল আলম তার বক্তব্যে মাদক সেবকদের বিরুদ্ধ্যে সবাইকে জাগ্রত হওয়ার আহবান করেন। তিনি তার বক্তব্যে আওয়ামীলীগ সরকার এবং প্রশাসনের সমালোচনা করে বলেন, যুবকদের মাদকাসক্তির প্রবনতা, সমাজের অধোঃপতনের জন্য বর্তমান সরকার আওয়ামীলীগ এবং প্রশাসন দায়ী। তার এমন সাহসীমূলক বক্তব্যের মধ্যখানে হটাৎRead More


কলারোয়ায় স্কুল ছাত্রী ধর্ষণ

আজ ১০ সেপ্টম্বর ২০১৭ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সিংগা হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্রী নাহিদা (১৫) নামের একটি মেয়ের সাথে ধর্ষণের ঘটনা ঘটেছে। নাহিদার বাবা একজন রিক্সা চালক। জানা গেছে, নাহিদা স্কুলে যাওয়া আসার সময় আওয়ামিলীগের কিছু মাদকাসক্ত উশৃংখল ছেলেরা রাস্তায় তাকে উত্যাক্ত করতো। প্রতিদিনের মতো আজ রবিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা তাকে জোরপূর্বক রাস্তার পাশে ভূট্টা ক্ষেতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। সেখানে স্কুল ছাত্রী নাহিদা রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। এসময় আল মিরাজ নামের একজন কৃষক তাকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে লোকজনRead More


মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনার সভার বক্তব্যের জেরে হুমকি

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তব্যের জের ধরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল.ডি.পি) এর সদস্য আব্দুল কাদিরকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। জানা যায়, ১৬ ই ডিসেম্বর রবিবার (২০১২) মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এল.ডি.পি এর সদস্য আব্দুল কাদির আওয়ামীলীগ সরকারের নানান অন্যায় কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য প্রদান করেন এবং আওয়ামীলীগ সরকারের স্বৈরাচারী ও অগনতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করে তোলার জন্য বক্তব্য প্রদান করেন। এরই জের ধরে স্থানীয় আওয়ামীলীগ নেতা টনি, সেবুল, আওয়াল সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন লোক আব্দুল কাদিরকে ঘেরাও করে হুমকি দিয়ে বলে যে,Read More