Main Menu

editor

 

নোয়াখালীতে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে নিহত ৪

নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপ-সিএন‌জির মুখোমুখি সংঘ‌র্ষে ৪ জন নিহত হ‌য়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে এ ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন- সোনাইমুড়ীর সিএনজি চালক পারভেজ (৩৫), সোনাইমুড়ীর আমিশাপাড়ার কেশবপুর গ্রামের মোবারক মাস্টার বাড়ির মৃত তবারক উল্যাহর ছেলে মামুনুর রহমান (৪০) ও যশোরের জসিম (৪০)। ৪০ বছর বয়সী অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী আহমদ উল্লাহ সবুজ বলেন, বেপরোয়া গতিতে আসা পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৩ জন নিহত হন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর মামুনুর রহমান (৪০)Read More


নামাজে একই সুরা পড়ে ফেললে যা করবেন

ধর্ম ডেস্ক: দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ নামাজ ছাড়াও সুন্নত, ওয়াজিব ও বিভিন্ন নফল নামাজ রয়েছে। কেউ জামাতে নামাজ পড়লে ইমাম সুরা-কিরাত পড়েন। আর একাকী নামাজ পড়লে— তখন মুসল্লি নিজে পড়ে থাকেন। এটা শরিয়তের নিয়ম। এখন প্রশ্ন হলো- কোনো নামাজের প্রথম দুই রাকাতে কেউ যদি ভুল করে— একই সুরা দুইবার পড়ে ফেলে; তাহলে কি নামাজ শুদ্ধ হবে? নাকি সাহু সিজদাহ দেওয়া লাগবে? এই প্রশ্নের উত্তর হলো- ইচ্ছাকৃত নামাজের উভয় রাকাতে কেউ যদি একই সুরা পাঠ করে, তাহলে বিষয়টি অনুত্তম। তবে এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না। (ফাতাওয়াRead More


পানি শুকিয়ে মাছ শিকার, হুমকিতে লাল শাপলার বিল

নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলা বিলখ্যাত কেন্দ্রী বিলের পানি সেচ করে ৩০ লক্ষ টাকার মাছ বিক্রি করে নিয়েছে স্থানীয় একটি চক্র। ফলে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষনীয় এই বিলের লাল শাপলা হুমকির মুখে পড়েছে। বিলের পানি সেচ করায় কেন্দ্রী বিলের লাল শাপলা ধ্বংস হওয়ার আশংকা করছেন পরিবেশ কর্মীরা। লাল শাপলা বিলের মাছ ধরার সাথে জনপ্রতিনিধি, শাপলা বিল সংরক্ষণ কমিটি, স্থানীয় সংবাদকর্মী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী, হরফকাটা ও ইয়ামবিলে প্রচুর পরিমাণে লাল শাপলা ফুল ফুটে।Read More


পবিত্র রমজান মাসে ওমরাহ পালনে চলছে বুকিং

ধর্ম ডেস্ক: পবিত্র মাহে রমজান মাস ঘনিয়ে আসার সাথে সাথে উন্মুক্ত করা হয়েছে ‘তাওয়াক্কলনা অ্যাপ্লিকেশন। পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিদের ওমরাহ পালনের জন্য আগে থেকে অ্যাপে বুকিং করে রাখতে আবেদনের সকল পথ চালু করা হয়েছে। তাওয়াক্কলনা অ্যাপ্লিকেশনটি ‘মানসিক গেট’ নামে একটি নতুন আইকন যুক্ত করেছে, যা ওমরাহ পালন করতে ইচ্ছুক ব্যক্তিদের এটির মাধ্যমে বুক করতে সক্ষম করে। অ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে যাতে সৌদি নাগরিক ও বাসিন্দারা তাদের ওমরাহ পালনে নিজেদের উপযুক্তসময় বেছে নিতে পারেন। যার মধ্যে রয়েছে সারা দিন এবং রাতে ১২ বার। এছাড়া ওমরাহ পালনের সময় নির্ধারিত দুই ঘণ্টাRead More


যুক্তরাষ্ট্রে হুক্কা বারে গোলাগুলিতে নিহত ১, আহত ১৪

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হুক্কা লাউঞ্জে দুই পক্ষের ঝগড়ার একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোররাতে ১৪ জনকে গুলি করা হলে একজন মারা গেছেন এবং দুজনের অবস্থা গুরুতর। লাস ভেগাসের পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন ডোরি কোরেন বলেন, লাস ভেগাসের একটি হুক্কা লাউঞ্জে এটি পার্টি চলছিল। স্থানীয় সময় ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে সেখানে দুজন লোক ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং গুলি বিনিময় করেন। এতে একাধিক লোক আহত হন। পরে জরুরি নম্বর ৯১১ এ ফোন পেয়ে ওই হুক্কা বারে যায় পুলিশ। কোরেন সাংবাদিকদের জানান, কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রত্যক্ষদর্শীদেরRead More


নিউ জার্সির পার্কে পাওয়া সেই মৃত নারীর পরিচয় শনাক্ত

নিউজ ডেস্ক: নিউ জার্সির ওয়াটার ফ্রন্ট পার্কের তীরে পাওয়া মৃত নারীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। বিষয়টি জনসম্মুখে আনায় সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ দিয়েছে নিউজার্সি পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ মৃত নারীর মুখের স্কেচ অঙ্কন করে প্রকাশ করেছিল। যাতে কোনভাবে তাকে শনাক্ত বা কোন ক্লু পাওয়া যায়। এরপর সোশাল মিডিয়ার কারনে তাকে শনাক্ত করা যায়। শুক্রবার দুপুরে নিউজার্সি স্টেট পুলিশ টুইট করেছে, ‘সোশাল মিডিয়ার কারনে মহিলাকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ যারা পোস্টটি শেয়ার করেছেন। তবে পুলিশ কর্তৃপক্ষ মহিলার পরিচয় প্রকাশ করেন নি। ২ ফেব্রুয়ারি পার্কের তীরে ওই নারীর মৃতদেহ পাওয়াRead More


নিউইয়র্কে মিলল প্রবাসী বাংলাদেশিদের মর্যাদার স্বীকৃতি

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কুইনস, জ্যামাইকার হিলসাইড এভিনিউ থেকে হোমলন এভিনিউ পর্যন্ত রাস্তাটি এখন থেকে পরিচিত হবে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ নাম। এরই মধ্যে দাপ্তরিকভাবে স্বীকৃতিও মিলেছে।। গত ২১ ফেব্রুয়ারি দুপুরের পর নিউইয়র্কের কাউন্সিলম্যান জেমস এফ জেনারো জ্যামাইকায় ‘লিটিল বাংলাদেশ এভিনিউ’র নামফলক উন্মোচন করেন। আর উদ্বোধনী অনুষ্ঠানের স্বাক্ষী হয়ে থাকতে সেখানে ভিড় জমান শত শত মানুষ। এটা আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের চাওয়া ছিল আর জেমস এফ জেনারো সে চাওয়াকে আমলে নিয়ে এ নাম রাখলেন। কাউন্সিলওম্যান নাতাশা উইলিয়ামস, অ্যাসেম্বলিওম্যান জেনিফ রাজকুমারি, কুইনস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাৎজল, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম উপস্থিতRead More


স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্য: কি করা উচিত, কি করা উচিত নয়

নিউজ ডেস্ক: বিশ্বসেরা ও খ্যাতিমান বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে যুক্তরাজ্যে। প্রতিবছর বহু আন্তর্জাতিক শিক্ষার্থী দেশটিতে পড়ালেখা করার জন্য যান। সেখানে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশকিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে চলা উচিত। এছাড়া অনেকেই এমন কিছু কাজ করেন যা মোটেও করা উচিত নয়। চলুন এমন কয়েকটি বিষয় সম্পর্কে জেনে আসি। যেসব কাজ করা উচিত: একটি জিপিসহ নিবন্ধন করুন এবং জাতীয় বীমা নম্বরের জন্য আবেদন করুন আপনি অসুস্থ বোধ হলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন। এটি নিশ্চিত করার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো একজন জেনারেল প্র্যাকশনারের (GP)Read More


ইউক্রেনে ইসলাম ও মুসলমান

মুফতি মুহাম্মদ মর্তুজা, অতিথি লেখক: ইউক্রেন এখন বিশ্বজুড়ে আলোচনায়। হঠাৎ করে রাশিয়ার আক্রমণের শিকার হওয়ার আগে ইউক্রেনকে চেনার লোক বাংলাভাষায় হয়ত বহু কম ছিল। ইউক্রেন বা উক্রাইনা মূূূলত পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। দেশটির পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস। দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত স্বায়ত্বশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমান্তের মধ্যে পড়েছে। কিয়েভ ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহর। মসজিদে সমবেত ইউক্রেনের মুসলিমরা। ছবি : সংগৃহীত বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধRead More


ভিসা আবেদনকারীদের ইন্টারভিউয়ের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: মহামারী করোনার কারণে যোগ্য প্রার্থীদের জন্য ভিসা ইন্টারভিউ প্রোগ্রাম বাতিল করা হয়েছিল। মহামারীর কারনে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ করার ক্ষমতা সীমিত হওয়ায় এ পদক্ষেপ নিয়েছিল এজেন্সিগুলো। এবার বাছাই করা ভিসা আবেদনকারীর ইন্টারভিউয়ের সময়সীমা বাড়িয়েছে স্টেট ডিপার্টমেন্ট। একই সাথে ভিসা ফি মওকুফের হারও বাড়ানো হয়েছে। এবিএসসিএন নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইউএস কনস্যুলার অফিস, ওয়াশিংটন অ্যাম্বাসিসহ দ্বিতীয়বার ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তবে ইমিগ্রেশন আইনজীবী মাইকেল গুরফিনকেল বলেন, প্রথমবার আবেদনকারীদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। যোগ্যতা অর্জনের জন্য, ভ্রমণকারীদের অবশ্যই যা থাকতেRead More