editor
ভাগিনার সঙ্গে পরকীয়া মামির,অতপর পিটুনি!
নিউজ ডেস্ক: ছোট মামির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তার ভাগিনা। এ নিয়ে ওই বিবাহিত ভাগিনার সংসারে নিত্য অশান্তি লেগেই থাকতো। তবে শুক্রবার বিকালে তা চরমে পৌঁছায়। ওই নারীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করেন ভাগিনার শ্বশুর-শাশুড়ি।খবর আনন্দবাজার পত্রিকার। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার হরিবাজার এলাকায় শুক্রবার এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার। পুলিশ জানিয়েছে, নিহত মামির নাম মইতুন্নিশা বিবি। ভাগিনা আসগর আলি তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেRead More
কাতারে লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন
কে. এম. সুহেল আহমদ, কাতার থেকে: “কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে। মাগো তোমার চোখের জলে, জয় বাংলা ধ্বনি তুলে, হাজার ছেলে প্রাণ দিল ঐ নতুন আশার ভোরে। রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে। মাগো তুমি হায়েনা ভয়ে কাঁদছ দেখে তাই। তোমার ছেলে ঘর ছেড়েছে তোমায় দিতে ঠাই বিশ্বমাঝে উচ্চাসনে, পাক বাহিনীর নির্যাতনে, আর হবেনা শোষণ, এবার তোমার আপন ঘরে। রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।” বিজয় দিবস মানে বাংলাদেশের ১৬ ডিসেম্বরের দিবস এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় দিবস. ১৬ ডিসেম্বর বিজয় দিবস টি বাংলাদেশের একটি গৌরবের দিবস, আনন্দের দিবস এবংRead More
মালদ্বীপে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মতবিনিময় সভা
নিউজ ডেস্ক: মালদ্বীপে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের হল রুমে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রী ইমরান আহমদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মালদ্বীপের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মতবিনিময় সভায় মালদ্বীপে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনাদের জন্যRead More
ওসমানী হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি চিকিৎসা
নিউজ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে স্বাস্থ্যসেবা বিভাগ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে। সমঝোতা স্মারকটি আগামী ৫ বছর কার্যকর থাকবে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমঝোতা স্মারক সই হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে সচিব খাজা মিয়া এবং স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষে সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া সমঝোতা স্মারকে সই করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ২০১৮ সালে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে ৩ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। সমঝোতা অনুযায়ী, বিশেষায়িত ২২টি হাসপাতালে একজনRead More
২০২১ সালে ৪ লক্ষাধিক অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দিল কানাডা
নিউজ ডেস্ক: ২০২১ সালে অন্তত ৪ লাখ ১ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে কানাডা। গত ১০০ বছরের মধ্যে প্রথমবার এই মাইলফলক স্পর্শ করেছে দেশটি। আগামী বছর এর সংখ্যা ৪ লাখ ১১ হাজারের বেশি করতে চায় জাস্টিন ট্রুডোর সরকার। বৃহস্পতিবার কানাডার অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার এসব তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে এবং ক্রমেই বুড়িয়ে যাওয়া জনসংখ্যার ওপর চাপ কমাতে অভিবাসীদের ওপর অনেকাংশে নির্ভরশীল কানাডা। তবে করোনাভাইরাস মহামারির কারণে বেশিরভাগ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ২০২০ সালে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্তদের সংখ্যা কমে যায় প্রায়Read More
জিকিরকারী হাসতে হাসতে জান্নাতে যাবে
ইসলাম ডেস্ক: আল্লাহর জিকির করা একটি বিশেষ নফল ইবাদত। এ ইবাদতের ধরাবাঁধা সময় নেই। যে কোনো সময়েই তা পালন করা যায়। জিকির সাধারণত তিন প্রকার। প্রথমত, জিকিরে লিসানি বা মৌখিক। দ্বিতীয়ত, জিকিরে কালবি বা আন্তরিক, স্মরণ তথা মনে মনে স্মরণ। তৃতীয়ত, জিকিরে আমালি বা কার্যত স্মরণ, তথা বাস্তব কর্মের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ। তাৎক্ষণিকভাবে আল্লাহর আদেশ-নিষেধ বাস্তবায়ন করাও আল্লাহকে স্মরণ করার নামান্তর। পবিত্র কোরআন কারিমে আল্লাহতায়ালা ৪০ বার জিকিরের কথা বলেছেন। আল্লাহতায়ালা বলেন, ‘হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ’ জিকির বিভিন্ন রকমের বা বিভিন্নভাবে করা যায়। এস্তেগফারেরRead More
বিস্ফোরণের পরেই লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে
নিউজ ডেস্ক: ঝালকাঠির লঞ্চের আগ্নিকাণ্ডে বেচে যাওয়া যাত্রী ও লঞ্চের মালিকের কাছ থেকে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কিছুটা ধারণা পাওয়া গেছে৷ লঞ্চের কেরানী আনোয়ার রাত ৩টার ৫মিনিটে লঞ্চ মালিক হাম জালালকে ফোন করে আগুন লাগার খবর দেন বলে তিনি শুক্রবার জানিয়েছেন৷ ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে৷ দগ্ধ হয়েছেন বহু যাত্রী৷ নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ লঞ্চ মালিক বলেন, ‘‘সে বলেছে দোতলায় একটা বিস্ফোরণ হয়, সঙ্গে সঙ্গে কেবিনে আর লঞ্চের পেছনের বিভিন্ন অংশে আগুন দেখা যায়৷Read More
যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি নারী কিউসি সুলতানা
নিউজ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সুলতানা তাপাদার কিউসি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটেনে। তিনি ব্রিটেনে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী যিনি কিউসি হিসেবে নিয়োগ পেলেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সুলতানা তাপাদার। —ছবি: সংগৃহীত ব্রিটিশ রানীর পরামর্শে ১০১ জন কুইন্স কাউন্সেল বা কিউসির তালিকা প্রকাশ করা হয় ২২ ডিসেম্বর। এতে সুলতানা রয়েছেন। লর্ড চ্যান্সেলর ডোমেনিক রাব এই নিয়োগ দেন। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ সুলতানা তাপাদারের বাড়ি সিলেট জেলার বিয়ানি বাজারে। তার বাবার নাম শাহাবুদ্দিন তাপাদার। সুলতানার নিয়োগে লন্ডনের বাঙ্গালি কমিউনিটি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, এই নিয়োগ বাংলাদেশিদের ব্রিটেনের মূলধারায় এগিয়েRead More
সিলেট বিভাগীয় স্পেশাল হাফিজ কমিউনিটির কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
নিউজ ডেস্ক: বাংলাদেশ স্পেশাল হাফিজ কমিউনিটি (৯৭২) সিলেট বিভাগীয় শাখার ২০২১/২৩ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কল্যাণপুর জামে মসজিদে হাফিজ মাওঃ দ্বীন ইসলাম চৌঃ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ আব্দুল আহাদ এর সঞ্চালনায় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ক্বারি মাওঃ জুনাইদ আহমদ খান, হাফিজ আতিকুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওঃ আতাউর রহমান, হাফিজ ক্বারি জয়নুল ইসলাম প্রমুখ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ মাওঃ শিহাব উদ্দিনকে সভাপতি, হাফিজ সৈয়দ আব্দুল আহাদ কে সাধারণ সম্পাদক এবং শেখ ফখরুল ইসলাম সাহেদRead More
বানিয়াচংয়ে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ বানিয়াচংয়ের মোটর সাইকেল চালক মোঃ সোহান (২২) সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর বিকাল ৪টায় মৃত্যুবরন করেছেন। দূর্ঘটনার সময় মোটর সাইকেলের অপর আরোহী আকাশ মিয়া(২০) গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের শরীফখানী গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র নিহত মোঃ সোহান ও তার বন্ধু পাশ^বর্তী গরীবহোসেন মহল্লার আকাশ মিয়া মোটর সাইকেল যোগে সিলেট গিয়েছিলেন। সিলেট থেকে ফেরার পথে ২২ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় সিলেটের নাজির বাজার নামক স্থানেRead More


