Main Menu

editor

 

এক রাকাত নামাজেই পবিত্র কোরআন খতম করলেন তরুণ

ইসলাম ডেস্ক: নামাজের এক রাকাতেই পবিত্র কোরআন খতম করেছেন সিরিয়ান বংশোদ্ভূত এক তরুণ। এতে সময় লেগেছে সাত ঘণ্টা। তরুণের নাম আবদুর রহমান আল নাবহান। তাঁর বয়স ২০ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের এক ভিডিওতে আবদুর রহমান জানান, তিনি নামাজের এক রাকাতেই পবিত্র কোরআন খতম করেছেন। আবদুর রহমান বর্তমানে তুরস্কের কোনিয়া শহরে বাস করেন এবং স্থানীয় সেলজু বিশ্ববিদ্যালয়ের স্নাতকে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন। মূলত তিনি সিরিয়ার ঐতিহাসিক হালব শহরের অধিবাসী। রাতের বেলা নামাজে পুরো কোরআন খতম করা তাঁর দীর্ঘ স্বপ্ন ছিল। কেননা ইসলামের তৃতীয় খলিফা উসমান বিন আফফান (রা.) তাহাজ্জুদ নামাজেরRead More


বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে ৩ চুক্তি সই

নিউজ ডেস্ক: ঢাকা: বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর মধ্যে দ্বি-পক্ষীয় আলোচনা শেষে উভয় নেতার উপস্থিতিতে এসব চুক্তি সই হয়। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বৈত কর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) সমঝোতা স্মারক এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।Read More


যুক্তরাষ্ট্রের ত্রাণ তহবিল থেকে ১০০ বিলিয়ন ডলার চুরি

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মঙ্গলবার জানিয়েছে যে ব্যবসা এবং মহামারীজনিত কারণে চাকরি হারিয়েছেন এমন লোকেদের সাহায্য করার জন্য কোভিড-১৯ ত্রাণ কর্মসূচি থেকে ন্যূনতম প্রায় ১০০ বিলিয়ন ডলার চুরি গেছে। সংস্থাটির জাতীয় মহামারি জালিয়াতি পুনরুদ্ধারের সমন্বয়কারী রয় ডটসন এক সাক্ষাৎকারে বলেছেন, সিক্রেট সার্ভিসের কাছে জালিয়াতির যে ঘটনাগুলো নথিভুক্ত রয়েছে এবং শ্রম মন্ত্রক ও ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের তথ্য উপাত্তের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। সিক্রেট সার্ভিস এই তালিকায় বিচার বিভাগ পরিচালিত কোভিড-১৯ জালিয়াতির মামলাগুলো অন্তর্ভুক্ত করেনি। খবর ভয়েস অব আমেরিকার ডটসন বলেন, ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের প্রায় ৩ শতাংশ বিতরণRead More


সিলেটে শপথ নিলেন ৯ চেয়ারম্যান

নিউজ ডেস্ক: সিলেটের সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ করেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইছাহাক, হাটখোলার রফিকুজ্জামান, মোগলগাঁওয়ের মো, হিরন মিয়া ও কান্দিগাঁওয়ের মো. আব্দুল মনাফ। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, তেলিখালের কাজী আব্দুল আদুদ আলফু, ইছাকলসের মো. সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রণিখাইয়ের মো. ফয়জুর রহমান ও দক্ষিণRead More


কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি টাকা ফিরিয়ে দিলেন যুবক

নিউজ ডেস্ক: সিলেট-ভোলাগঞ্জ সড়কে ব্যাগভর্তি টাকা পেয়ে প্রকৃত মালিক কাছে ফেরত দেন কোম্পানীগঞ্জের টুকেরবাজারের মুঠোফোন ব্যবসায়ী আতিক হাসান। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের তেলিখাল ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলে করে সিলেট-ভোলাগঞ্জ সড়কের তেলিখাল ব্রিজ হয়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন আতিক হাসান (২৮)। ব্রিজে মোটরসাইকেলে করে ওঠার সময় তিনি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলে দেখতে পান তাতে অনেকগুলো টাকার বান্ডিল। পরে তিনি যাঁর টাকা, তাঁর কাছে ফিরিয়ে দেন। আতিক হাসান বলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে মুঠোফোনের ব্যবসা রয়েছে তাঁর।Read More


‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জাহাঙ্গীর কবির নানক

নিউজ ডেস্ক: সিলেট বিভাগের বধ্যভূমি, গণকবর ও একাত্তরে পাক-হানাদারদের নির্মম গণহত্যা-নির্যাতনের ঘটনা নিয়ে আশীষ দে সংকলিত ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক। আজ ২৩ ডিসেম্বর সিলেটের অভিজাত একটি হোটেলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান,যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব,সিলেট জেলা আওয়ামীRead More


অনলাইন প্রেসক্লাব-মাহা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন

নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাব – মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ফাইনাল খেলা সমূহ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, তথ্য ও প্রযইক্ত সম্পাদক কে এ রহিম সাবলু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু প্রমুখ। লুডুতে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ কামাল আহমদ ও দ্বিতীয় দেবব্রত রায় দীপন। দাবায় প্রথম মাহমুদ হোসেন খান ও দ্বিতীয় নুরুল আমিন। কেরাম প্রতিযোগিতায় প্রথম মোহাম্মদ আলমগীর আলম ও দ্বিতীয় মোঃ কামালRead More


বানিয়াচংয়ে পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। ২০ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় জেলার পুলিশ সুপার এস, এম মুরাদ আলীর দিকনির্দেশনায় সুজাতপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় ১১ নং মক্রমপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত পুরাণ পাথারিয়া গ্রাম থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। পুলিশ জানায়,দীর্ঘ সময় ব্যাপী অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এসব অস্ত্রের মধ্যে ছিলো টেটা, ফিকল, রামদা, ঢাল ইত্যাদি। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে অভিযান চালিয়েRead More


মহান আল্লাহ যাদের কল্যাণ চান

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ বান্দার চিরকল্যাণকামী। তিনি বান্দার জন্য সহজ চান—কঠিন চান না। সর্বদা বান্দার কল্যাণ চান। আল্লাহ যাদের কল্যাণ চান, নিম্নে তাদের সম্পর্কে আলোচনা করা হলো— ইসলামের জন্য উন্মুক্ত করে দেন: আল্লাহ যার কল্যাণ চান, তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করেন। পবিত্র কোরআনে এসেছে, ‘যার বক্ষকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার রবের দেওয়া জ্যোতির মধ্যে আছে। ’ (সুরা: জুমার, হাদিস: ২২) বিপদাপদের সম্মুখীন করেন: বিপদাপদ মহান আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন। মহান আল্লাহ বলেন, ‘আর অবশ্যই আমরাRead More


অষ্টমবারের মতো সিআইপি নির্বাচিত হলেন সিলেটের মাহতাবুর রহমান

নিউজ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান বাংলাদেশ কর্তৃক ২০১৯ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে বৈধ চ্যানেলে অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের মধ্যে মোহাম্মদ মাহতাবুর রহমান সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণকারী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ-এর সভাপতিত্বে ১৮ ডিসেম্বর শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন মোহাম্মদ মাহতাবুর রহমানের হাতে সিআইপি কার্ড ও সম্মাননাRead More