Main Menu

editor

 

এবাদতের বোলিং নৈপূণ্যে জয়ের আভাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে থেকে চতুর্থ দিন পার করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে রেকর্ড গড়ে ৪৫৮ রান করে ১৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে এবাদতের বোলিং তোপে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে ১৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা। মাউন্ট মঙ্গানুইয়ে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ১৪ রান করা টম লাথামের উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি। বেশিক্ষণ থিতু হতে পারেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েও। এবাদতRead More


কানাডার জাল ভিসা সরবরাহকারী চক্রের মূলহোতা গ্রেফতার

নিউজ ডেস্ক: কানাডার জাল ভিসা সরবরাহকারী চক্রের মূলহোতা মো. বিল্লাল হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানী ঢাকার বনানী থেকে তাকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট। সোমবার (৩ জানুয়ারি) সিআইডির ঢাকা মেট্রোর (দক্ষিণ) বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র কানাডার জাল চাকরি ও স্টুডেন্ট ভিসা দিয়ে মানুষকে প্রতারিত করছে। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হচ্ছিল। সংবাদ প্রকাশ হওয়ার পর সিআইডি ঢাকা মেট্রো (দক্ষিণ) এ বিষয়ে ছায়াতদন্ত শুরু করে। এর মধ্যে চক্রের হাতে প্রতারিত আটজন ভুক্তভোগীRead More


সিলেটের জল্লারপাড়ে আরমান হত্যা, প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি মা-বাবার

নিউজ ডেস্ক: সিলেট নগরীর জল্লার পাড়ে জল্লারদিঘী সংলগ্ন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ওয়াকওয়ের প্রায় পুরোটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আরমান হোসেনের রক্তে রঞ্জিত। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত অনুমান সাড়ে ১২ টার দিকে আরমান হোসেন (১৭) নামের এক কিশোরকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে সেখানে খুন করা হয়। শুক্রবার বিকেলে নিহতের ময়নাতদন্ত শেষে সিলেট নগরীর হযরত মানিকপীর (রঃ) কবরস্থানে তাকে দাফন করা হয়। ঘটনাস্হল সরেজমিন ঘুরে ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে নিহত আরমানকে ৫-৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ জল্লারপাড় পয়েন্ট থেকে ওই সময়ে ঢেকে এনে ওয়াকওয়ের ভেথরে নিয়ে আসার সাথে সাথে কিছু বুঝে উঠার আগেইRead More


ফের নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাং সম্পাদক নির্বাচিত হলেন মিশু

নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গঠিত বাংলাদেশের জনপ্রিয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ২০২২-২০২৩ সালের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে।সোমবার ৩ জানুয়ারি সন্ধায় নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ২০২২-২০২৩ সালের নিসচা কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন। ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।উক্ত কমিটিতে তৃতীয়বারের মতো সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের জহিরুল ইসলাম মিশু। জহিরুল ইসলাম মিশু নিসচার আজীবন সদস্য, নিসচা চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব হিসাবে দ্বায়িত্ব পালনRead More


আমিরাতে মাঠ পর্যায়ে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) দেশটির প্রদেশ ফুজাইরায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের বাস্তবায়নে ও বাংলাদেশ সমিতি ফুজাইরাহ’র সহযোগিতায় ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ খায়রুল আলম শেখ।   বাংলাদেশ সমিতি ফুজাইরাহ’র সভাপতি বাবু তপন সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়েরRead More


ভারতে ৭ দিনে শনাক্ত বাড়ল ৪৩১ শতাংশ

নিউজ ডেস্ক: ভারতে দ্রুত বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। দেশটিতে গত সাত দিনে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৩০ দশমিক ৮৩ শতাংশ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ডিসেম্বর ভারতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৩৫৮ জন। এরপর ৩ জানুয়ারি সেই সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছে ৩৩ হাজার ৭৫০ জনে। অর্থাৎ দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪৩১ শতাংশ। নতুন করে শুরু হওয়া করোনার উল্লম্ফনে সংক্রমণের শীর্ষে রয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে মোট ১১ হাজার ৮৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হিসেবে এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যেRead More


শিশুদের মসজিদে নিয়ে আসার বিধান

ইসলাম ডেস্ক: বুঝ সম্পন্ন শিশুকে মসজিদে নিয়ে আসা একটি প্রশংসনীয় উদ্যোগ। কারণ ছোটবেলা থেকে মসজিদে আসার অভ্যাস শিশুমনে দারুণ প্রভাব ফেলে। কিন্তু বয়সে নিতান্ত ছোট হওয়ায় যেসব শিশু মসজিদের মর‌্যাদা ও নামাজের গুরুত্ব বোঝে না, অনেক ওলামায়ে কেরামের মতে তাদের মসজিদে নিয়ে আসা অনুচিত। কারণ ছোট্ট শিশুদের কারণে মুসল্লিদের নামাজে সাধারণত বিঘ্ন সৃষ্টি হয়। ওয়াসিলা (রা.) থেকে বর্ণিত হাদিস এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের মসজিদ অবুঝ শিশু ও পাগলদের থেকে দূরে রাখো। ’ (ইবনে মাজাহ, হাদিস: ৭৫০) অনেক ক্ষেত্রে দেখা যায়, না বোঝার কারণে শিশুরা মসজিদে অনাহূত কিছুRead More


মুরাদের নামে ঢাকায় ফের মামলার আবেদন

নিউজ ডেস্ক: ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের নামে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে বাংলাদেশ ইয়ূথ ফোরামের মোহাম্মদ সাইদুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিকেল ৪টার দিকে এ বিষয়ে আদেশের জন্য রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী আবু ইউসুফ সরকার এ তথ্য জানান। গত ১২ ডিসেম্বর একই আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী মামলারRead More


২ সেঞ্চুরির আক্ষেপ, স্বস্তির লিডে দিন পার

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই দিন অসাধারণ খেলা বাংলাদেশ তৃতীয় দিনও ধারাবাহিকতা বজায় রাখল। যেখানে নিজেদের টেস্ট ইতিহাসে এশিয়ার বাইরে প্রথমবার কোনো দেশের মাটিতে লিড নিতে সক্ষম হয়েছে দলটি। তবে দারুণ ব্যাট করা অধিনায়ক মুমিনুলের পর সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন লিটন দাসও। তৃতীয় দিন শেষে ১৬৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে ৭৩ রানের লিড পেয়েছে সফরকারীরা। ইয়াসির আলী ৩৫ বলে ১১ ও মেহেদী হাসান মিরাজ ৩৮ বলে ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এর আগে দলীয় ১৪১তম ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টের বলেRead More


আরেক ইভ্যালি ‘আঁখি সুপার শপ’!

নিউজ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মতো দ্বিগুণ অফার দিয়ে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে ‘আঁখি সুপার শপ’ নামের একটি প্রতিষ্ঠান। শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পলায়নের ঘটনায় ভোক্তভোগীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। অনেকে আদালতের স্মরণাপন্ন হচ্ছেন।   এরই মধ্যে কোম্পানির বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে আদালতে। মামলা দুটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, একটি পণ্য কিনলে আরেকটি ফ্রি—এমন প্রলোভনে ফেলে সিলেট থেকে গ্রাহকদের কোটি কোটি টাকা নেয় ‘আঁখি সুপার শপ’। বিশেষ করে ১৬ ডিসেম্বর বাম্পার অফার ছেড়ে কোম্পানিটি এক দিনেই কোটি টাকারRead More