Main Menu

editor

 

অনলাইনে বিমানের টিকিট বিক্রি ও সেবা কার্যক্রম চালু

নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রযুক্তিখাতের আধুনিকায়নের মাধ্যমে যাত্রীসেবার মানোন্নয়নে ও ব্যবসা প্রসারের লক্ষ্যে সেবর কর্পোরেশনের মাধ্যমে নতুন প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম (পিএসএস) ও অনলাইন সেবা পুনরায় চালু করেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিমানের আধুনিক পিএসএস সেবা ও ই-কমার্স চালু করা হয়। এখন থেকে বিমানের যাত্রীরা অনলাইনের টিকিট কিনতে পারবেন। পাবেন অন্যান্য সেবাও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ( www.biman-airlines.com ) থেকে টিকিট কেনা যাবে। এছাড়া বিমানের কল সেন্টার ( +৮৮ ০১৯৯০Read More


ইউক্রেনে যুদ্ধ কতদিন চলবে জানাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে গত ছয়দিন ধরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী। রাজধানী কিয়েভ দখল করতে এগিয়ে এলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে উক্রেনের পক্ষ থেকে। অর্থাৎ ইউক্রেনে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এখনো রাশিয়া যে লক্ষ্য নিয়ে এসেছিল সেটি এখনো তারা অর্জন করতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর প্রধান লক্ষ্য হলো- রাশিয়াকে পশ্চিমাদের তৈরি সামরিক হুমকি থেকে রক্ষা করা। তবে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, ইউক্রেনেRead More


তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে ৯ অভিবাসীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত নয়জন অভিবাসীর মৃত্যু হয়েছে। দেশটির উপকূলরক্ষীরা মৃতদেহগুলি উদ্ধার করেছে যখন নৌবাহিনীর দুটি ইউনিট গুরুতর অবস্থায় কয়েকজনসহ আরও নয়জন অভিবাসীকে উদ্ধার করেছে। মঙ্গলবার (১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, উদ্ধার হওয়া এ নিহত এসব অভিবাসী বিভিন্ন আফ্রিকান দেশ থেকে এসেছিল। তবে ডুবে যাওয়া নৌকায় ঠিক কতজন অভিবাসী ছিলেন তা জানানো হয়নি। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে। তিউনিসিয়ার মধ্য-পূর্ব অঞ্চলের মাহদিয়া বন্দরের কাছে সোমবার নৌকাটি ডুবে যায়, যেখান থেকে বহু মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাRead More


ওমান প্রবেশে লাগবে না করোনা পরীক্ষা

নিউজ ডেস্ক: ওমান প্রবাসীদের সুখবর। করোনার কারণে দীর্ঘ দুই বছর ধরে আরোপিত কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। এর ফলে এখন থেকে প্রবাসী ও ভিজিটরদের দেশটিতে প্রবেশে করোনা পরীক্ষার প্রয়োজন নেই। সোমবার (২৮-ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া। ওমানের একাধিক জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওমান সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমান প্রবেশের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষার যে বিধিনিষেধ ছিল, তা আজ (১ মার্চ) থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওমানের করোনা প্রতিরোধের সুপ্রিম কমিটি গতকাল এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। যেসব যাত্রীRead More


ইউক্রেন যুদ্ধ: ভুয়া ছবি ও ভিডিওতে ভরপুর ইন্টারনেট

নিউজ ডেস্ক: দ্রুত ছড়িয়ে পড়া কনটেন্টগুলোর মধ্যে রয়েছে পুরনো ছবি বা ভিডিও যেগুলো এই যুদ্ধের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আবার এমন কিছু ছবি/ভিডিও ভাইরাল হচ্ছে যেগুলো এই ইউক্রেন-রাশিয়া সংকটেরই, কিন্তু আরও আগের। ষষ্ঠ দিনে পা দিয়েছে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন। আক্রমণ সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও একে একে ভাইরাল হওয়া শুরু করেছে। দ্রুত ছড়িয়ে পড়া কনটেন্টগুলোর মধ্যে রয়েছে পুরনো ছবি বা ভিডিও যেগুলো এই যুদ্ধের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আবার এমন কিছু ছবি/ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো এই ইউক্রেন-রাশিয়া সংকটেরই, কিন্তু আরও আগের। ভাইরাল হওয়া এরকম কিছু ছবি ও ভিডিও যাচাইRead More


মালদ্বীপে ব্যবসায়ী হত্যার দায়ে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক: মালদ্বীপের ধানগেথি দ্বীপে ব্যবসায়ীকে হত্যার দায়ে শাহ আলম ওরফে সেলিম মিয়া (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশিকে মৃত্যদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত। রবিবার দেশটির একটি আদালত এ রায় দেন। মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম আভাসের খবরে বলা হয়, সাজাপ্রাপ্ত বাংলাদেশি ধানগেথি দ্বীপে ওই বৃদ্ধ ব্যবসায়ীর দেখাশোনার কাজ করতেন। গত ১৫ অক্টোবর দ্বীপের একটি পরিত্যক্ত বাড়ির কুয়া থেকে মাহমুদ আবুবাকুরুর (৫৭) লাশ উদ্ধার করা হয়। এর পরদিন সেলিম মিয়া গ্রেপ্তার হন। সেলিমের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মরদেহের প্রতি অবমাননার অভিযোগে মামলা হয়েছিল। তদন্ত চলাকালে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। আদালতে দুটি অভিযোগেই দোষীRead More


মালয়েশিয়ায় বিদেশিদের দ্রুত বেতন নিশ্চিত করতে পর্যবেক্ষণ করবে সরকার

নিউজ ডেস্ক: বিদেশি কর্মীরা ঠিকমতো ও দ্রুত বেতন পাচ্ছেন কি না সে বিষয়টি পর্যবেক্ষণ করবে মালয়েশিয়া সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বেতন পর্যবেক্ষণ ব্যবস্থা হিসেবে ই-ওয়েজ বাস্তবায়নের প্রস্তাব করেছে। একথা জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান। তিনি বলেন, ‘বিদেশি কর্মীদের দ্রুত মজুরি প্রদান নিরীক্ষণের জন্য eWages উদ্যোগটি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত ব্যবস্থাটি এই বছরের ১২ জানুয়ারী মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিলো। সারাভানান বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্য হিসেবে মালয়েশিয়া জোরপূর্বক শ্রমের ১১টি সূচক কঠোরভাবে পর্যবেক্ষণ করেছে, যা শ্রমিকদের জন্য উপযুক্ত জীবনযাপনের দিকটিও পর্যবেক্ষণ করে। বিদেশি কর্মীদের নিয়োগের বাধ্যতামূলক প্রয়োজনীয়তাRead More


সিলেটে বাড়ছে অপরাধ, ২৮ দিনে ৩০ প্রাণহানি

দেবব্রত রায় দিপন, অতিথি প্রতিবেদক: সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রমাগত বাড়ছে অপরাধ। পারিবারিক কলহ,দাম্পত্য কলহ,পূর্বশত্রুতার জের, সম্পর্কের অবক্ষয়, পরকীয়া, ব্যাবসায়িক ও ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব,ছিনতাই, মামুলি বিষয় নিয়ে কথা-কাটাকাটি, এমনকি ঝগড়া-বিবাদ থামাতে গিয়েও একের পর এক ঘটছে হত্যাকা-। গেল ফেব্রুয়ারি মাসে এসব কারণে সিলেট অঞ্চলে ৩০ প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে দাম্পত্য কলহ থেকে আত্মহত্যা ৪,তুচ্ছ ঘটনায় ৩, যৌতুকের বলি ২,নবজাতকসহ শিশু ৪, প্রেমঘটিত কারণে আত্মহত্যা ২,পারিবারিক কলহ থেকে ৭,ব্যবসায়ীক কারণে ৪ ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে ৪ টি। দাম্পত্য কলহে মায়ের হাতে দেড় বছরের শিশু সন্তান খুনের ঘটনাও ঘটে সিলেট।Read More


কমলগঞ্জে টমটমের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে টমটমের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে আলেপুর এলাকায় ইউনিয়ন ভূমি অফিস-ছলিম বাজার রোডে দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, পৌর এলাকার উত্তর আলেপুর এলাকায় ইউনিয়ন ভূমি অফিস-ছলিম বাজার রোডে ব্যাটারিচালিত একটি টমটমের দ্রুতগতিতে ধাক্কায় অটোরিক্সা চালক মো. ছালেক মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৬) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার সময় উত্তেজিত জনতা টমটম আটক করলেও এর চালক পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে ঘটনা অবহিত করলে থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্তRead More


অবশেষে সেই ‘মহাপ্রতারক’ আমিনুর গ্রেফতার

নিউজ ডেস্ক: ইউরোপসহ বিভিন্ন দেশে জাল ভিসায় দেশে লোক পাঠানোর ‘মহাপ্রতারক’ আমিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আমিন রহমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিজগাঁওয়ের তোফাজ্জল আলীর ছেলে। তিনি নগরীর শাহজালাল উপশহরস্থ জি ব্লকের ৪ নম্বর রোডের ৯৬ নম্বর বাসায় থাকতেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি মো. আলী মাহমুদ বিয়ষটি নিশ্চিত করে বলেন, প্রতারণার মাধ্যমে অন্তত ৩ শতাধিক লোকজনের টাকা আত্মসাৎ করেছে আমিন ট্রেভেলসের মালিক আমিনুর রহমান। এরপর তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।Read More