Main Menu

editor

 

গর্ভবতী তামিমার সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে

নিউজ ডেস্ক: ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিয়ের ইস্যুতে মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে সোমবার (২০ ডিসেম্বর) আবেদনের শুনানি চলাকালীন মৌখিকভাবে তামিমা আদালতেকে জানিয়েছেন, তিনি গর্ভবতী। তবে বিচারাধীন মামলাটির রায় হওয়ার পর নাসির যদি তামিমার স্বামী হিসেবে বৈধতা না পান তাহলে তামিমার সন্তানের পিতৃপরিচয় নিয়েই প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন রাকিবের আইনজীবী ইসরাত হাসান। ইসরাত হাসান জানান, আদালতে তামিমা বলেছেন, তিনি ছয় মাসের গর্ভবতী। কিন্তু যেখানে স্বামীর বৈধতার বিষয়টিই এখনও মীমাংসা হয়নি সেখানে তামিমার গর্ভের সন্তান নিয়ে আইনি জটিলতা তৈরি হবে। যদি রাকিব এই মামলায় জেতেন তাহলে এই সন্তানেরRead More


যুক্তরাষ্ট্রে এক বাড়ি থেকে শিশুসহ ৭জনের মরদেহ উদ্ধার

প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনই শিশু। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শনিবার রাতে মিনেসোটার দক্ষিণ মোরহেডের একটি বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু। কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তারা সবাই একই পরিবারের সদস্য কিনা বা তাদের মধ্যে কি সম্পর্ক ছিল তাও জানা যায়নি। মোরহেড পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। প্রতিবেশীরা ৯১১ নম্বরে কল দিয়ে পুলিশকে ঘটনা জানায়। এরপরেইRead More


সমুদ্রের পাশে নতুন সংসার সাজাবেন ভিকি ও ক্যাট

বিনোদন ডেস্ক: বিয়ের ১০ দিনের মাথায় নতুন বাড়িতে দেখা গেল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে। রোববার গৃহপ্রবেশের পুজোর আয়োজন করেছিলেন সদ্য বিবাহিত এই তারকা দম্পতি। জুহুর নতুন ফ্ল্যাটের সামনে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন দুজন। ভিকি-ক্যাটরিনার এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন তাদের কাছের মানুষরা। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নায়কের মা-বাবাও হাজির হয়েছিলেন পুজোয়। বিরাট কোহলি-আনুশকা শর্মার প্রতিবেশী হতে যাচ্ছেন ‘ভিক্যাট’। আগেই শোনা গিয়েছিল, নবদম্পতি নিজেদের জন্য জুহুতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। পাঁচ বছরের জন্য ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটটি আবাসনের আট তলায়। রাজকীয় বহুতলটি সমুদ্রের একেবারে মুখোমুখি। বাড়ির বিলাসবহুল বারান্দায় দাঁড়ালেই সামনেRead More


সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল মঙ্গলবার

নিউজ ডেস্ক: সিলেটে অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির পাশাপাশি খেলাধূলার আয়োজন করে থাকে। বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে চলছিলো ‘সিলেট অনলাইন প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের খেলা সমূহ আগামী ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকল সদস্যদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে যে কোন প্রয়োজনে ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশুর সাথে যোগাযোগ করা যাবে।


বানিয়াচংয়ে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচয়ে থানা পুলিশের রাত্রীকালিন বিশেষ অভিযানে একাদিক মামলার পালাতক আসামী গ্রেফতার করা হয়েছে। ১৮ ডিসেম্বর রাতে পুলিশের বিশেষ অভিযানে একাধিক গরু চুরি মামলার পলাতাক ১নং ইউনিয়নের অন্তরগত নন্দীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আসামী মোঃ মোশিক মিয়া (২৮) ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ রুবেল মিয়া (৩২) পিতা- মেগা মিয়া ওরফে নুর মিয়া, গ্রাম জাতুকর্নপাড়া, গড়ের হাটি, কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিআইপি সম্মানে ভূষিত হলেন সিলেটের প্রবাসী কল্লোল ও তার সহধর্মিণী মারুফা

সিআইপি সম্মানে ভূষিত হলেন সিলেটের প্রবাসী কল্লোল ও মারুফা দম্পতি-bebsa news

নিউজ ডেস্ক: প্রিমিয়াম ফিশ এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান সিলেটের কৃতী সন্তান আমেরিকা প্রবাসী কল্লোল আহমেদকে ২০১৯ সালের বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্যাটাগরিতে এবং তার সহধর্মিণী মারুফা আহমেদকে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানি কারক অভিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মানে ভূষিত হয়েছেন। শনিবার ১৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এই সম্মাননা প্রদান করা হয়। মারুফা আহমেদ এর পক্ষে তার ভাই এনআরবি ব্যাংকের পরিচালক মোহাম্মদ জামিল ইকবাল গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জায়েদ ইকবাল অনুষ্ঠানের প্রধান অতিথিRead More


বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় “শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকারের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী। সভায় বক্তব্যে ইফফাত আরা জামান উর্মী বলেন, অদক্ষতার কারণে বহু শ্রমিক বিদেশের মাটিতে দুর্ভোগের শিকার হয়ে থাকে। তাই স্বাবলম্বী হতে বিদেশ যাওয়ার আগে অবশ্যইRead More


অসুস্থতার ভান করে হাসপাতালে প্রেমিককে বিয়ে!

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সদ্য বিয়ে ঠিক হওয়া মেয়ের বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলেন চিন্তিত বাবা-মা। চিকিৎসক হার্টের কয়েকটি টেস্ট করেও কোনো রোগ শনাক্ত করতে পারেননি। পরে তরুণীর সঙ্গে কথা বলে চিকিৎসক জানতে পারলেন মূলত তরুণী তার প্রেমিককে বিয়ে করতে অসুস্থতার ভান করেছিলেন। তরুণীর বাবাকে অনেক বুঝিয়ে অবশেষে রাজি করানো হয়। এরপর হাসপাতালেই আয়োজন করা হয় তাদের বিয়ের। এতে সহযোগিতা করেন হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্টাফরা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের ‘মা হাসপাতালে’ তাদের বিয়ে হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার মো. ইউসুফের মেয়েRead More


২য় স্ত্রীর চাপে সন্তানকে ফেলে দেন বাবা!

নিউজ ডেস্ক: সাত বছর বয়সের শিশু আসিফ। কয়েক মাস আগে ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছে তার গর্ভধারিণী মা। এরপরে বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। সেসময় থেকেই আসিফের দুঃখ-কষ্টের শুরু। পেটপুরে খাবার তো দূরে থাক সৎ মায়ের মারধর আর নানা ধরনের নির্যাতন সইতে হতো তাকে। সৎ মায়ের আদেশ আসিফকে বাড়িছাড়া করতে হবে। জন্মদাতা বাবাও তাকে তার কাছে রাখতে পারেননি। দ্বিতীয় বউয়ের চাপে হাত-পা, চোখ-মুখ বেঁধে ঢাকা থেকে ফরিদপুরের সালথায় রাতের আঁধারে ফেলে রেখে যান নিষ্ঠুর বাবা। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। জানাRead More


মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলা হবে: মাসুক উদ্দিন আহমদ

নিউজ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সে লক্ষে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে তাকে সহযোগিতা করতে হবে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ড. রাগীব আলী মিলনায়তনে সিলেট অনলাইন প্রেসক্লাবের বিজয় দিবসের আলোচনা অুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিটি নিউজ পোর্টাল অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। গুজব প্রতিরোধে তিনি অনলাইন প্রেসক্লাবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকRead More