editor
নির্বাচন শেষ না হতেই ইয়াবাসহ গ্রেফতার ইউপি মেম্বার
নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার শাহজাহান আলীকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- উপজেলার বৈরচুনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার শাহজাহান আলী ভবানীপুর এলাকার আব্দুস সালামের ছেলে এবং তার সহযোগী পীরগঞ্জের শিববাড়ী এলাকার শাহীন আকতারুজ্জামান (৪৩)। শাহজাহান ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক। পুলিশ জানায়, ২৮ নভেম্বর তৃতীয় ধাপেরRead More
জনশক্তি রপ্তানিখাতে সিন্ডিকেশন নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা
নিউজ ডেস্ক: ঢাকা: মহামারি শুরুর আগে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম ছিল গড়ে ৫০ হাজার টাকা। এখন তা দ্বিগুণ বেড়ে লাখ টাকার ওপরে চলে গেছে। টিকিটের চড়া দামে ভোগান্তিতে পড়েছেন অভিবাসী কর্মীরা, বিপাকে পড়েছেন জনশক্তি রপ্তানিকারকরাও। এই দাম বৃদ্ধির পেছনে দায়ী সিন্ডিকেট। বুধবার (২৯ ডিসেম্বর) জনশক্তি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এসব কথা বলেন জনশক্তি রপ্তানিকারকরা। তারা বলেন, মধ্যপ্রাচ্যের বিমান টিকিটের মতোই, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকেও কুক্ষিগত করতে চাইছে সিন্ডিকেট চক্র। গত ১৯ ডিসেম্বর মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে দুদেশের মন্ত্রী পর্যায়ে সমঝোতা স্মারক সইRead More
পার্লারে পেডিকিউর করতে গিয়ে যেভাবে পা হারালেন নারী
লাইফস্টাইল ডেস্ক: পায়ের যত্ন নিতে অনেকেই পার্লারে গিয়ে পেডিকিউর করান। সেই পেডিকিউর করাতে গিয়ে মারাত্মাক সংক্রমণের কারণে পা কেটে বাদ দিতে হয়েছিল এক নারীর। তবে ভুক্তভোগী নারী ক্ষতিপূরণ হিসেবে ১৭ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা) পেয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদেনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ক্লারা শেলম্যান ২০১৮ সালের সেপ্টেম্বরে টাম্পা এলাকার ট্যামি’স নেইলস টু নামের এক পার্লারে পেডিকিউর করেন। পেডিকিউরের সময় সেখানকার কর্মীর অসচেতনতার জন্য ক্লারার পা কেটে যায়। পরে সেখানে সংক্রমণ দেখা দেয়। ক্লারার আগে থেকেই পেরিফেরাল আর্টেরিয়ালRead More
জেনে নিন মাস্ক পরে কী নামাজ আদায় হবে?
মুফতি কাওসার হোসাইন: প্রশ্ন: মাস্ক পরিধান করে নামাজের বিধান সম্পর্কে অনেকে প্রশ্ন করেছেন। আগে কখনও এমন পরিস্থিতি না হলেও বর্তমানে সরকারিভাবে মাস্ক পরে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এমতাবস্থায় মুখে মাস্ক পরে নামাজ পড়লে তা কি আদায় হবে? উত্তর: শরিয়তের বিধান হলো নামাজ পড়ার সময় নাকেমুখে কাপড় দিয়ে ঢেকে রাখা মাকরুহ। কেননা হাদিস শরিফে এসেছে— আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তিকে নামাজরত অবস্থায় তার মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। (সুনানে ইবনে মাজাহ-১০১৯) অপর হাদিসে এসেছে— হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত। তিনিRead More
আজ এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে
নিউজ ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)। রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। সেসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ড চেয়ারম্যানরা উপস্থিত থাকেন। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফল গ্রহণ করবেন। দুপুর ১২টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল পাওয়া যাবে বলে বুধবার (২৯ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রেরRead More
বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের ‘সড়কপথ হচ্ছে’
নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সড়কপথে থাইল্যান্ডকে যুক্ত করার চেষ্টা চলছে। সিলেটের তামাবিল থেকে ভারত-মিয়ানমার হয়ে থাইল্যান্ডে যাবে সড়ক যোগাযোগ। এতে ভারত রাজি হয়েছে। অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। বুধবার বিকাল ৩টায় স্থানীয় রেজিস্ট্রারি মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্যোগটি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক পর্যায়ে এটি হাব হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। এদিকে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপিদলীয় হওয়ায় শুরু থেকেই এই আয়োজনে যোগদান না করতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগ। সব জল্পনা-কল্পনা ভেঙে অবশেষেRead More
পানির ট্যাপ ছেড়ে নাপাকি দূরের নিয়ম
ধর্ম ডেস্ক: ট্যাপ ছেড়ে পানিতে সরাসরি নাপাক কাপড় ধোওয়া হলে— তা পবিত্র করার পদ্ধতি কী হবে? এক্ষেত্রে কি তিনবার নিংড়ানো আবশ্যক? এ প্রশ্নের উত্তর হলো- কাপড়ে যদি দৃশ্যমান নাপাকি লাগে, তাহলে ওই নাপাকি দূর করে নিলেই কাপড় পবিত্র হয়ে যাবে। নাপাকি দূর হয়ে যাওয়ার পর যদি এর দাগ বা চিহ্ন বাকি থাকে (যা দূর করা কষ্টকর হয়)— তবে এতে কোনো অসুবিধা নেই। এ ধরনের দাগ থাকার কারণে তা অপবিত্র গণ্য হবে না। ADVERTISEMENT আর যদি কাপড়ে এমন তরল নাপাকি লাগে, যা দৃশ্যমান নয় (যেমন- প্রস্রাব ইত্যাদি)— তাহলে কলের নিচে এমনভাবেRead More
ইউটিউব দেখে চায়না কমলা চাষ করে সাড়া ফেলেছেন কলেজ ছাত্র
নিউজ ডেস্ক: ঝিনাইদাহ: ইউটিউব দেখে চায়না কমলা চাষ করে সাড়া ফেলেছেন এক কলেজ ছাত্র রিফাত হোসেন। ঝিনাইদাহ সদর উপজেলার পোড়াবাকড়ি গ্রামে গিয়ে চোখে পড়ে এ দৃশ্যে। সারি সারি চায়না কমলা গাছ। গাছের সবুজ পাতার রং ছাপিয়েছে যেন হলুদ কমলা। সবুজ পাতার মধ্যে হলুদ ফলের উঁকি যে কারো দৃষ্টি কাড়ে। সদর উপজেলার পোড়াবাকড়ি গ্রামে গেলে দেখা মিলবে এ দৃশ্যের। সুস্বাদু এ ফলের ভারে নুয়ে পড়ার মতো অবস্থা প্রতিটি গাছের। যা দেখতে ঝিনাইদাহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন উৎসুক মানুষ। বাগান দেখে মুগ্ধতার কথা জানান তারা। থোকায় থোকায় ঝুলে থাকা রসেRead More
থার্টিফার্স্ট ঘিরে কক্সবাজার-কুয়াকাটায় নিশ্ছিদ্র নিরাপত্তা
নিউজ ডেস্ক: ঢাকা: ইংরেজি নতুন বছর বরণকে কেন্দ্র করে কক্সবাজার-কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কক্সবাজার করেসপন্ডেন্ট জানান, দেশের বিভিন্ন স্থানের লোকজন কক্সবাজারে ২০২১ সালের শেষ সূর্যাস্তকে বিদায় ও রাতে বিভিন্ন হোটেলের ইনডোরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এবং বিশাল সমুদ্র সৈকতে ঘুরে বেড়িয়ে ইংরেজি নতুন বছর ২০২২ সালকে রবণ করতে কক্সবাজারে ছুটে আসছেন। শীতের হিমেল হাওয়া ও শিশিরভেজা বালিয়াড়ি পর্যটকদের পদচারণায় মেতে উঠবে। ট্যুরিস্ট পুলিশ জানায়, কক্সবাজারে সাড়ে ৪০০ আবাসিক হোটেলে প্রায় দেড় লাখ লোক রাত যাপন করতে পারেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি হোটেলে সিসিটিভি ক্যামেরা নিশ্চিতRead More
২.২০ কোটি টাকা সাদা করেন সরকারি এ কর্মকর্তা!
নিউজ ডেস্ক: সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম। ২০১১ সালে দশম গ্রেডে এ পদে যোগ দেন। বর্তমান কর্মস্থল বরিশালের সওজ অফিস। সামান্য একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন। টাকার পরিমাণও কম নয়, দুই কোটি ২০ লাখ! আয়কর আইনের ১৯এএএএএ ধারার বিশেষ সুযোগ নিয়ে ২০২০ সালে নগদ টাকা সাদা করেছেন তিনি। ওই ধারায় একজন করদাতা নগদ টাকা, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকার ১০ শতাংশ কর দিয়ে সাদা করার সুযোগ পান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সন্দেহ, সমুদয় টাকা ঘুষ ও দুর্নীতিরRead More


