editor
যেসব নারী-পুরুষকে বিয়ে ইসলামে অবৈধ
ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মে বিয়ের আইনগত, সামাজিক ও ধর্মীয় মর্যাদা রয়েছে। ছেলে ও মেয়ের একসঙ্গে জীবন-যাপন ও সংসারধর্ম পালনকে ধর্মীয়, সামাজিক ও আইনগত সুরক্ষা দিতেই বিবাহপ্রথার জন্ম। ইসলামে বিয়ের জন্য খুব বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। অন্যান্য চুক্তির মতই এতে দুইটি পক্ষ থাকে। সাক্ষীদের উপস্থিতিতে একপক্ষ বিয়ের প্রস্তাব করলে এবং অন্যপক্ষ তা গ্রহণ করলে বিয়ে সম্পন্ন হয়ে যায়। সব নারী-পুরুষ একে অন্যের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে না। কাকে বিয়ে করা যায় আর কাকে বিয়ে করা যায় না, এ ক্ষেত্রে ইসলামে একটি মৌলিক নীতি আছে। এখানে সংক্ষেপে আলোচনাRead More
আমিরাতে কর্মসপ্তাহ-সাপ্তাহিক ছুটিতে বড় পরিবর্তন
নিউজ ডেস্ক: বিশ্ব বাজারের সাথে নিজেদের অর্থনীতিকে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করে তোলার লক্ষ্যে কর্ম সপ্তাহে পরিবর্তনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। নতুন নিয়মে এখন থেকে দেশটিতে কাজের সপ্তাহ হবে সাড়ে চার দিনে। এছাড়া সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবারের পরিবর্তে শনি এবং রোববার করা হয়েছে। কর্ম সপ্তাহ এবং সাপ্তাহিক ছুটিতে বড় ধরনের এই পরিবর্তন আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। তেল সমৃদ্ধ উপসাগরীয় এই দেশটি মধ্যপ্রাচ্যের ব্যবসা, বাণিজ্য এবং পর্যটনের অন্যতম কেন্দ্র। দেশটিতে আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন সাপ্তাহিক ছুটি শুক্রবার বিকেলে শুরু হবে। প্রতিবেশী সৌদিRead More
ব্রিটেনের শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হলেন টিউলিপ সিদ্দিক
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনপ্রণেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় নতুন দায়িত্ব পাওয়ার এই তথ্য জানিয়েছেন তিনি। একই সাথে লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসাবেও দায়িত্ব পালন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। টুইটে তিনি বলেছেন, প্রায় ছয় বছর ধরে শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টারের দায়িত্ব পালনের পর আমি ট্রেজারির (নগর মন্ত্রী) শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিতে পেরে আনন্দিত। টিউলিপ বলেন, ‘আমি শ্যাডো চ্যান্সেলর রাচেল রিভসRead More
স্লোভেনিয়া সীমান্তে বাংলাদেশির মরদেহ
নিউজ ডেস্ক: ক্রোয়েশিয়া সংলগ্ন স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকায় একজন বাংলাদেশির লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার স্লোভেনিয়ার পুলিশ জানায়, সীমান্তের কাছ থেকে তারা মরদেহ উদ্ধার করেছে। পশ্চিম ইউরোপের দিকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ার এই পথটি নিয়মিত ব্যবহার করছেন। ৩১ বছর বয়সি এই বাংলাদেশি যুবকের মরদেহটি পাওয়া যায় স্লোভেনিয়ার দক্ষিণ-পশ্চিমের দ্রাগোনিয়া উপত্যকা অঞ্চলে। মরদেহ উদ্ধার হবার কথা নিশ্চিত করে কোপার শহরের পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, নিহতের ময়না তদন্ত করা হলে মৃত্যুর কারণ জানা যাবে। কিন্তু স্থানীয় বার্তা সংস্থা এসটিএ’ বলছে, ওই যুবক প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথার্মিয়ার কবলে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। ইনফোমাইগ্রেন্টসকে স্লোভেনিয়ার কোপার অঞ্চলের পুলিশ ইমেলে জানিয়েছে যে নিহত নাগরিকের বিষয়ে তারা বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে। বসনিয়া, ক্রোয়েশিয়ার এই অভিবাসন রুটটি পরিচিত বলকান রুট নামে। এই পথে ইউরোপের দিকে আসা অসংখ্য মানুষ বিপজ্জনক অবস্থায় জঙ্গলের মধ্যে রাত কাটান। প্রচণ্ড শীতে অভিবাসনপ্রত্যাশীদের এমন মৃত্যুর খবর এই প্রথম নয়।
ডা. মুরাদকে জামালপুর আ.লীগের কমিটি থেকে অব্যাহতি
নিউজ ডেস্ক: কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা জামালপুর-৪ আসনের সাংসদ ডা. মো. মুরাদ হাসানকে এবার জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সাংবাদিকদের এ তথ্য জানান জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ। তিনি বলেন, বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামালপুরের বকুলতলায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। রাতে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় আওয়ামী লীগকে জানানো হবে, কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জামালপুর জেলাRead More
কম ঘুমাচ্ছেন? তাড়াতাড়ি বুড়ো হচ্ছেন না তো?
লাইফ স্টাইল ডেস্ক: ঘুম থেকে উঠে নিজেকে বয়স্ক মনে হচ্ছে? তাহলে বুঝবেন আপনার ঘুম ভালো হয়নি। এমনটাই মনে করছেন ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষকরা। গবেষণাটির প্রধান লেখক সেরেনা সাবাতিনি বলেন, ঘুম খারাপ হলে মানুষের নানান সমস্যা হয়। এমনই একটি সমস্যা হল নিজেকে বয়স্ক মনে হওয়া। তাই তাদের পরামর্শ, ঘুমের সমস্যাগুলির চিকিৎসা করলে বা তা নিয়ে সতর্ক থাকলে বার্ধক্যজনিত সমস্যাগুলিকে এড়িয়ে যাওয়া যায়। মোট ৪৪৮২ জন ব্যক্তিকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। গবেষকদের পক্ষ থেকে বলা হয়, গবেষণয়া অংশগ্রহণকারীদের নানান প্রশ্নপত্র দেওয়া হয়। তাদের জিজ্ঞেস করা হয়- স্মৃতিশক্তি, স্বাধীনতা, অনুপ্রেরণা এবং কার্যকলাপের নেতিবাচকRead More
বিশ্বনাথ মুক্ত দিবসের সঠিক তারিখ নির্ধারণে এগিয়ে আসার দাবী
নিউজ ডেস্ক: বিজয়ের ৫০ বছরেও বিশ্বনাথ মুক্ত দিবসের সঠিক তারিখ নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধের সংগঠকদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হচ্ছে। এ ব্যাপারে এখনও যারা জীবিত আছেন সকলে বসে আলাপ আলোচনার মাধ্যমে সঠিক ইতিহাস প্রণয়ন প্রয়োজন। বিশ্বনাথ মুক্ত দিবস ৬, ১০ না ১১ ডিসেম্বর এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উল্লেখ্য বিশ্বনাথ মুক্ত দিবস ৬, ১০ না ১১ ডিসেম্বর এ ব্যাপারে মতভেদ রয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধের সংগঠকদের মধ্যে। মতভেদ নিরসন ও সঠিক ইতিহাস উদঘাঠন করতে ভার্চুয়াল আলোচনা সভার উদ্যোগ নেন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিশ^নাথRead More
মৃত বন্ধুকে কফিন থেকে তুলে শেষবারের মোটরসাইকেল যাত্রা
নিউজ ডেস্ক: শেষযাত্রার জন্য প্রস্তুত কাঠের কফিন। সেখান থেকে মরদেহ বের করে মোটরসাইকেলে তুলছেন মৃতের বন্ধুরা। মৃত বন্ধুকে মাঝখানে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে হাত উঁচিয়ে উল্লাস করতে করতে তারা মোটরসাইকেলে যাত্রা করেন তারা। সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অসংখ্য মানুষ। সম্প্রতি ইকুয়েডরের মানাবি প্রদেশে এ ঘটনা ঘটে। মৃত ওই তরুণের নাম এরিক শেডেন। তার বয়স ২১। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, মানাবির পর্তোভিজো শহরেই বন্ধুদের সাথে হাসি-আনন্দে দিনগুলো কাটছিল এরিকের। গত সপ্তাহের শেষ দিনে তাদের হাসি ম্লান হয়ে যায়। একটি শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে গিয়ে পথিমধ্যে দুই আততায়ীর গুলিতেই প্রাণRead More
পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু
ইসলাম ডেস্ক: বাংলাদেশের আকাশে রোববার (৫ ডিসেম্বর) ১৪৪৩ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী সোমবার (৬ ডিসেম্বর) থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহRead More
যুক্তরাষ্ট্রে ১২ অঙ্গরাজ্যে ওমিক্রন শনাক্ত
নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ জনেরও বেশি লোকে ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির অন্তত ১২টি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসের এই ধরন চিহ্নিত হয়েছে। তবে তাদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়। খবর সিএনবিসির এদের মধ্যে কয়েকজন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। তবে অন্যদের সম্প্রতি ভ্রমণের কোনো ইতিহাস নেই। এর ফলে মনে করা হচ্ছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিটি ট্রান্সমিশন চলছে। শুক্রবার ব্লুমবার্গকে ডক্টর অ্যান্টনি ফাউসি বলেন, ‘আমাদের দেশে কমিউনিটি ট্রান্সমিশন ছড়িয়ে পড়েছে। ঠিক কতজন লোক এতে আক্রান্ত তা নিশ্চিত নই তবে এটি ছড়িয়ে পড়েছে এতে কোনো সন্দেহ নেই।’ বিজ্ঞানীরা এবং জনস্বাস্থ্য কর্মকর্তারাRead More


