editor
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান কানাডা প্রবাসীদের
নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কানাডার অর্থনীতিতে ইতোমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। যুদ্ধের কারণে খাদ্য ও পেট্রোলিয়াম পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে। জ্বালানি তেলের ব্যারেল বৃহস্পতিবারই বেড়ে গেছে। ঊর্ধ্বমুখী খাদ্যপণ্যের দাম, সেই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে কানাডার শেয়ারবাজারেও দরপতন হয়েছে। ইতোমধ্যেই কানাডার পুঁজিবাজারেও ব্যাপক পরিবর্তন হয়েছে। এ নিয়ে মাল্টিকালচারিজমের দেশ কানাডায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা বিবৃতি দিয়েছেন। কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এক বিবৃতিতে বলেছেন, এ মুহূর্তে ইউক্রেনের মানুষগুলো তাদের মাতৃভুমি রক্ষায়, তাদের জীবন রক্ষায়, সন্তানদের জীবনRead More
ইউক্রেন থেকে নিরাপদ আশ্রয়ে ৪১৮ বাংলাদেশি
নিউজ ডেস্ক: চলমান যুদ্ধাবস্থায় ইউক্রেন থেকে ৪১৮ জন বাংলাদেশি পার্শ্ববর্তী পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পোল্যান্ডে ৪০০ জন, হাঙ্গেরিতে ১৫ জন এবং রোমানিয়ায় তিনজন। রোববার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পর্যন্ত ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। এদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয়ে রয়েছেন। দূতাবাস আইসিআরসি, ইউক্রেনের মাধ্যমে ২৮ বাংলাদেশি নাগরিককে উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে। এছাড়া দূতাবাস আইওএম, ইউক্রেনের মাধ্যমে দেশটির কারাগারে আটক বাংলাদেশিদের সরিয়েRead More
মাদকের সাথে সম্পৃক্ত ১০ ব্যক্তি উপর নবীজির (সা:) বদদোয়া
মুফতি বুরহান উদ্দিন আব্বাস, অতিথি লেখক: মদ, নেশাজাত দ্রব্য সেবন ও সর্বপ্রকার সম্পর্ককে ইসলাম হারাম করেছে। এগুলো থেকে দূরে থাকার বারবার তাকিদ দিয়েছে। আমাদের সমাজকে নেশার মরণ ছোবল থেকে রক্ষার একমাত্র পথ ধর্মীয় অনুশাসন নিশ্চিত করা। ইসলামের নৈতিক ও আদর্শিক শিক্ষাকে ব্যাপকভাবে প্রচার-প্রসার ঘটানো। মদ ও মাদকের সঙ্গে জড়িতদের ব্যাপারে কোরআন হাদিসে বিভিন্ন নির্দেশনা রয়েছে। এখানে কিছু হাদিস ও কোরআনের আয়াতের মাধ্যমে সংক্ষেপে আলোচনা করা হলো। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, নবীজি (সা.) বলেছেন, ‘জান্নাতে যাবে না- উপকার করে খোঁটা দেওয়া লোক, অবাধ্য সন্তান আর মদ্যপ।’ (মুসনাদে আহমদ, হাদিস :Read More
ক্যান্সার আক্রান্ত জবাকে বিয়ে করলেন প্রবাসি ইসমাইল
নিউজ ডেস্ক: চুনারুঘাটে চমকে যাওয়ার মতো সত্যি ক্যান্সার আক্রান্ত মৃত্যুঞ্জয়ী তরুণী জবা’র বিয়ে সম্পন্ন হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ড উত্তর আমকান্দি আবাসিক এলাকায় নিজ বাড়িতে সম্পন্ন হয় এই বিয়ের আনুষ্ঠানিকতা। জানা যায়, ক্যান্সার আক্রান্ত জবাকে জেনে শুনেই বিয়ে করলেন মানবিক যুবক চুনারুঘাটের পারকুল গ্রামের ওমান প্রবাসি ইসমাইল সাহরাজ। একই সাথে জবা পেলেন নতুন অভিভাবক। প্রসঙ্গত, দীর্ঘদিন এই ক্যান্সার আক্রান্ত জবার পাশে বাবা মায়ের মতো ছিলেন এডভোকেট মোস্তাক বাহার ও ডাক্তার ফাতেমা হক দম্পতি। এখন থেকে জবার চিকিৎসা খরচ বহন করবেন তার স্বামী। এই কমিটমেন্ট দিয়েই বিয়ের প্রস্তাবRead More
বাংলাদেশী বোনকে বিপদে ফেলে ইউক্রেন ছাড়বেন না সিলেটি যুবক
নিউজ ডেস্ক: সিলেট বিভাগের মৌলভীবাজারের তরুণ মোহাম্মদ রোমান বছর পাঁচেক আগে ইউক্রেন যান পড়াশোনা করতে। থাকেন নিপের নদীতীরের ছোট্ট শহর নিকপোলে। বয়স ২৮ বছর। স্ত্রী-সন্তান নেই। ঝাড়া হাত-পা। পোল্যান্ডে নিরাপদ আশ্রয় নিতে পারতেন। কিন্তু নিকপোলে আটকে পড়া বাংলাদেশি এক নারী ও তার সন্তানকে ফেলে যাবেন না বলে যুদ্ধপীড়িত ইউক্রেনে রয়ে গেছেন তিনি। নিকপোলে রোমান ছাড়াও বাংলাদেশি আছেন আরও তিনজন- আবদুর রহমান, তার স্ত্রী আজমেরি রহমান ও তাদের চার বছর বয়সী সন্তান। আবদুর রহমান রোমানের সহকর্মী। ব্যবসার কাজে রয়েছেন পোল্যান্ডে। রাশিয়ার হামলা শুরু হওয়ায় ফিরতে পারেননি স্ত্রী-সন্তানের কাছে। রোমান দায়িত্ব নিয়েছেনRead More
‘শিগগিরই সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া যাবে’
নিউজ ডেস্ক: ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় শিগগিরই সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক যাতায়াতের রাস্তা দুই লেনে উন্নতিকরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের মাঝে বেশRead More
২৯ নাবিকসহ ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ
নিউজ ডেস্ক: যুদ্ধের কারণে ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন নাবিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশি। জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আছে বলে জানা গেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান। তিনি বলেন, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি অলিভিয়া বন্দরে নোঙর করা আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে জাহাজটি জেটিতে অবস্থান করছিল। পরে জেটি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। পরিস্থিতি বিবেচনায় এখন জাহাজটিকে আগের অবস্থানে থাকতে বলা হয়েছে। জাহাজটিতে মোট ২৯ জন নাবিক রয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগRead More
এলটিআর ভিসাধারীদের আয়কর থেকে অব্যাহতি দিল থাইল্যান্ড
নিউজ ডেস্ক: দীর্ঘমেয়াদী আবাসিক ভিসায় (LTR ভিসা) যারা থাইল্যান্ডে থাকেন বা যারা থাইল্যান্ড থেকে কাজ করতে চান তাদের ব্যক্তিগত আয়কর থেকে অব্যাহতি দিয়েছে দেশটির মন্ত্রীসভা। এখন থেকে বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশী যারা থাইল্যান্ডে নির্দিষ্ট শিল্পে কাজ করেন তাদের ১৭% হারে ব্যক্তিগত আয়কর দিতে হবে। এলটিআর ভিসায় আসা অভিবাসীদের কর প্রণোদনার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। তবে যারা অনেক বেশি আয় করেন, যারা ধনী বা খুবই দক্ষ তাদের মাধ্যমে দেশের অর্থনীতি এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য দেশে থাকার সুযোগ করে দিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিদেশী তবে যাদের ধনী বিবেচনা করা হয় তাদের এলটিআরRead More
আমিরাতে প্রবেশে আর গ্রিন পাস লাগবে না
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত প্রবেশে আর লাগছে না আল হোসন অ্যাপের গ্রিন পাস। নতুন এই নিয়ম আগামীকাল সোমবার ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। আবুধাবি ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার কমিটি শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকার সীমান্তে EDE ফেসিয়াল স্ক্যানার টেস্ট ব্যবহারও সরিয়ে নিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্ল্যেখ করা হয় , যে সকল ভ্রমণকারীরা পূর্ণ ভ্যাকসিন গ্রহণ করেছে , ভ্রমণের পূর্বে তাদের পিসিআর টেস্ট লাগবে না। কিন্তু যারা পূর্ণ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের ফ্লাইটের আগের ৪৮ ঘণ্টার মধ্যে অবশ্যই পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ সংগ্রহ করতে হবে। করোনাRead More
মাত্র ৯৪ দিনেই হাফেজ হলেন জাকারিয়া
নিউজ ডেস্ক: মাত্র ৯৪ দিনে পবিত্র আল-কোরআন শরীফের ৩০ পারা মুখস্ত করেছেন ১১ বছরের শিশু মোহাম্মদ জাকারিয়া বাবু। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে আল-কোরআনের শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি ৩০ পারার হাফেজ হন। হাফেজ জাকারিয়া ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মুহাব্বত আলীর ছেলে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত ‘কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া (মাদরাসা)’ থেকে হেফজ সম্পন্ন করেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ওই মাদরাসায় অনুষ্ঠিত হেফজ অনুষ্ঠানে শেষ ছবক নেন মোহাম্মদ জাকারিয়া। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ, হল সুপার মুফতি আবু হোরায়রা, হাফেজ জাকারিয়ার ভাইRead More


