editor
বিমানবন্দর না সোনার খনি?
কাউসার চৌধুরী, (অতিথি প্রতিবেদক) : সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৭ বছরে আড়াই মন স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫৬ কোটি টাকা। কেবল স্বর্ণ উদ্ধারই নয়, স্বর্ণ পাচারের সাথে জড়িত বেশ কয়েকজন চোরাচালানীও গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে কাস্টমস সূত্র। বিমানবন্দর সূত্র মতে, ওসমানী বিমানবন্দর দিয়ে বেশীরভাগ স্বর্ণ আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। বিশেষ করে দুবাই থেকে আসা যাত্রীদের কাছ থেকে এ বিমানবন্দরে বড় বড় স্বর্ণের চালান আটক হয়েছে। এছাড়া, সৌদি আরব থেকে অনেক সময় আসে স্বর্ণের ছোট চালান। তবে, কোভিড পরিস্থিতিরRead More
মৌলভীবাজারে টানা ৮ বার নির্বাচিত হয়ে রেকর্ড করলেন উপরু মিয়া
নিউজ ডেস্ক: টানা আটবার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন ফখর উদ্দিন উপরু মিয়া। এটি মৌলভীবাজার জেলায় একমাত্র রেকর্ড। এর আগে কেউ এতোবার নির্বাচিত হতে পারেন নি। তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে এই রেকর্ড গড়লেন। এলাকার লোকজন জানান, অত্যন্ত সহজ সরল ও বিনয়ী উপরু মিয়ার সাথে ধর্ম বর্ন নারী পুরুষ সবার সুসম্পর্ক রয়েছে। তিনি পীর বংশের একজন মানুষ। নম্র ভদ্র এই মানুষকে এলাকার ভোটাররা তাই ভালোবেসে প্রতিবারই ভোট দিয়ে বিজয়ী করে। উনার ছোট ছেলে এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন মৌলভীবাজারRead More
ছাতকে দলীল সৃজন করে ভূমি দখলের চেষ্টা, ৬ জনের বিরুদ্ধে সমন
নিউজ ডেস্ক: ছাতকে জাল দলিল সৃজন করে অন্যের ভুমি দখলের চেষ্টার অভিযোগে দলিল লেখক সহ ৬ জনের বিরুদ্ধে সমন ইস্যু করেছেন আদালত। গত ৩০ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চীফ ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন এ আদেশ দেন। বাদীর অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের আলোকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র এখলাছ মিয়া, হাজী আছিম উল্লার পুত্র ফিরোজ মিয়া, জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামের মৃত দিগেন্দ্র দাসের পুত্র ধনঞ্জয় দাস, মৃত অধর দাসের পুত্র শৈলে দাস, ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের তাজ উদ্দিনের পুত্র ছায়েফ উদ্দিন ও কালারুকা ইউনিয়নেরRead More
সিলেটে আ.লীগের আরও চার বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
নিউজ ডেস্ক: সিলেট: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটে আরও চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন। বহিষ্কারাদেশের একটি কপি সোমবার (২৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো হয়। বহিষ্কৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ ১ নম্বর বারহাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪ নম্বর খলাছড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, ৬ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলামRead More
মৃতদেহ দেখতে গিয়ে প্রাণ গেল ৪ জনের
নিউজ ডেস্ক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়ের লাশ দেখতে গিয়ে সড়কে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ নারী নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মৃধাকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়না বেগম (৫০), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০) ও ভাগনি সুফিয়া বেগম (৩০), সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা সকলে উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ভাবি, ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকারRead More
নিউ ইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে ৪ গুন
নিউজ ডেস্ক: ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে এ বিষয়ে সতর্কতা দেয়া হয়েছে। তারা বলেছে, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সংখ্যার কার্ভ ঊর্ধ্বমুখী। অন্যদিকে করোনাভাইরাস পরীক্ষায় যে ঘাটতি আছে তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউজ। স্বাস্থ্য বিভাগ তার সতর্কতায় বলেছে, নিউ ইয়র্ক সিটিতে ১৮ বছর এবং এর কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা চারগুন বৃদ্ধি পেয়েছে। ৫ই ডিসেম্বর থেকে শুরু করে এই প্রবণতা শুরু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া এসব শিশুর মধ্যে প্রায় অর্ধেকেরই বয়স ৫ বছরের কম। এই বয়সীরাRead More
সিলেটের ৮১ ইউপির ৪৭টিতেই নৌকার হার
নিউজ ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার (২৬ ডিসেম্বর) সিলেট বিভাগের নয়টি উপজেলার ৮১টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বেশিরভাগ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই ধাপের নির্বাচন। রাতে গণনা শেষে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেছেন। উপজেলাগুলো হচ্ছে- মৌলভীবাজার সদর, রাজনগর, হবিগঞ্জের লাখাই, বানিয়াচং, সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সুনামগঞ্জের দিরাই, বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর। এসব ইউনিয়নের ৪৭টিতে বিদ্রোহী, স্বতন্ত্র (বিএনপি), জামায়াত, জাপার প্রার্থীদের দাপটে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী, চেয়ারম্যান পদে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ বিদ্রোহী, চারটিতে আওয়ামীRead More
গুগল র্যাংকিংয়েও বিশ্বসেরা মহামানব হযরত মুহাম্মাদ (সা.)
ইসলাম ডেস্ক: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবি ও রাসুল। গুগল ডটকম-এর র্যাংকিংয়েও বিশ্বের সেরা মহামানব হিসেবে প্রথম স্থানে রয়েছেন তিনি। গুগলে ‘হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ (who is the best man in the world) লিখে সার্চ করলেই যে তালিকা চলে আসে তার মধ্যে প্রথমেই যে নামটি দেখানো হয়- সেটি হচ্ছে হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম। এটাই বাস্তব। তিনি ছিলেন সর্বকালের সর্ব যুগের সেরা ন্যয়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠাকারী। তিনি আল্লাহর বার্তাবাহক হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যেRead More
যুক্তরাজ্যে ধর্ষণচেষ্টায় বাংলাদেশি যুবকের জেল
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে ধর্ষণচেষ্টায় বাংলাদেশি যুবকের জেলসাজাপ্রাপ্ত বাংলাদেশি যুবক মামুন আহমেদ ব্রিটেনের ল্যাঙ্কাস্টারে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টার পর ডিএনএ টেস্টের মাধ্যমে এক বাংলাদেশি যুবককে জেল দিয়েছেন প্রিস্টন ক্রাউন আদালত। মামুন আহমেদ (৩৩) নামের ওই যুবককে যৌন হয়রানির দায়ে ৪ বছর ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মামুন আহমেদ চলতি বছরের অক্টোবর মাসে ল্যাঙ্কাস্টারে সেন্ট জর্জ কোয়ে এলাকার একটি বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। প্রথমে মামুন আহমেদ সেই বাড়ির মোবাইল ফোন চুরি করেন। এরপর তিনি ভুক্তভোগী নারীর শোয়ার ঘরে প্রবেশ করেন। তদন্তকারী পুলিশের কাছে ভুক্তভোগী নারী জানান, তিনি গভীরRead More
সরকারি ঘোষণার আগে মালয়েশিয়ায় যেতে আর্থিক লেনদেন না করার অনুরোধ
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার জন্য সরকারি ঘোষণার আগেই কারো সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেছে কুয়ালামাপুরের বাংলাদেশ হাইকমিশন। রোববার (২৬ ডিসেম্বর) এক বার্তায় এই অনুরোধ করা হয়েছে। বার্তায় বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণার আগে কারো সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকার বিএমইটির নির্দেশনা অনুসরণ করার জন্যও বার্তায় পরামর্শ দিয়েছে হাইকমিশন। উল্লেখ্য, সিন্ডিকেট আর অনিয়মের অভিযোগে মালয়েশিয়া সরকার ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্থগিতাদেশ আরোপ করে। এরপর পুনরায় কর্মী পাঠাতে উভয় দেশেরRead More


