editor
বিকাশে চাকরির সুযোগ
ক্যারিয়ার ডেস্ক: ঢাকা: জনবল নিয়োগ দিচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদান প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। • পদের নাম: সিনিয়র অফিসার (ডিজিটাল মার্কেটিং) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, প্ল্যানিং স্কিলস ও রিসার্চে অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া অ্যাডভারটাইজিং এজেন্সি, ম্যানুফ্যাকচারিং (এফএমসিজি), মাল্টিন্যাশনাল কোম্পানি, টেলিকমিউনিকেশন ও ই-কমার্স বিষয়ে ধারণা থাকতে হবে। প্রার্থীদের যোগাযোগে দক্ষRead More
যেসব কারণে ঈমান বাড়ে ও কমে
ইসলাম ডেস্ক: আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ঈমানের অর্থ হলো- আল্লাহর একাত্মবাদের প্রতি অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকারোক্তি এবং অঙ্গ-প্রত্যঙ্গের আমল। যেহেতু উল্লেখিত বিষয়সমূহের সমষ্টির নাম ঈমান, সে হিসেবে ঈমান বাড়বে ও কমবে এটিই স্বাভাবিক। কারণ অন্তরের বিশ্বাসেরও তারতম্য হয়ে থাকে। সংবাদ শুনে কোনো কিছু বিশ্বাস করা, আর নিজ চোখে দেখে বিশ্বাস করা- এক কথা নয়। অনুরূপভাবে একজনের দেওয়া সংবাদ বিশ্বাস করা আর দু’জনের সংবাদ বিশ্বাস করা এক কথা নয়। এ জন্যই হজরত ইবরাহিম (আ.) বলেছিলেন, ‘হে আমার প্রতিপালক! আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাসRead More
আজ শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি
নিউজ ডেস্ক: নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুক্রবার বিকেলে শপথ নেবেন। বঙ্গভবনে শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান হবে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা যোগ দেবেন। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ বিষয়ে বুধবার (৩০ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট,Read More
শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন এসএমপির সফি
নিউজ ডেস্ক: শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০ পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মরত নায়েক সফি আহমেদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’- এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ শীর্ষক প্রতিযোগিতায় এ পুরস্কার পান তিনি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাকজমকপূর্ণ আয়োজনে এই পুরষ্কার গ্রহণ করেন তিনি। পেশাদারি শ্রেষ্ঠত্ব (ব্যক্তিগত) ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে ৫ নাম্বার হয়েছেন সফি আহমেদ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন থেকে তরুণদের উদ্দেশে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দান করেন। বিশ্বব্যাপী যুব সমাজকে একত্রিতRead More
পরিত্যক্ত খেজুর গাছ থেকে লাখ টাকা আয়
নিউজ ডেস্ক: কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ের জঙ্গলপুর। জঙ্গলপুরের জঙ্গলে ক্ষেতের আইলে সারি সারি খেজুর গাছ পরিত্যক্ত অবস্থায় ছিল। সেই খেজুর গাছ থেকে রস নিয়ে লাখ লাখ টাকা আয় করছেন ওই গ্রামের আরিফুর রহমান নামে এক যুবক। মাত্র আট হাজার টাকা পুঁজিতে দিনে ১০ হাজার টাকার বেশি আয় করছেন তিনি। জানা যায়, আরিফুরের বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহ করতেন তিনি। আরিফুর দুই বছর আগে দুবাই থেকে বাড়ি ফেরেন। বাড়িতে আসার পর দেখেন অনেকগুলো খেজুর গাছ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এদিকে আরিফুরও চিন্তা করেন দেশে কিছু করার। তিনিRead More
শীতকালে কানটুপি পরে সিজদা দিলে নামাজ আদায় হবে কি?
ইসলাম ডেস্ক: প্রশ্ন: শীতকালে আমাদের এলাকায় কানটুপি পাওয়া যায়, যা পরিধান করলে সাধারণত কপাল ঢেকে যায়। প্রশ্ন হলো— কানটুপি পরে কপাল ঢাকা অবস্থায় সিজদা করলে সিজদা আদায় হবে কি? উত্তর: টুপি ইত্যাদি দ্বারা কপাল আবৃত অবস্থায় সিজদা করা অনুত্তম। নাফে (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে উমর (রা.) পাগড়ির পেঁচ (কপাল থেকে) না সরিয়ে তার ওপর সিজদা করা অপছন্দ করতেন। (আলআওসাত ৩/৩৪৩) ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, (সিজদার সময়) কপাল খুলে রাখা আমার কাছে বেশি পছন্দনীয়। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২৭৭৬) তাই নামাজের আগে এ ধরনের টুপি কপাল থেকে সরিয়ে নেওয়া উচিত।Read More
নির্বাচন শেষ না হতেই ইয়াবাসহ গ্রেফতার ইউপি মেম্বার
নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার শাহজাহান আলীকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- উপজেলার বৈরচুনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার শাহজাহান আলী ভবানীপুর এলাকার আব্দুস সালামের ছেলে এবং তার সহযোগী পীরগঞ্জের শিববাড়ী এলাকার শাহীন আকতারুজ্জামান (৪৩)। শাহজাহান ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক। পুলিশ জানায়, ২৮ নভেম্বর তৃতীয় ধাপেরRead More
জনশক্তি রপ্তানিখাতে সিন্ডিকেশন নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা
নিউজ ডেস্ক: ঢাকা: মহামারি শুরুর আগে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম ছিল গড়ে ৫০ হাজার টাকা। এখন তা দ্বিগুণ বেড়ে লাখ টাকার ওপরে চলে গেছে। টিকিটের চড়া দামে ভোগান্তিতে পড়েছেন অভিবাসী কর্মীরা, বিপাকে পড়েছেন জনশক্তি রপ্তানিকারকরাও। এই দাম বৃদ্ধির পেছনে দায়ী সিন্ডিকেট। বুধবার (২৯ ডিসেম্বর) জনশক্তি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এসব কথা বলেন জনশক্তি রপ্তানিকারকরা। তারা বলেন, মধ্যপ্রাচ্যের বিমান টিকিটের মতোই, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকেও কুক্ষিগত করতে চাইছে সিন্ডিকেট চক্র। গত ১৯ ডিসেম্বর মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে দুদেশের মন্ত্রী পর্যায়ে সমঝোতা স্মারক সইRead More
পার্লারে পেডিকিউর করতে গিয়ে যেভাবে পা হারালেন নারী
লাইফস্টাইল ডেস্ক: পায়ের যত্ন নিতে অনেকেই পার্লারে গিয়ে পেডিকিউর করান। সেই পেডিকিউর করাতে গিয়ে মারাত্মাক সংক্রমণের কারণে পা কেটে বাদ দিতে হয়েছিল এক নারীর। তবে ভুক্তভোগী নারী ক্ষতিপূরণ হিসেবে ১৭ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা) পেয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদেনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ক্লারা শেলম্যান ২০১৮ সালের সেপ্টেম্বরে টাম্পা এলাকার ট্যামি’স নেইলস টু নামের এক পার্লারে পেডিকিউর করেন। পেডিকিউরের সময় সেখানকার কর্মীর অসচেতনতার জন্য ক্লারার পা কেটে যায়। পরে সেখানে সংক্রমণ দেখা দেয়। ক্লারার আগে থেকেই পেরিফেরাল আর্টেরিয়ালRead More
জেনে নিন মাস্ক পরে কী নামাজ আদায় হবে?
মুফতি কাওসার হোসাইন: প্রশ্ন: মাস্ক পরিধান করে নামাজের বিধান সম্পর্কে অনেকে প্রশ্ন করেছেন। আগে কখনও এমন পরিস্থিতি না হলেও বর্তমানে সরকারিভাবে মাস্ক পরে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এমতাবস্থায় মুখে মাস্ক পরে নামাজ পড়লে তা কি আদায় হবে? উত্তর: শরিয়তের বিধান হলো নামাজ পড়ার সময় নাকেমুখে কাপড় দিয়ে ঢেকে রাখা মাকরুহ। কেননা হাদিস শরিফে এসেছে— আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তিকে নামাজরত অবস্থায় তার মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। (সুনানে ইবনে মাজাহ-১০১৯) অপর হাদিসে এসেছে— হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত। তিনিRead More


