Main Menu

editor

 

আইসিটি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ওভারসীজ ইমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড (বোয়েসেল) ও অস্ট্রেলিয়ান কোম্পানি স্টারনিংয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়। এতে বলা হয়, অনলাইনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন এবং স্টারনিং-এর অপারেশন ডিরেক্টর পল ইগান গতকাল এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, স্টারনিং বিভিন্ন ক্লায়েন্ট কোম্পানির জন্য আইসিটি খাতে বাংলাদেশের দক্ষ জনবলের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। স্টারনিংয়ের চাহিদার প্রেক্ষিতে বোয়েসেল বাংলাদেশ থেকে যোগ্য প্রার্থী সরবরাহ করবে। আগামী তিন বছরের জন্য পেশাদার আইসিটি খাতেরRead More


দুবাই ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন বিধিনিষেধ

নিউজ ডেস্ক: যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে বাধ্যতামূলক পিসিআর টেস্ট প্রত্যাহার করা হলেও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করেছে দুবাই কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি যাত্রীদের দুবাই রওনা হওয়ার আগেই হোটেল বুকিং করতে হবে। যাত্রা শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে করোনার আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে বিমানবন্দরে উপস্থিত হওয়ার সময় মোট ৮ কপি সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। একই সাথে দুবাই পৌঁছে বিমানবন্দরে যাত্রীদের বিনামূল্যে আরেকবার করোনা টেস্ট করতে হবে। সেই টেস্টের রিপোর্ট দেওয়া হবে নমুনা নেওয়ার পরদিন বিকেলে (হোটেলে কিংবাRead More


ডক্টর আব্দুল কাদীর খান, উম্মাহর এক নিবেদিতপ্রাণ সেবক

মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ: ১০ অক্টোবর ২০২১ রোববার সকালে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন পরমাণু বিজ্ঞানী মুহসিনে পাকিস্তান ডক্টর আব্দুল কাদীর খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ([জন্ম : ২৭ এপ্রিল ১৯৩৬ ঈ., মৃত্যু : ১০ অক্টোবর ২০২১ ঈ.]) হে আল্লাহ, মুসলিম উম্মাহর এ ক্ষতি এর চেয়ে উত্তম কিছু দিয়ে পূর্ণ করে দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে যান। অদম্য মেধাবী এই মানুষটি ১৯৩৭ সালে ভূপালে জন্মগ্রহণ করেন। ভূপাল জ্ঞান চর্চার সেই উর্বর অঞ্চল, যেখানকার নবাবগণ জ্ঞান ওRead More


যাদুটোনা থেকে বাঁচার আমল

ধর্ম ডেস্ক: পৃথিবীতে দুষ্ট মানুষের অভাব নেই। নানাভাবে তারা মানুষকে কষ্ট দেয়। কেউ সরাসরি ক্ষতি করে, আর কেউ পরোক্ষভাবে। পরোক্ষ ক্ষতির ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক নানা চেষ্টা-তদবির করে থাকে। সেগুলোর একটি হলো- যাদুটোনা করা। তাছাড়া জিন কিংবা শয়তানও নানা ধরনের ক্ষতি করতে পারে। যাদুটোনা থেকে বেঁচে থাকতে বিভিন্ন আমল করতে হয়। যাদুটোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমত যাদুকর কিভাবে যাদু করেছে সেটা আগে জানতে হবে। যদি জানা যায় যে, যাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে। যদি স্থানটি জানা যায়— তাহলে সেRead More


গোলাপগঞ্জে ২ সন্তানের জননীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে শিউলী বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন আমকোনী বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিউলী বেগম চন্দরপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। তাদের ২ কন্যা সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিউলী বেগমের নিথর দেহ ফ্যানের সাথে ঝুলছিলো। তবে দু’পা বিছানার সাথে থাকায় আত্মহত্যা না কি অন্য কিছু সন্দেহ লাগছে। ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে লাশRead More


ঐতিহাসিক বানিয়াচংয়ের পুরাতন স্থাপনাগুলো পর্যটনের আওতায় আসবে: পর্যটন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, বিশ্বের অনেক দেশ রয়েছে যা পর্যটন শিল্প দিয়ে পরিচিত। এর মধ্যে অন্যতম হচ্ছে নেপাল। পর্যটনের দিক থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। পর্যটন শিল্পের দিকে সাধারণ মানুষের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে প্রথমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হবিগঞ্জের ঐতিহাসিক বানিয়াচংয়ের পুরাতন স্থাপনাগুলোকে পর্যটনের আওতায় নিয়ে আনতে কাজ করছে সরকার। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের বানিয়াচংয়ে সোয়াম ফরেস্ট নামে খ্যাত লক্ষীবাওর জলাবনে ২৫ লাখ টাকা ব্যয়েRead More


আগামী দিনে সাংবাদিকতায় নেতৃত্ব দেবে অনলাইন গণমাধ্যম: প্রধান তথ্য কর্মকর্তা

আগামী-দিনে

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া বলেছেন,পৃথিবীতে এখন চতুর্থ বিপ্লবের যুগ চলছে।আইটি সেক্টরের প্রভূত উন্নতি সাধিত হয়েছে।চতুর্থ শিল্প বিপ্লব,ফাইভ জি,অনলাইন ও সোস্যাল মিডিয়া সাংবাদিকতার ধ্যান-ধারণা,সংজ্ঞা ও প্রকৃতি অনেকটাই বদলে দিয়েছে।সিটিজেন জার্নালিজম,মোবাইল জার্নালিজম,আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের এই সময়ে সাংবাদিকতা ও গণমাধ্যম নানাভাবে বিকশিত হচ্ছে।নানা রুপ ধারণ করছে।অবাধ তথ্য প্রবাহের কারণে সংবাদ কে আর কোনভাবেই সীমাবদ্ধ করে রাখা যাবে না।তিনি বলেন,উন্নত বিশ্বে প্রিন্ট পত্রিকা নেই বললেই চলে।আমাদের দেশেও প্রিন্ট পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়াগুলোও ইতোমধ্যে তাদের অনলাইন ভার্সন চালু করেছে। বাংলাদেশ ২০১৬ সাল থেকে চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে উল্লেখ করে তিনিRead More


যুক্তরাজ্যে পণ্যমূল্য বাড়ানোর পরিকল্পনা অধিকাংশ প্রতিষ্ঠানের

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাজ্যের অধিকাংশ নির্মাতা উৎপাদিত পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। তিন মাসের মধ্যে এ দাম বাড়ানো হতে পারে বলে একটি জরিপে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ সমীক্ষাতেই উঠে আসে, আরো মূল্যস্ফীতির চাপে পড়তে যাচ্ছে ব্রিটিশ অর্থনীতি। খবর দ্য গার্ডিয়ান। দ্য কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) বলছে, বিদ্যুতের দাম বেড়ে যাওয়া ও মজুরি বাড়ার ফলে উৎপাদক প্রতিষ্ঠানগুলো মনে করছে তিন মাসের মধ্যে তাদের উৎপাদিত পণ্যের দাম বাড়ানো যায়। ১৯৭৬ সালের পর এবারই প্রথম একযোগে এমন সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটছে যুক্তরাজ্যের উৎপাদক প্রতিষ্ঠানগুলো। সিবিআইয়ের জরিপে দেখা গেছে, ফেব্রুয়ারিতে ক্রয়াদেশের প্রবাহ বেশ শক্তিশালী।Read More


ঢাকায় মার্কিন দূতাবাসে কেরানির চাকরি, বেতন ৬৯০০০

বিদেশবার্তা২৪ ডেস্ক: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বেশ কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম : ভিসা ক্লার্ক। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস। অ্যাডমিনিস্ট্রেশন, গর্ভানমেন্টাল সংক্রান্ত কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভাষা সংক্রান্ত একটি পরীক্ষা গ্রহণ করা হবে। এতে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে সকল ধরনের মেডিকেল অ্যান্ড সিকিউরিটি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। বেতন ও সুযোগ সুবিধা : ৬৯০০০ টাকা। সপ্তাহে ৪০Read More


দ. আফ্রিকায় ১মাসের ভিতরে ৫ বাংলাদেশি খুন

বিদেশবার্তা২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ১মাসের ব্যবধানে ৫ বাংলাদেশি খুন হয়েছেন। সংসারের টানাপোড়েনের ইতি টানতে এবং উন্নত জীবনের আশায় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই আশা পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। দারুণ উচ্ছ্বাস নিয়ে বিদেশে পাড়ি জমানো মানুষগুলোর প্রাণ ঝরছে সন্ত্রাসীদের গুলিতে-ছুরিকাঘাতে। পরিবার ভাসছে শোকের সাগরে। দক্ষিণ আফ্রিকায় এভাবে প্রবাসী বাংলাদেশিদের হত্যা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ দিনে দেশটিতে সন্ত্রাসীরা পাঁচ বাংলাদেশিকে হত্যা করেছে। দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় মুদি ব্যবসা করতেন মো. গোলাম মোস্তফা (৩২)। সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এ বাংলাদেশি যুবককে গুলি করে মৃত্যু নিশ্চিত করেRead More