editor
মসজিদে সামাজিক দূরত্ব বিধি বাতিল করল কুয়েত
নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের সরকার মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন। শুক্রবার এক বিবৃতিতে কুয়েতের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক আল জারিদা। আগামী রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। এবং সামাজিক দূরত্ববিধি শিথিল হলেও মসজিদে নামাজের সময় মুসল্লিদের মাস্ক পরা বিষয়ক বাধ্যবাধকতায় পরিবর্তন আনা হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগ বাদার আল ওতেইবি থেকে জারি করা সেই নির্দেশনায় আরও বলা হয়েছে, মসজিদে নামাজ আদায় করতে হলে আগের মতোই নিজRead More
ওমরাহ হোস্ট ভিসা বাতিল করেছে সৌদি
আর্ন্তজাতিক ডেস্ক: ওমরাহ হোস্ট ভিসা বাতিল করেছে সৌদি আরব। হজ এবং ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এটি পুনরায় চালু করা হলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। ওমরাহ হোস্ট ভিসার মাধ্যমে প্রত্যেক নাগরিক এবং অধিবাসী সৌদি আরবের বাইরে থেকে ৩-৫ জন হজযাত্রী আনতে এবং হোস্ট করতে পারত। আবসার প্লাটফর্ম নিশ্চিত করে যে, এই প্লাটফর্ম থেকে আর ওমরাহ হোস্ট ভিসা প্রদান করা হবে না। এ ব্যাপারে যেকোন প্রশ্নের উত্তরের জন্য হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল এ ভিসার মান এবং প্রয়োজনীয়তা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া চলছে। এরপরRead More
আজারবাইজানে বাংলাদেশি শিক্ষার্থী খুন
নিউজ ডেস্ক: আজারবাইজানে ফেরদৌসী খাতুন ওরফে রিয়া (৩৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। তিনি দেশটির বাকু বিশ্ববিদ্যালয়ের ল বিভাগে পড়তেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রিয়ার পরিবার জানিয়েছে, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এমনকি সেখানকার পুলিশ এই চাঞ্চল্যকর হত্যার বিষয়টি গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। রিয়া রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় আবু বকরের সন্তান। নিহতের ভাই আরমান আলী বলেন, বুধবার সকালে আজারবাইজানের গাঞ্জা শহরে রিয়ার হাত-পা ভাঙা মরদেহ উদ্ধার করা হয়। এদিন বিকেলে মোবাইলে খবরটি আমাকে জানানোRead More
লক্ষীবাওর জলাবনে রেস্টহাউজ ভবনের ভিত্তিপ্রস্তর করবেন পর্যটন মন্ত্রী এডঃ মাহবুব আলী
বানিয়াচং থেকে আক্তার হোসেন আলজাদী: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আসছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বানিয়াচং পর্যটন স্পট লক্ষীবাওর জলাবনে রেস্টহাউজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পর্যটন মন্ত্রী এডঃ মাহবুব আলী। বানিয়াচং উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ও ২ নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের অন্তর্গত শাখা কুশিয়ারা নদী তীরবর্তী দেশের বৃহত্তম প্রাকৃতিক জলাবন লক্ষীবাওর বা হরতীর জংগল। হিজল, করচের এই জলাবনটিতে একসময় বাঘ,বনমোরগ, বনরুই, অজগর সহ বিভিন্ন প্রজাতির প্রাণী পাওয়া গেলেও অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে বিভিন্ন প্রজাতির সাপ, শিয়াল, মেছো বিড়াল, সহ বিভিন্ন প্রজাতিরRead More
ভিসা ছাড়াও পোল্যান্ডে আশ্রয় পাবেন ইউক্রেনের বাংলাদেশিরা
নিউজ ডেস্ক: ভিসা ছাড়াও পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনের বাংলাদেশিরা। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে দেশটিতে আশ্রয় নিতে পারবেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস আরো জানিয়েছে, যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে আশ্রয় নিতে পারবেন। এছাড়া প্রত্যেক বাংলাদেশিকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে তারা। ওয়ারশের বাংলাদেশ দূতাবাসের একটি দল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবেন। ইউক্রেন থেকে পোল্যান্ডে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের তারা সহায়তা দেবেন। রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ,Read More
সিসিকের সম্প্রসারিত এলাকাকে ওয়ার্ড ভিত্তিক পূনর্বিন্যাস করে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সম্প্রসারিত এলাকা সমূহকে ওয়ার্ড ভিত্তিক পূনর্বিন্যাস করে সীমানা নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে এলাকার অধিবাসিগণ কোন ধরণের পরামর্শ বা আপত্তি আগামী ৮ মার্চ পর্যন্ত জানাতে পারবেন। যে কোন বিষয়ে কারো পরামর্শ বা আপত্তি থাকলে তা নির্ধারিত তারিখের মধ্যে জেলা প্রশাসক সিলেট ও সীমানা নির্ধারণ কর্মকর্তা -সিলেট সিটি করপোরেশন বরাবরে লিখিতভাবে দাখিল করতে অনুরোধ করা হয়েছে। বর্ধিত সিলেট সিটি করপোরেশনের এলাকা সমূহকে পূনর্বিন্যাস করে নতুন ১১টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি ওয়ার্ড গঠন করা হয়েছে। এ বিষয়ে সকলের অবগতির জন্য বাংলাদেশ গেজেটের ৩১Read More
কুরআন-হাদীসে ইসরা ও মিরাজ : বর্ণনা ও শিক্ষা
ইসলাম নিউজ: ইসরা ও মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মুমিনের ভক্তি ও বিশ্বাস এবং আবেগ ও অনুভূতির শেকড় গভীরভাবে মিশে আছে যার সঙ্গে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও ঈমানের দাওয়াতে নিজেকে বিলীন করে দিচ্ছেন। কাফেরদের নির্মম অত্যাচার ও অবর্ণনীয় বাক্যবাণে তিনি বিধ্বস্ত। মুষ্টিমেয় কিছু মুসলিম জুলুম-অত্যাচারে নিষ্পিষ্ট। তবুও হৃদয়ে তারা ঈমানের আলো জ্বেলে রেখেছেন। এভাবেই এগিয়ে চলছে ইসলামের প্রচার-প্রসার। আশ্রয় ও সান্ত¦নার বিরাট দুটি বৃক্ষ একে একে চলে গেছেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে। খাজা আবু তালিব ও উম্মুল মুমিনীন খাদীজাতুল কুবরা রা.। আশা ছিল,Read More
ইউক্রেনে থাকা ৫০০ বাংলাদেশিকে যেভাবে ফেরানো হবে
নিউজ ডেস্ক: ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, যারা দেশে ফিরে আসতে চান, তাদের পোল্যান্ড হয়ে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা নিচ্ছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমাদের কাছে যতটুকু খবর আছে, প্রায় ৫০০ জন বাংলাদেশি সেখানে অবস্থান করছেন। এর মধ্যে প্রায় ২৫০ জনকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে আমাদের পোল্যান্ড মিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনের প্রবাসীদের পোল্যান্ড আসার জন্য আমরা ব্যবস্থা করছি। পোল্যান্ড যেন তাদের অন অ্যারাইভাল ভিসা দেয়, আমরা অনুরোধRead More
মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগে আগ্রহী
নিউজ ডেস্ক: ঢাকা সফররত মালয়েশিয়ার বনায়ন শিল্প ও পণ্য বিষয়ক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন বলেছেন, তার দেশ বিশেষভাবে তাদের বনায়ন খাতে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে এক সৌজন্য সাক্ষাত করতে এসে জুরাইদা এ কথা বলেন। মালয়েশীয় মন্ত্রী এই নিয়োগ প্রক্রিয়া সরকারের সাথে সরকারের (জি২জি) মাধ্যমে হতে পারে বলেও প্রস্তাব দেন। বৈঠকে তিনি বলেন, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বনায়ন শিল্প খাতের জন্য একটি স্বচ্ছ ও পদ্ধতিগত পন্থা নিশ্চিতের লক্ষ্যে তারা এভাবে নিয়োগ দিতে চান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিবRead More
সিলেটে ৩০ কার্টুন যৌন উত্তেজক ওষুধ-সিরাপ উদ্ধার
নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক ঔষধ ও সিরাপ জব্দ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। লালদিঘীর পাড় এলাকার আনজুমা এন্টারপ্রাইজ নামের দোকানে বেআইনিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ঔষধ-সিরাপ বিক্রি করে আসছিলেন এর ব্যবসায়ী। সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দোকান থেকে জনস্বাস্থ্যের জন্যRead More


