editor
ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের যৌথ সভা
নিউজ ডেস্ক: ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এর মধ্যে আন্তঃস্কুল সহযোগিতা সভা সম্পন্ন হয়েছে। গত ১লা মার্চ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাপ্টেন মুহাইমিনুল হকের নেতৃত্বে শিক্ষকমন্ডলী ও ৪৮ ক্যাডেট অংশগ্রহন করেন। জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল বি.কে. ভারদ্বাজ, ভাইস প্রিন্সিপাল রোমানা চৌধুরী, শিক্ষক ও শিক্ষার্থী্রা উপস্থিত ছিলেন। সভায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ এর মধ্যে আন্তঃস্কুল সহযোগিতার ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের প্রধানরা সম্মতি জ্ঞাপন করেন। প্রসঙ্গত, দেশের খ্যাতিমান শিল্পপতিদের দ্বারাপ্রতিষ্ঠিত এ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সিলেটRead More
বইমেলায় আসছে কবি মিজাহারুল ইসলামের ৩ টি বই
নিউজ ডেস্ক: লেখক ও সরকারি কর্মকর্তা মিজাহারুল ইসলাম’র ৩ টি বই। এর মধ্যে রয়েছে ১টি যৌথ কাব্যগ্রন্থ,যেটির সম্পাদনায় রয়েছেন বাংলাদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য। কবির বইগুলো দেশের প্রতিশ্রুতিশীল প্রকাশক চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইগুলো হলো ‘সোনালি ডানার পাখি’ কাব্যগ্রন্থ, বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে শতকবিতা যৌথ কাব্যগ্রন্থটি লেখক ভট্টাচার্যের সম্পাদনায় কবিতা প্রকাশন থেকে বেরিয়েছে। এছাড়া অনিন্দ্য প্রকাশনের প্যাভিলিয়নে আসছে উপন্যাস ‘নক্ষত্র নগর’। “সোনালি ডানার পাখি”কবিতার বইটি পাওয়া যাচ্ছে স্টল নাম্বার ৫৭৬-৫৭৭, ‘শত কবিতার’বইটির স্টল নাম্বার ০৭ এবং ‘নক্ষত্র নগর’ উপন্যাসটি অনিন্দ্য প্রকাশ এর প্যাভিলিয়ান ২৫ এ পাওয়া যাচ্ছে। নতুন বইRead More
মার্চে মালয়েশিয়ায় ফিরতে পারবেন বিদেশিকর্মীরা: সারাভান
নিউজ ডেস্ক: করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকলে চলতি মাসে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন বিদেশিকর্মীরা। যে সকল বিদেশি কর্মী প্রবেশ করবেন তাদের নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের জন্য কোয়ারেন্টাইন স্লট বুক করতে পারবেন। বুধবার (২ মার্চ) দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘বিদেশিকর্মীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ এবং fwcms.com.my-এ বিদেশি কর্মী সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) প্ল্যাটফর্মের মাধ্যমে রেফারেন্সসহ (ভিডিআর) ভিসা জারি করার পর কোয়ারেন্টাইন স্লট বুকিং নেয়া হবে। ভিডিআর বলতে বোঝায়, বিদেশে মালয়েশিয়ার প্রতিনিধি অফিস থেকে দেওয়া একটি ভিসা, যারRead More
বাংলাদেশি নাবিকের মৃত্যুতে রাশিয়ার শোক
নিউজ ডেস্ক: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়া। গতকাল জাহাজটি ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এ বিষয়ে ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মৃত ব্যক্তির আপনজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। বন্দর থেকে বাংলাদেশি জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে’। বিবৃতিতে আরও জানানো হয়, রাশিয়া বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই করছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর কমান্ড নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেRead More
ইউক্রেনে সেই জাহাজ থেকে আসিফের বেঁচে ফেরার অপেক্ষায় বাবা-মা
নিউজ ডেস্ক: বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সেকেন্ড ইঞ্জিনিয়ার থেকে সদ্য পদোন্নতি পাওয়া সৈয়দ আসিফুল ইসলাম (৩৩) ইউক্রেনের বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেওয়ার কথা ছিল। সেজন্য গত ১৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বিদায় নেন আসিফ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ায়। রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে বাংলার সমৃদ্ধি জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এতে জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে। ওই জাহাজে আসিফসহ বেশ কয়েকজন নাবিক আটকা পড়েছেন। আসিফের বাবা-মা এখন ছেলের জীবিত ফেরত আসার অপেক্ষার প্রহর গুণছেন। ছেলের জন্য বাবা মসজিদে খতমে কোরআন পড়িয়েছেন। মা সারাদিন তসবিহ জপছেন। ভাইয়েরRead More
১৮ মার্চ পবিত্র শবেবরাত
নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে (বৃহস্পতিবার) কোথাও ১৪৪৩ হিজরি সালের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (৪ মার্চ) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার থেকে (৫ মার্চ) পবিত্র শাবান মাস গণনা করা হবে। সে অনুযায়ী ১৪ শাবান (১৮ মার্চ) শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সূত্র : বাংলা ট্রিবিউন
বাংলাদেশ থেকে কানাডার ভিসার খুঁটিনাটি
নিউজ ডেস্ক: অভিবাসনের জন্য কানাডা জনপ্রিয় একটি স্থান। প্রতিবছর বাংলাদেশ থেকে ক্যানাডাতে শিক্ষার্থী এবং চাকুরীজীবীরা অভিবাসনের সুযোগ পান। উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে তুলনা করলে বেশির ভাগ মানুষ কানাডা তেই যেতে আগ্রহী সেখানকার উন্নত জীবন ব্যাবস্থার কারনে। কানাডার প্রতিটি শহরে বাংলাদেশি পরিবার রয়েছে এবং তাদের সংগঠন রয়েছে। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা কিংবা ভ্রমণ কিংবা অভিবাসনে কানাডায় যাওয়ার বিষয়ে আজকের প্রতিবেদন। ভিসা (Visa) – বিদেশে উচ্চশিক্ষা, চাকরি অথবা ব্যবসা-বাণিজ্য যে ক্ষেত্রে যেতে চান আপনাকে প্রথমে কানাডার ভিসা গ্রহন করতে হবে। আপনি যদি https://www.canada.ca/…/immigration-refugees এই ওয়েবসাইট এ যান তাহলে ভিসা সংক্রান্ত সকলRead More
নাসুমের ঘূর্ণিতে আফগানদের গুঁড়িয়ে দিলো বাংলাদেশ
নিউজ ডেস্ক: ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপুটে শুরু বাংলাদেশ দলের। কুড়ি ওভারের ফরম্যাটে পরিসংখ্যান বা শক্তিমত্তা, দুই দিক থেকেই মাহমুদউল্লাহ রিয়াদদের থেকে এগিয়ে আফগানিস্তান। সেসব সমীকরণ একেবারেই টিকল না মাঠের ক্রিকেটে। নাসুম আহমেদের ঘূর্ণিতে কুপোকাত আফগানরা। তার সঙ্গে যোগ দিলেন আরেক বাঁহাতি সাকিব আল হাসান। দুই স্পিনারের স্পিন জাদুতে ৬১ রানের বড় জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে লিটন দাসের অর্ধশতলের উপর ভর করে স্কোর বোর্ডে ১৫৫ রানের পুঁজি পায় বাংলাদেশ দল। এরপর তিন বাঁহাতি বোলার, নাসুম, সাকিব আর শরিফুলের বোলিং তোপে মাত্র ৯৪Read More
বাংলাদেশি সেই নাবিকদের বাংকারে নেওয়া হবে
নিউজ ডেস্ক: চলমান সংকটে ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজে থাকা নাবিকদের পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিকটবর্তী কোনো বাংকারে নিয়ে যাওয়া হবে। এমনটি জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (শিপ পার্সোন্যাল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করেই রেডক্রস বা অন্য কোনো সংস্থার জরুরি পরিবহনের মাধ্যমে তাদের জাহাজ থেকে নামিয়ে আনা হবে। আজকের (বৃহস্পতিবার) মধ্যেই সেই চেষ্টা করা হচ্ছে। বিএসসি মহাব্যবস্থাপক বলেন, আমাদের পোল্যান্ড অ্যাম্বাসি কাজ করতেছে। নিকটবর্তী কোনো বাংকারে তাদের নিয়ে যাওয়া হবে। তারপর ধীরে ধীরে বর্ডার পাস করার চেষ্টা করা হবে। এখন বলতে পারি, জাহাজRead More
নিজেদের টাকায় ৩ কিলোমিটার রাস্তা করল পরিবহন মালিক সমিতি
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে নিজেদের টাকায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করলো ‘কলাগাঁও-চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতি।’ বুধবার দুপুরে এর উদ্বোধন করেন বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার। জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রাম সংলগ্ন সামাদ মুন্সির কয়লা ডিপো থেকে পাটলাই নদীর বৈঠাখালী বাঁধ পর্যন্ত এ তিন কিলোমিটার রাস্তার নির্মাণে ব্যয় হয়েছে তিন কোটি টাকা। তবে রাস্তাটি নির্মাণে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সহযোগিতা করেছেন; জানালেন সমিতির সংশ্লিষ্টরা। সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হক মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলাRead More


