editor
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
নিউজ ডেস্ক: বরিশালের মুলাদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার বড়ইয়া কাজিরচর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০), হারুন (৪৫) ও ওমান প্রবাসী রাজীব (২৩)। মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, তিনজন মোটরসাইকেলে মুলাদী থেকে বড়ইয়া কাজিরচরে যাচ্ছিলেন। কাজিরহাট ঈদগাহ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
মেয়ের অনুমতি ছাড়া অভিভাবক বিয়ে দিতে পারবে?
ইসলাম ও জীবন ডেস্ক: প্রশ্ন: পাত্রীর অনুমতি ব্যতীত যদি অভিভাবক বিয়ে দেয় তাহলে সেই বিয়ে জায়েজ হবে কি না? উত্তর: বিবাহের আগে নারীর মতামত নেওয়া জরুরি। মতামত বা সম্মতি ছাড়া বিয়ে দেওয়া হলে সে নারী চাইলে পরবর্তীতে বিয়ের আকদ বা চুক্তি বহাল রাখতেও পারে। এ সম্পর্কে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। যে নারীকে বিয়ে দেওয়া হবে সে কুমারি হোক কিংবা তালাকপ্রাপ্তা বা বিধবা হোক সবার ক্ষেত্রেই বিয়ে দেওয়ার আগে মতামত নেওয়া বা অনুমিত গ্রহণ করা আবশ্যক। যিনি অভিভাবক হবেন তার জন্য অবশ্যই নারীর কাছ থেকে বিয়ের আগে অনুমতি বা মতামত গ্রহণRead More
টেস্ট ও ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ভারত
স্পোর্টস ডেস্ক: সাদা পোশাকে বাংলাদেশ বরাবরই দুর্বল। সেটা ঘরের মাঠে হোক কিংবা দেশের বাইরে। তবে নতুন বছরের প্রথম দিন থেকেই সে কথাকে ভুল প্রমাণ করতে চলেছেন মুমিনুল বাহিনী। মাউন্ট মাঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা। নতুন বছরে টাইগারদের সামনে আরও কঠিন পরীক্ষা আছে। সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সূত্র জানায়, আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে কোহলি-রোহিতের দল। দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বরRead More
দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সংসদ ভবনে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (০২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ।
‘মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে’
নিউজ ডেস্ক: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে আমাদের হবে না আমাদের ও নিজ নিজ অবস্থান থেকে মানুষ কে সচেতন করে তুলতে হবে। মাদক তরুন প্রজন্মের মেধাশক্তি বিনষ্ট করে দেয় এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মাদকের বিরুদ্ধে সরকার অনড় অবস্থানে রযেছে। তিনি পহেলা জানুয়ারি ২২ইং শনিবার সকাল ১১টার সময় সিলেট নগরীর ২৬নং ওয়ার্ডের কদমতলীতে কাউন্সিলর কার্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। সিসিকেরRead More
পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবীতে নিসচা’র মানববন্ধন
নিউজ ডেস্ক: পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই( নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে ১ জানুয়ারি শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে নিরাপদ সড়কের দাবির পাশাপাশি পরিবহন চালক ও হেলপারদের সন্তানদেরRead More
নিউইয়র্কে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ
নিউজ ডেস্ক: নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ। তিনি গত সোমবার (২৮ ডিসেম্বর) পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন। এর আগে ২ নভেম্বরের নির্বাচনে কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিঙটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হন সমাজকর্মী শাহানা হানিফ। জানা যায়, নিউইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ নির্বাচিত হয়েছেন। সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যই নারী এবং স্পিকারওRead More
পদ্মা সেতুতে বোনকে সাথে নিয়ে হাঁটলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতুতে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, প্রধানমন্ত্রী সড়কপথে সেতু এলাকায় আসেন সকাল সাড়ে ৭টার দিকে। তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে যান। সকাল ৯টা ৫৭ মিনিটে তারা সেতু এলাকা পরিদর্শন শেষে রাজধানীর উদ্দেশে রওনা হন। গত রবিবার (২৬ ডিসেম্বর) সচিবালয় থেকে ‘ঢাকা নগর পরিবহন’ উদ্বোধন অনুষ্ঠানে যুক্তRead More
কাঠগড়ায় পরীমনি, বিয়ে নিয়ে বিপাকে নাসির
নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় দফা ঢেউয়ে ঢাকার প্রায় চার মাস বন্ধ ছিল আদালতের স্বাভাবিক কার্যক্রম। তবুও বছর জুড়েই ঢাকার নিম্ন আদালত ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে আন্দোলনের জেরে লকডাউনের মধ্যেও ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মী এবং হেফাজতে ইসলামের শীর্ষনেতারা গ্রেফতার হয়ে আসেন আদালতে। বছরের শেষ দিকে চিত্রনায়িকা পরীমনিসহ বেশ কয়েকজন মডেল গ্রেফতার হন বিভিন্ন মামলায়। অন্যের স্ত্রী তালাক ছাড়া বিয়ে করে কাঠগড়ায় দাঁড়াতে হয় ক্রিকেটার নাসির হোসেনকেও। ইকমার্স খাতে অস্থিরতার জেরে ফেঁসে যায় ইভ্যালিসহ বিভিন্ন ইকমার্স প্রতিষ্ঠান, গ্রেফতার হন অনেকে। বছরের শেষRead More
পুণ্যময় হোক নতুন বছর, চাওয়া পাওয়া নিয়ে ইসলামের নির্দেশনা
ইসলাম ডেস্ক: বিরামহীন বইতে থাকে কালের স্রোত ও সময়ের গতিপ্রবাহ। সে ধারাবাহিকতায় একটি বছর শেষ হয়ে নতুন আরেকটি বছরের সূচনা হলো। বস্তুত বিরতি ও ফিরতিহীন ধাবমান রেলগাড়ির সঙ্গে মানুষের পার্থিব জীবনের তুলনা চলে। যার যাত্রাকাল ও যাত্রাস্থান জানা থাকলেও শেষ গন্তব্য ও যাত্রার সমাপ্তিকাল একমাত্র মহানআল্লাহ ছাড়া কেউ জানে না। মহাকালের মিছিলে যোগ দিয়ে অবিরাম টুকরো টুকরো ক্ষণ-মুহূর্ত, দিন-রাত, সপ্তাহ, মাস ও বছরের আঙ্গিনা পেরিয়ে মানুষ একদিন পৌঁছে যায়—অনিবার্য মৃত্যুর দোরগোড়ায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘কিন্তু তিনি তাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিলম্ব করান। অতএব, যখন তাদের মৃত্যুর নির্দিষ্ট সময়Read More


