Main Menu

editor

 

শিশুদের মসজিদে নিয়ে আসার বিধান

ইসলাম ডেস্ক: বুঝ সম্পন্ন শিশুকে মসজিদে নিয়ে আসা একটি প্রশংসনীয় উদ্যোগ। কারণ ছোটবেলা থেকে মসজিদে আসার অভ্যাস শিশুমনে দারুণ প্রভাব ফেলে। কিন্তু বয়সে নিতান্ত ছোট হওয়ায় যেসব শিশু মসজিদের মর‌্যাদা ও নামাজের গুরুত্ব বোঝে না, অনেক ওলামায়ে কেরামের মতে তাদের মসজিদে নিয়ে আসা অনুচিত। কারণ ছোট্ট শিশুদের কারণে মুসল্লিদের নামাজে সাধারণত বিঘ্ন সৃষ্টি হয়। ওয়াসিলা (রা.) থেকে বর্ণিত হাদিস এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের মসজিদ অবুঝ শিশু ও পাগলদের থেকে দূরে রাখো। ’ (ইবনে মাজাহ, হাদিস: ৭৫০) অনেক ক্ষেত্রে দেখা যায়, না বোঝার কারণে শিশুরা মসজিদে অনাহূত কিছুRead More


মুরাদের নামে ঢাকায় ফের মামলার আবেদন

নিউজ ডেস্ক: ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের নামে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে বাংলাদেশ ইয়ূথ ফোরামের মোহাম্মদ সাইদুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিকেল ৪টার দিকে এ বিষয়ে আদেশের জন্য রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী আবু ইউসুফ সরকার এ তথ্য জানান। গত ১২ ডিসেম্বর একই আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী মামলারRead More


২ সেঞ্চুরির আক্ষেপ, স্বস্তির লিডে দিন পার

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই দিন অসাধারণ খেলা বাংলাদেশ তৃতীয় দিনও ধারাবাহিকতা বজায় রাখল। যেখানে নিজেদের টেস্ট ইতিহাসে এশিয়ার বাইরে প্রথমবার কোনো দেশের মাটিতে লিড নিতে সক্ষম হয়েছে দলটি। তবে দারুণ ব্যাট করা অধিনায়ক মুমিনুলের পর সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন লিটন দাসও। তৃতীয় দিন শেষে ১৬৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে ৭৩ রানের লিড পেয়েছে সফরকারীরা। ইয়াসির আলী ৩৫ বলে ১১ ও মেহেদী হাসান মিরাজ ৩৮ বলে ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এর আগে দলীয় ১৪১তম ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টের বলেRead More


আরেক ইভ্যালি ‘আঁখি সুপার শপ’!

নিউজ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মতো দ্বিগুণ অফার দিয়ে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে ‘আঁখি সুপার শপ’ নামের একটি প্রতিষ্ঠান। শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পলায়নের ঘটনায় ভোক্তভোগীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। অনেকে আদালতের স্মরণাপন্ন হচ্ছেন।   এরই মধ্যে কোম্পানির বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে আদালতে। মামলা দুটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, একটি পণ্য কিনলে আরেকটি ফ্রি—এমন প্রলোভনে ফেলে সিলেট থেকে গ্রাহকদের কোটি কোটি টাকা নেয় ‘আঁখি সুপার শপ’। বিশেষ করে ১৬ ডিসেম্বর বাম্পার অফার ছেড়ে কোম্পানিটি এক দিনেই কোটি টাকারRead More


কীভাবে বুঝব আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট

জাওয়াদ তাহের: মহান আল্লাহ তাআলা সুন্দর অবয়বে মানবজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। ’ (সুরা ত্বিন, আয়াত : ৪) বান্দার ওপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তোষ থাকেন, তাহলে তার ক্ষতি অনিবার্য। একজন মানুষ কীভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট। কাউকে সুনির্দিষ্টভাবে এ কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট, অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না। কারণ এ ব্যাপারে প্রকৃত ইলম (জ্ঞান) একমাত্র আল্লাহর। তবে কোরআন ও হাদিসে এমন কিছু নিদর্শন এসেছে, যার দ্বারা বোঝা যায়, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। নির্দয় হওয়াRead More


শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস

নিউজ ডেস্ক: টানা কয়েক দিন থেকে কনে শীত ও হিমেল হাওয়ার কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভোর থেকে ঘন কুশায়ার চাদরে মুড়ে গেছে মৌলভীবাজার জেলা। ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শ্রীমঙ্গল সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেড়ে যায়। শীত ও কনকনে হিমেল ঠান্ডা হাওয়ার কারণে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন ছিন্নমুল ও শ্রমজিবী মানুষ। অনেকেই খর কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিছুর রহমান জানান, মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদুRead More


মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর আগেই সিন্ডিকেটের গুঞ্জন

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর আগেই সিন্ডিকেটের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সিদ্ধান্ত হয়েছে, সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মী নিয়োগে সব খরচ বহন করবে মালয়েশিয়া। তবে জনশক্তি রফতানিকারকরা এ নিয়ে সন্দিহান। তারা বলছেন, বাস্তবে এমন হওয়ার সুযোগ নেই। বরং শ্রমবাজার ঘিরে মাথাচাড়া দিতে পারে অশুভ চক্র। দীর্ঘ প্রতিক্ষার পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। এর মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে চলতি মাসে। এরপরই শুরু হতে পারে কর্মী প্রেরণ। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ নিয়ে সিন্ডিকেট হচ্ছে কিনা? তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।Read More


নববর্ষে মুমিনের ভাবনা কী হওয়া উচিত?

ইসলাম ডেস্ক: নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়েই নতুন বছরের সূচনা হয়। বছরের সূচনালগ্নে প্রতিটি মানুষই সুন্দর স্বপ্ন আর সম্ভাবনার কথাই চিন্তা করে। আর চিন্তাশীল মুমিন মুসলমানের কামনা ও আশা থাকে অর্জন আর কল্যাণে যেন ভরে উঠে বছরের প্রতিটি দিন। এছাড়া নববর্ষে বছরজুড়ে নববর্ষে মুমিনের ভাবনা কী হওয়া উচিত? মানুষের জীবনে নতুন বছর কীভাবে আসে? এ বছরের কি কোনো হিসাব আছে? নাকি অন্তহীন মাসের পর মাস অতিহাবিহত হয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বিষয়টি সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন। মাসের পর মাস অতিবাহিত হতে থাকে বিষয়টি এমন নয়। বরং মাস নির্ধারিত। আল্লাহ তাআলাRead More


অ্যাকাউন্টে ভুল করে ১৫০০ কোটি টাকা!

নিউজ ডেস্ক: হঠাৎ দেখলেন ফোনে মেসেজ ঢুকল, পাঁচ কোটি টাকা জমা পড়েছে আপনার অ্যাকাউন্টে! বিষয়টা অকল্পনীয় হলেও বেশ কয়েক বার প্রযুক্তিগত ত্রুটি বা ব্যাংকের ভুলে গ্রাহকদের অ্যাকাউন্টে অনেক ক্ষেত্রে এ রকম বিপুল পরিমাণ টাকা জমা পড়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি লন্ডনে তেমনই একটি ঘটনা ঘটেছে একটি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে। গত ২৫ ডিসেম্বর বড়দিনের উপহার উপলক্ষে দু’হাজার গ্রাহকের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়েছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই গ্রাহকদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা চলে যায়। টাকার পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যাওয়ায় মাথায় বাজRead More


আফ্রিকায় স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

নিউজ ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইনের উপর দিয়ে গাড়ি যাওয়ার পর বিস্ফোরণে শুক্রবার ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। শনিবার (১ জানুয়ারি) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এই তথ্য জানিয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার বেশি দূরের বহোং এলাকায় উক্ত বিস্ফোরণের ঘটনায় দু’জন গুরুতর আহত হয়। স্থানীয় শান্তিরক্ষা মিশন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীগুলো দ্বারা অজ্ঞাত ডিভাইস বিস্ফোরক ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, গুরুতর আহত দু’জনকে হেলিকপ্টারে করে উন্নতমানের হাসপাতালে নেওয়া হয়েছে।Read More