Main Menu

editor

 

সিলেটের ৮১ ইউপির ৪৭টিতেই নৌকার হার

নিউজ ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার (২৬ ডিসেম্বর) সিলেট বিভাগের নয়টি উপজেলার ৮১টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বেশিরভাগ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই ধাপের নির্বাচন। রাতে গণনা শেষে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেছেন। উপজেলাগুলো হচ্ছে- মৌলভীবাজার সদর, রাজনগর, হবিগঞ্জের লাখাই, বানিয়াচং, সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সুনামগঞ্জের দিরাই, বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর। এসব ইউনিয়নের ৪৭টিতে বিদ্রোহী, স্বতন্ত্র (বিএনপি), জামায়াত, জাপার প্রার্থীদের দাপটে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী, চেয়ারম্যান পদে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ বিদ্রোহী, চারটিতে আওয়ামীRead More


গুগল র‌্যাংকিংয়েও বিশ্বসেরা মহামানব হযরত মুহাম্মাদ (সা.)

ইসলাম ডেস্ক: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবি ও রাসুল। গুগল ডটকম-এর র‌্যাংকিংয়েও বিশ্বের সেরা মহামানব হিসেবে প্রথম স্থানে রয়েছেন তিনি। গুগলে ‘হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ (who is the best man in the world) লিখে সার্চ করলেই যে তালিকা চলে আসে তার মধ্যে প্রথমেই যে নামটি দেখানো হয়- সেটি হচ্ছে হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম। এটাই বাস্তব। তিনি ছিলেন সর্বকালের সর্ব যুগের সেরা ন্যয়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠাকারী। তিনি আল্লাহর বার্তাবাহক হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যেRead More


যুক্তরাজ্যে ধর্ষণচেষ্টায় বাংলাদেশি যুবকের জেল

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে ধর্ষণচেষ্টায় বাংলাদেশি যুবকের জেলসাজাপ্রাপ্ত বাংলাদেশি যুবক মামুন আহমেদ ব্রিটেনের ল্যাঙ্কাস্টারে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টার পর ডিএনএ টেস্টের মাধ্যমে এক বাংলাদেশি যুবককে জেল দিয়েছেন প্রিস্টন ক্রাউন আদালত। মামুন আহমেদ (৩৩) নামের ওই যুবককে যৌন হয়রানির দায়ে ৪ বছর ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মামুন আহমেদ চলতি বছরের অক্টোবর মাসে ল্যাঙ্কাস্টারে সেন্ট জর্জ কোয়ে এলাকার একটি বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। প্রথমে মামুন আহমেদ সেই বাড়ির মোবাইল ফোন চুরি করেন। এরপর তিনি ভুক্তভোগী নারীর শোয়ার ঘরে প্রবেশ করেন। তদন্তকারী পুলিশের কাছে ভুক্তভোগী নারী জানান, তিনি গভীরRead More


সরকারি ঘোষণার আগে মালয়েশিয়ায় যেতে আর্থিক লেনদেন না করার অনুরোধ

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার জন্য সরকারি ঘোষণার আগেই কারো সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেছে কুয়ালামাপুরের বাংলাদেশ হাইকমিশন। রোববার (২৬ ডিসেম্বর) এক বার্তায় এই অনুরোধ করা হয়েছে। বার্তায় বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণার আগে কারো সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকার বিএমইটির নির্দেশনা অনুসরণ করার জন্যও বার্তায় পরামর্শ দিয়েছে হাইকমিশন। উল্লেখ্য, সিন্ডিকেট আর অনিয়মের অভিযোগে মালয়েশিয়া সরকার ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্থগিতাদেশ আরোপ করে। এরপর পুনরায় কর্মী পাঠাতে উভয় দেশেরRead More


নিজ এলাকায় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জখম হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার নিজ এলাকার পাশ্বর্বতী ইশিবপুরে ভোট দেখতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এসময় কেন্দ্রে জাল ভোট দেওয়ার বিষয়ে প্রতিবাদ করেন তিনি। তখন প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। ঠেকাতে গিয়ে তার ডান হাতের তিনটি আঙুল কেটে যায়। স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীর মামা সালাহRead More


রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে শনিবার আখালিয়াস্থ মোহাম্মদী এলাকায়। এ সময় গরীব দুঃস্থ অসহায় শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান মোহাম্মদ সামছুদ্দিন এর সভাপতিত্বে জনাকীর্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রিন্সিপাল মো আবিদুর রহমান। গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে অবদানকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল আর্থ মানবতার কল্যাণে ৪২বছর থেকে আন্তরিকভাবে কাজ করে আসছে। তিনি এই ক্লাবের অব্যাহতRead More


সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ২৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ আগামী সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ স্পোর্টস হেভেন ইনডোর মাঠে অনুষ্ঠিত হবে। ক্লাবের যে সকল সদস্যবৃন্দ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করার জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে অবশ্যই সন্ধ্যা ৬টার মধ্যে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত থাকতে এবং খেলাটি উপভোগ করতে ক্লাবের সকল সদস্যকে অনুরোধ করা হয়েছে। ভেন্যুর নিয়ম অনুযায়ী যথাসময়ে খেলা শুরু করতে হবে। এ ব্যাপারে প্রয়োজনে ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশুর সাথে যোগাযোগ করা যাবে।


নিউজার্সিতে সড়কে দুর্ঘটনার প্রধান কারণ মদ্যপান

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ২০২০ সালে যত সড়ক দুর্ঘটনা ঘটেছে সেগুলোর অন্যতম কারণ হলো মদ্যপান, দ্রুতগতি ও উন্মত্ততা। রাজ্যে ট্রাফিক দুর্ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, ২০২১ সালে ২০০৭ সালের পর সবচেয়ে মারাত্মক বছর হতে চলেছে। নভেম্বরে প্রকাশিত ২০২০ প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ট্র্যাফিকের পরিমাণ কমে যাওয়া, ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও সড়কে মারাত্মক দুর্ঘটনা ২০১৯ সাল থেকে বেড়েছে। গত বছর রাজ্যটিতে ৫৮৭ জন সড়কে দুর্ঘটনায় মারা গিয়েছে। এর মধ্যে ৫৫০টি ছিল ক্রাশের ঘটনা। ২০১৯ সালে ৫২১টি দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত হন। রাজ্যের পুলিশ সুপার কর্নেল প্যাট্রিকRead More


পালিয়ে বিয়ে করা নিয়ে কী বলে ইসলাম?

ইসলাম ডেস্ক: ইসলামে পারিবারিক বন্ধন গুরুত্বপূর্ণ। ফলে পারিবারিক মূল্যবোধের জায়গা থেকে বিয়ের ক্ষেত্রে পরিবারের সদস্যদের অভিমত ও বংশীয় মর্যাদাও অত্যন্ত জরুরি। তাই এ ক্ষেত্রে অভিভাবকদের কিছু অধিকার দেওয়া হয়েছে। কারণ, অভিভাবকহীন বিয়েতে কখনো কখনো দেখা যায়— ‘কুফু’ বা সমতা রক্ষা হয় না। আর সে ক্ষেত্রে বংশের অপমান হয়। বিয়ের ক্ষেত্রে শরিয়ত অনুযায়ী অভিভাবকের অভিমত গুরুত্বপূর্ণ। এক হাদিসে এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘অভিভাবক ছাড়া বিয়ে সংঘটিত হয় না।’ (তিরমিজি, হাদিস : ১১০১; আবু দাউদ, হাদিস : ২০৮৩) আর অভিভাবকহীন বিয়ে বা গোপন বিয়ে অসামাজিক ও অকৃতজ্ঞতাপূর্ণRead More


সিলেটে কমছে ফসলি জমি

নিউজ ডেস্ক: সিলেটে দিন দিন কমে আসছে ফসলি জমি। শহরের পার্শ্ববর্তী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প, বাসাবাড়ি এবং গ্রামীণ এলাকায় সেচের অভাব, পুকুর, বাড়িঘর ও ইটভাটাসহ নানা স্থাপনা নির্মাণের ফলে কমছে নিট ফসলের জমির পরিমাণ। প্রতি বছর সিলেট অঞ্চলে দশমিক ১০ ভাগ ফসলি জমি কমছে বলে মাঠ পর্যায় থেকে তথ্য পাওয়া গেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে প্রতি বছর ফসলি জমি কমছে দশমিক ৮ ভাগ ও সিলেট অঞ্চলে কমছে দশমিক ৫ ভাগ। জানা গেছে, সিলেট বিভাগে নিট ফসলি জমি রয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৯৪৯ হেক্টর। ১১ লাখ ৮১Read More