Main Menu

editor

 

বিশ্বনাথ এইড ইউকে’র সহায়তায় ঘর পেলো অসহায় পরিবার

নিউজ ডেস্ক: ‘বিশ্বনাথ এইড ইউকে’র সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের সাচ্ছু বেগমের অসহায় পরিবার। এইডের উদ্যোগে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে সাচ্ছু বেগমের পরিবারকে টিনসেডের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। রোববার (৬ মার্চ) দুপুরে ফিতা কেটে নবনির্মিত ঘরের উদ্বোধন করেন বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি প্রবাসী মিছবাহ উদ্দিন। এরপর নব-নির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে সুবিদাভোগী পরিবারের কাছে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ হতে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইড ইউকের ট্রাস্টী আব্দুল হামিদ টিপু, আবুল হোসেন মামুন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমানRead More


সিলেটে দুই যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক: সিলেটে একদিনে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সিলেট মহানগরীর কুমারগাঁও এবং বিশ্বনাথের সদর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে সিলেট মহানগরীর কুমারগাঁও এলাকায় নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে লাহিন আহমদ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেন। দেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপরদিকে, সিলেটের বিশ্বনাথে সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের কনাই মিয়ারRead More


হাসপাতালে কেমন আছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না। তাঁকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বনানীর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, তিনি (মুহিত) সব ধরনের খাবার চিবিয়ে ফেলে দিচ্ছেন, তিনি খেতে পারছেন না। সাবেক অর্থমন্ত্রীর সহকারী মো. বাচ্চু সাংবাদিকদের জানিয়েছেন, গত কদিন কিছু খেতে না পারলেও আজ চকোলেট ও ডিমের কিছু অংশRead More


বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

আক্তার হোসেন আলহাদী: সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সোমবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্যে ছিল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শতকণ্ঠের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, এবং পুরস্কার বিতরণ। দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপেজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচংRead More


‘রকেট হামলায় নিহত হাদিসুরের মরদেহ এখনই দেশে আসছে না’

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ এখনই দেশে আনা হচ্ছে না।  এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার ( ৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন থেকে ২৮ নাবিককে রোমানিয়ায় নিয়ে আসা হয়েছে। তারা শিগগিরই দেশে আসবেন। তবে হাদিসুর রহমানের মরদেহ এখনি দেশে আনা হচ্ছে না। তার মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে তার মরদেহ দেশে আনা হবে। বাংলাদেশRead More


ভারতে বিএসএফের মেসে গোলাগুলি, ৫ জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যে  বিএসএফের মেসে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। রবিবার সকালে এক কনস্টেবল মেসে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অভিযুক্ত হামলাকারী জওয়ানও রয়েছেন। তিনিই প্রথমে গুলি চালিয়ে চার জওয়ানকে হত্যা করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। রবিবার (৬ মার্চ) সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পাকিস্তানের ওয়াগা সীমান্ত ক্রসিং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভির খবরে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ জওয়ানের একজনRead More


কিয়েভসহ ৪ শহরে রাশিয়ার অস্ত্রবিরতি ঘোষণা

নিউজ ডেস্ক: ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রায় দুই সপ্তাহ পর দেশটির চারটি শহরে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। শহরগুলো হলো রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি। পাশাপাশি এসব শহরে মানবিক করিডোর চালুর ঘোষণাও দিয়েছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধ এবং চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইউক্রেনের চারটি শহরে মানবিক করিডোর খোলা হচ্ছে । এদিকে সোমবার তৃতীয়বারের মতো দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। ইউক্রেনের বেশ কিছু শহরে নতুন করে সংঘাতে হতাহতRead More


সৌদি আরব যেতে এখন পিসিআর সনদ লাগবে না

বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবে যেতে এখন থেকে করোনাভাইরাসের পলিমারেজ চেইন রি–অ্যাকশন (পিসিআর) পরীক্ষার সনদ দেখাতে হবে না। থাকতে হবে না কোয়ারেন্টিনেও, শুধু বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে। আজ রোববার এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সৌদি গেজেট। খবরে বলা হয়, গতকাল শনিবার সামাজিক দূরত্ব অনুসরণ, মাস্ক পরিধানসহ সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। তবে, প্রধান দুই পবিত্র মসজিদসহ ও রাষ্ট্রের সমস্ত উপাসনালয়ে এ নিয়ম জারি থাকবে। খোলা স্থানে না পরলেও চলবে, তবে অফিস-আদালতসহ অভ্যন্তরীণ কর্মসংস্থানগুলোতে মাস্ক পরা আবশ্যক। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত এ সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর করার কথাRead More


মালদ্বীপে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. সোহেল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (সুরক্ষা ও সেবা বিভাগ) শাহানারা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প উপ-প্রকল্প পরিচালক (পিএসসি) লে. কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে মালদ্বীপে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশী কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে প্রধান অতিথি তারRead More


নতুন প্রযুক্তির জাহাজ ব্যবহার করবে মায়েরস্ক

নিউজ ডেস্ক: বর্তমানে সমুদ্রে প্রায় ৫০ হাজার পণ্য পরিবহনকারী জাহাজ রয়েছে। সম্প্রতি পণ্য পরিবহনের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে খাতটি। বন্দরগুলোয় আটকা পড়ে আছে বহু জাহাজ। পাশাপাশি পরিবহন খরচও আকাশচুম্বী। এর মধ্যে পণ্য পরিবহনে মিথানলচালিত জাহাজ ব্যবহারের ঘোষণা দিয়েছে শিপিং জায়ান্ট মায়েরস্ক। খবর বিবিসি। রাশিয়ার ওপর বিভিন্ন দেশ ও জোটগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের ফলে পণ্য পরিবহন ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় খাদ্য, ওষুধ ও মানবিক সহযোহিতায় পণ্য সরবরাহ বাদে রাশিয়ার সঙ্গে কনটেইনারে পণ্য পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে মায়েরস্ক। এদিকেRead More