editor
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে আঘাতে নাবিকের মৃত্যু
নিউজ ডেস্ক: যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাত লেগেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং একজন প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত প্রকৌশলী হাদিসুর রহমান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার রাতে বলেন, “ওই জাহাজে একটা শেল হিট করেছে। সেটা ব্রিজেই বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে। তিনি জানান, জাহাজে খাবারসহ অন্যান্য রসদ পর্যাপ্ত রয়েছে এবং কোনো ঘাটতিRead More
ছাতকে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ট্রাক চালক গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকার এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সেচ্চা মিয়া (৫৫) নামের এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার চাতল (সোনাতলা) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। বুধবার (২ মার্চ) দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজহার সূত্রে জানা যায়, পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা ধর্ষিত কিশোরীর বাবা-মায়ের সাথে পরিচয়ের সুবাদে ট্রাক চালক সেচ্চা মিয়া তাদের বাড়ীতে আসা-যাওয়া করতো। গত মঙ্গলবার রাতে ট্রাক চালক সেচ্চা মিয়া ওই কিশোরীকে বাড়িতে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণRead More
ছাত্রলীগ নামা পর্ব-১। সীমান্তে চিনি চোরাচালানে সিলেট ছাত্রলীগ
খালেদুর রহমান : সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে দেদার আসছে ভারতীয় চিনি। শুল্ক ফাঁকি দিয়ে এসব চিনি দেশে ঢোকার পর খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় চিনি চোরাচালানে যুক্ত হয়ে পড়েছে ছাত্রলীগের নেতারা। অভিযোগ রয়েছে, পুলিশ-বিজিবিকে ‘ম্যানেজ’ করে চিনি চোরাচালানে সহায়তা করছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। চোরাকারবারিদের সঙ্গে বনিবনা না হলে চালানের গাড়ি ছিনতাইও করছে তারা। চোরাচালানে নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। তবে সম্প্রতি চিনি ছিনতাইয়ের ঘটনায় দুই নেতার ফোনালাপ ফাঁস হলে সমালোচনার মুখে দুটি শাখার কমিটি বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ। চিনিRead More
সিলেট-ঢাকা ৬ লেনে বাড়ছে বরাদ্দ
নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা ৬ লেনে বাড়ছে বরাদ্দ। সেটি এখন দাঁড়িয়েছে ২ হাজার ১৫০ কোটি টাকায়। সে বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। পরে এ উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। সিলেট ভিউ’র খবর নিয়মিত পেতে দিয়ে যুক্ত থাকুন জানা যায়, সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট তামাবিল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পে বরাদ্দ বাড়ছে। এডিপিতে মোটRead More
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: এক বাংলাদেশির অভিজ্ঞতা
নিউজ ডেস্ক: রাশিয়ার অভিযান শুরুর পর ইউক্রেন থেকে অসংখ্য মানুষ সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে পৌঁছেছে। বাংলাদেশী শিক্ষার্থী শেখ খালিদ ইবনে সেলিম বলেছেন, দুদিন পায়ে হেঁটে পোল্যান্ড সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তিনিসহ অসংখ্য মানুষ। তিনি বলেন পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার সময় কোন কোন জায়গায় ৩০-৩৫ কিলোমিটার আবার কোন কোন জায়গায় ৩৮-৪০ কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন ছিলো। আবার সীমান্তের দিক থেকে আসার সুযোগ ছিলো না। যারা সীমান্তের দিকে যাচ্ছিলেন তাদের মধ্যে সামর্থ্যবান নারী পুরুষকে হেঁটে যেতে হবে। এই ছিল পরিস্থিতি। বিবিসি বাংলাকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। “জিনিসটাRead More
ইউক্রেনের পক্ষে যুদ্ধে নামতে চান ৭০ জাপানি
ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে নামতে নাম লিখিয়েছেন ৭০ জন জাপানি নাগরিক। জাপানে ইউক্রেন দূতাবাসের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। আজ বুধবার জাপানের জাতীয় দৈনিক দ্য মাইনিচির প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার ৭০ জন জাপানি স্বেচ্ছাসেবক হিসিবে নাম লিখিয়েছে। ৭০ জন পুরুষের মধ্যে ৫০ জন জাপানের সেলফ-ডিফেন্স বাহিনীর (এসডিএফ) সদস্য। তবে এসব জাপানির ইউক্রেন যাত্রা সম্ভব হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। জাপানের ইউক্রেন দূতাবাস স্বীকার করেছে তারা ইউক্রেনে যুদ্ধ যেতে আগ্রহী স্বেচ্ছাসেবকদের কল পাচ্ছেন। তবে স্বেচ্ছাসেবকদের বিষয়ে তারা আর কিছু জানেন না বলে জানিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি দূতাবাসRead More
ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে, নিহত ২০০
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছেই। থামার কোন লক্ষণ নেই। টানা ৭ম দিনে অভিযানে দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ সেনারা। খেরসন নিয়ন্ত্রণ নিতে গিয়ে ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্যের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি। খেরসনের স্থানীয় কাউন্সিলের সদস্য জানান, খেরসন শহরটিতে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। এখানে ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে, যার বেশিরভাগই বেসামরিক। শহরটির মেয়র ইগর কলিখায়েব সরকার এবং সাহায্য সংস্থাগুলোর কাছে খাদ্যপণ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এবং আহতদের উদ্ধারে সাহায্যের আবেদন করেছেন। তিনি আরও জানান, ভারি বর্ষণের পরRead More
ফেব্রুয়ারিতে কমেছে প্রবাসী আয়
নিউজ ডেস্ক: গেল জানুয়ারির তুলনায় সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে ২১ কোটি ডলার বা এক হাজার ৭৩৪ কোটি টাকা রেমিট্যান্স কম এসেছে। বলা যায়, ধারাবাহিকভাবে প্রবাসী আয় কমছে। সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ফেব্রুয়ারি মাসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠান। এটি টাকার হিসাবে (এক ডলার ৮৬ টাকা ধরে) ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। আর জানুয়ারিতে ১৭০ কোটি ৪৩ লাখ ডলার বা ১৪ হাজার ৬০০ কোটি টাকা পাঠিয়েছিল প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স করোনা মহামারির মধ্যে যেভাবে এসেছিল গত ১৭ দিনে সেই প্রবণতা কমেছে। চলতি মাসে ১৭ দিনে ৬৮ কোটি ৫৪Read More
বিজয়নগরে কাভার্ডভ্যানচাপায় নিহত ৪
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যানচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (০২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), দুদু মিয়া (৬২), ফরিদ মিয়া (৪২) ও খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)। জানা যায়, সকালে ঢাকা- সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় সিলেট অভিমুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) মারা যান। তাদের বাড়ি বিজয়নগর উপজেলারRead More
আসছে রমাযানুল মুবারক: আমাদের জীবন ও কর্ম আলোকিত হোক মাহে রমযানের শিক্ষায়
ইসলাম ডেস্ক: বছর ঘুরে আমাদের মাঝে আসছে শা‘বান ও রমযান। বর্তমান সংখ্যাটি শা‘বান-রমযান যৌথ সংখ্যা। রমাযানুল মুবারকের নাম আমাদের মন-মানসে এক নতুন অনুভূতি জাগ্রত করে। স্নিগ্ধতা ও পবিত্রতার অনুভূতি। এই মাসটি একটি মহিমান্বিত মাস, যার ফযীলত ও মর্যাদা কুরআন মাজীদে উল্লেখিত হয়েছে। এই মাস মুমিনের নব চেতনায় উজ্জীবিত হওয়ার মাস। আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অন্বেষণে অগ্রণী হওয়ার মাস। স্বয়ং আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অন্যান্য সময়ের চেয়ে বেশি ইবাদত-বন্দেগীতে মশগুল হতেন। তাঁর সাহাবীগণকেও ইবাদত-বন্দেগীতে অগ্রসর হতে উদ্বুদ্ধ করতেন। তাই মুমিনের কাছে এই মাস আলাদা মহিমা ও তাৎপর্যRead More


