ছাত্রলীগ নামা পর্ব-১। সীমান্তে চিনি চোরাচালানে সিলেট ছাত্রলীগ
খালেদুর রহমান : সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে দেদার আসছে ভারতীয় চিনি। শুল্ক ফাঁকি দিয়ে এসব চিনি দেশে ঢোকার পর খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় চিনি চোরাচালানে যুক্ত হয়ে পড়েছে ছাত্রলীগের নেতারা।
অভিযোগ রয়েছে, পুলিশ-বিজিবিকে ‘ম্যানেজ’ করে চিনি চোরাচালানে সহায়তা করছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। চোরাকারবারিদের সঙ্গে বনিবনা না হলে চালানের গাড়ি ছিনতাইও করছে তারা। চোরাচালানে নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। তবে সম্প্রতি চিনি ছিনতাইয়ের ঘটনায় দুই নেতার ফোনালাপ ফাঁস হলে সমালোচনার মুখে দুটি শাখার কমিটি বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
চিনি চোরাচালানে সম্পৃক্ততা নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে প্রথম প্রকাশ্যে অভিযোগ তুলেছিলো সংগঠনটির সাবেক কেন্দ্রীয় নেতা ও বর্তমানে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) প্রবাল। এতে ক্ষিপ্ত হয়ে গত ফেব্রুয়ারী মাসে তার ওপর হামলা করেছিলো সিলেট ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা। এ ঘটনায় মামলায় সব আসামি চিনি চোরাচালানে জড়িত বলে উল্লেখ করে সে।
এদিকে ঘটনাটি তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও এর সদস্যরা তদন্তের কাজে সিলেটে আসেনি।
চোরাচালানে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। গত ২০ ফেব্রুয়ারী এ যাবত কালের সবচেয়ে বড় চালান ১৪ ট্রাক চোরাই চিনি জব্দ করে নগর পুলিশ। এ ঘটনায় নাম উঠে আসে যুবলীগ নেতাদের। একই দিন শায়েস্তাগঞ্জে আরও পাঁচ ট্রাক চিনি জব্দ করা হয়। এরপর ছোট-বড় অভিযানে একের পর এক চোরাই চিনি ধরা পড়া শুরু করে। পরদিন সুনামগঞ্জ থেকে যাওয়া চিনিবোঝাই একটি ট্রাক গাজীপুরের কালীগঞ্জ এলাকায় ছিনতাইকালে র্যাব সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসব ঘটনায় পৃথক মামলা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার মদদে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা চিনি চোরাচালানসহ মাদক ও অস্ত্র আমদানীতে জড়িয়ে পড়েছে।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, বিষয়টি আমাদের জানা রয়েছে। সরকারের উচ্চ মহলে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশ এলে কঠোর অভিযান চালানো হবে।
এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ছাত্রলীগ-যুবলীগ জড়িত শুধু মিডিয়ার মাধ্যমেই জানতে পারি। বাস্তবে এর সত্যতা পাইনা। মিডিয়ার কাজ হলো শুধু ছাত্রলীগকে নিয়ে অপপ্রচার চালানো। ছাত্রলীগের ভালো কাজগুলোও প্রকাশ করার জন্য এই প্রতিবেদককে নির্দেশ দেন।
খ/র ৩/৩/২০২২/
Related News
ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যার আগে কী ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে?
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী।Read More
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More


