Main Menu

editor

 

মালয়েশিয়ায় বিদেশিদের দ্রুত বেতন নিশ্চিত করতে পর্যবেক্ষণ করবে সরকার

নিউজ ডেস্ক: বিদেশি কর্মীরা ঠিকমতো ও দ্রুত বেতন পাচ্ছেন কি না সে বিষয়টি পর্যবেক্ষণ করবে মালয়েশিয়া সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বেতন পর্যবেক্ষণ ব্যবস্থা হিসেবে ই-ওয়েজ বাস্তবায়নের প্রস্তাব করেছে। একথা জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান। তিনি বলেন, ‘বিদেশি কর্মীদের দ্রুত মজুরি প্রদান নিরীক্ষণের জন্য eWages উদ্যোগটি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত ব্যবস্থাটি এই বছরের ১২ জানুয়ারী মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিলো। সারাভানান বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্য হিসেবে মালয়েশিয়া জোরপূর্বক শ্রমের ১১টি সূচক কঠোরভাবে পর্যবেক্ষণ করেছে, যা শ্রমিকদের জন্য উপযুক্ত জীবনযাপনের দিকটিও পর্যবেক্ষণ করে। বিদেশি কর্মীদের নিয়োগের বাধ্যতামূলক প্রয়োজনীয়তাRead More


সিলেটে বাড়ছে অপরাধ, ২৮ দিনে ৩০ প্রাণহানি

দেবব্রত রায় দিপন, অতিথি প্রতিবেদক: সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রমাগত বাড়ছে অপরাধ। পারিবারিক কলহ,দাম্পত্য কলহ,পূর্বশত্রুতার জের, সম্পর্কের অবক্ষয়, পরকীয়া, ব্যাবসায়িক ও ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব,ছিনতাই, মামুলি বিষয় নিয়ে কথা-কাটাকাটি, এমনকি ঝগড়া-বিবাদ থামাতে গিয়েও একের পর এক ঘটছে হত্যাকা-। গেল ফেব্রুয়ারি মাসে এসব কারণে সিলেট অঞ্চলে ৩০ প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে দাম্পত্য কলহ থেকে আত্মহত্যা ৪,তুচ্ছ ঘটনায় ৩, যৌতুকের বলি ২,নবজাতকসহ শিশু ৪, প্রেমঘটিত কারণে আত্মহত্যা ২,পারিবারিক কলহ থেকে ৭,ব্যবসায়ীক কারণে ৪ ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে ৪ টি। দাম্পত্য কলহে মায়ের হাতে দেড় বছরের শিশু সন্তান খুনের ঘটনাও ঘটে সিলেট।Read More


কমলগঞ্জে টমটমের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে টমটমের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে আলেপুর এলাকায় ইউনিয়ন ভূমি অফিস-ছলিম বাজার রোডে দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, পৌর এলাকার উত্তর আলেপুর এলাকায় ইউনিয়ন ভূমি অফিস-ছলিম বাজার রোডে ব্যাটারিচালিত একটি টমটমের দ্রুতগতিতে ধাক্কায় অটোরিক্সা চালক মো. ছালেক মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৬) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার সময় উত্তেজিত জনতা টমটম আটক করলেও এর চালক পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে ঘটনা অবহিত করলে থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্তRead More


অবশেষে সেই ‘মহাপ্রতারক’ আমিনুর গ্রেফতার

নিউজ ডেস্ক: ইউরোপসহ বিভিন্ন দেশে জাল ভিসায় দেশে লোক পাঠানোর ‘মহাপ্রতারক’ আমিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আমিন রহমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিজগাঁওয়ের তোফাজ্জল আলীর ছেলে। তিনি নগরীর শাহজালাল উপশহরস্থ জি ব্লকের ৪ নম্বর রোডের ৯৬ নম্বর বাসায় থাকতেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি মো. আলী মাহমুদ বিয়ষটি নিশ্চিত করে বলেন, প্রতারণার মাধ্যমে অন্তত ৩ শতাধিক লোকজনের টাকা আত্মসাৎ করেছে আমিন ট্রেভেলসের মালিক আমিনুর রহমান। এরপর তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।Read More


বাসর ঘর থেকে উধাও বর নববধূর কাছে ফিরলেন যেভাবে!

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বাসর ঘর থেকে উধাও হয়ে যান বর। ভোরবেলা নববধূর হাঁকডাকে ঘুম থেকে বিষয়টি জানতে পারেন বাড়ির মানুষের। দুদিন পর বাড়ি ফেরেন সেই বর। ফিরে বাড়ির মানুষকে শুনান এক তাজ্জব করা গল্প। বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সুখিপুর গ্রামের মো. বারাম আলীর ছেলে আবদুল সোবহান (২৭)। পেশায় তিনি একজন রংমিস্ত্রি। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তিনি বিয়ে করেন। পরদিন শনিবার ছিলো তার বাসর রাত। রাতের খাবার-দাবার শেষে পরিবারের লোকজন নবদম্পতিকে বাসরঘরে পাঠিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন (২৬ ফেব্রুয়ারি) সাতসকালে সকলের ঘুম ভাঙ্গে নববধূর হাঁকডাকে। জানান- বাসরঘর থেকেই উধাওRead More


কাদিয়ানী এবং অন্যান্য কাফেরের মধ্যে পার্থক্য

মাওলানা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানবী রাহ. : কাদিয়ানী এবং অন্যান্য কাফেরের মধ্যে পার্থক্য الحمد لله وسلام على عباده الذين اصطفى. আমাদের অনেক ভাইয়ের মনেই প্রশ্ন, পৃথিবীতে কাদিয়ানীদের মতো অমুসলিম তো আরও কত আছে। ইহুদী, খ্রিস্টান, হিন্দু অমুক তমুক আরও কত। কিন্তু কাদিয়ানীদের প্রতিহত করার জন্য যেমন স্বতন্ত্র সংগঠন ও দল রয়েছে অন্যান্য কাফেরদের প্রতিহত করার জন্য তো এমন স্বতন্ত্র ও বৈশ্বিক কোনো সংগঠন নেই। তাহলে হযরত আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরী রাহ. থেকে শাইখুল ইসলাম মাওলানা মুহাম্মাদ ইউসুফ বানূরী রাহ. পর্যন্ত এবং আমীরে শরীয়ত সায়্যিদ আতাউল্লাহ শাহ বুখারী রাহ. থেকে হযরত মাওলানাRead More


সিলেটে এলপিজি সিলিন্ডারের দোকানের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে একটি এলপিজি সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ অগুন লাগে। মুহুর্তে দোকানটি এবং পাশের একটি বাসায় দাউ দাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি টিম ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে ওই দোকান এবং এর পিছনের বাসার সব সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে বাবনা পয়েন্টের একটি এলপিজি সিলিন্ডারের দোকানে আগুন লাগে। অনেকে বলছেনRead More


তেলের দাম বেশি রাখার অভিযোগে জরিমানা

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভোজ্যতেলের দাম ৫ টাকা বেশি রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিক্রেতার নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার ২৮ ফেব্রুয়ারী বিকাল ৩টায় উপজেলা সদরের বড়বাজারে ক্রেতার নিকট থেকে অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট পদ্মাসন সিংহ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।দ্রব্যমূল্যের দাম বেশী রাখা ও প্রস্তাব করার কারনে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের মূল্য ৭শ ৯৫ টাকার স্থলে ৮‘শতRead More


মুজিব বর্ষের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন আব্দুল মজিদ খান এমপি

নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে গৃহ ও ভূমিহীন’দের জন্য উপহারের নির্মাণাধীন তৃতীয় পর্যায়ের ঘরের কাজ পরিদর্শন করেছেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান এমপি। সোমবার দুপুর ২টায় বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের রনশ্রী মৌজার সুটকী নদীর তীরে ১শ’৩৩টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন এমপি আব্দুল মজিদ খান। নির্মাণাধীন ঘরের কাজ দেখে এমপি আব্দুল মজিদ খান সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত জনকল্যাণমুখী সরকার। তিনি বাংলাদেশেরRead More


যাদের সঙ্গে সব সময় শয়তান থাকে

মারজিয়া আক্তার, অতিথি লেখিকা: শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। শয়তান মানুষকে ধোঁকা দেয়। মন্দ কাজে প্রলুব্ধ করে। ক্রমে ক্রমে আল্লাহ কুফর ও শিরকে লিপ্ত করে। সবশেষে চিরদুঃখের ও অশান্তির জায়গা জাহান্নামে পৌঁছিয়ে দেয়। শয়তান থেকে বেঁচে থাকতে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না।’ (সুরা নুর, আয়াত : ২১) যাদের পেছনে শয়তান লেগে থাকে শয়তান কাদের পেছনে লেগে থাকে এবং কাদের ভুল পথে পরিচালিত করে— তাদের ব্যাপারে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে এ বিষয়ে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা একRead More