editor
নিজের অ্যাপ ব্যবহার করেন না ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: অ্যাপলের অ্যাপ স্টোরে বেশ শোরগোল ফেলে সম্প্রতি যাত্রা করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালিকানাধীন ট্রুথ সোস্যাল অ্যাপ। টুইটারে দিনে কয়েক ডজনবার টুইটে অভ্যস্ত ট্রাম্পকে ততটা সক্রিয় দেখা যাচ্ছে না নিজ প্লাটফর্মে। অ্যাপ স্টোরে আইওএস গ্রাহকদের জন্য উন্মুক্ত হলেও এখনো কোনো পোস্ট করেননি ট্রাম্প। খবর টেক টাইমস। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) মালিকানাধীন অ্যাপটি নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠজন ও ভক্তদের বেশ উল্লসিত দেখা যাচ্ছিল। তারা আশা করেছিল ট্রুথ সোস্যাল একটি উদার ও উন্মুক্ত প্লাটফর্ম হিসেবে দাঁড়াবে। কিন্তু শুরু থেকেই বিভিন্ন সমস্যার কথা জানিয়ে আসছেন ব্যবহারকারীরা। অনেকেই অ্যাকাউন্ট চালুRead More
দুই শিশুসহ ৩ জনকে হত্যা, নিউজার্সির বাসিন্দা গ্রেপ্তার
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফেসবুকে দেয়া পোস্টের জেরে নিউইয়র্কে দুজন শিশু এবং এক কলেজ ছাত্রকে খুন করা হয়েছে। তাদের মা’সহ আরও দুইজনকে হত্যার জন্য নির্যাতন করা হলেও সৌভাগ্যক্রমে তারা বেঁচে যান। এ অভিযোগে এক ব্যক্তিকে নিউজার্সি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুকে দেওয়া এক পোস্টের কারণে রাগান্বিত হয়ে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে ঢুকে দুই শিশু এবং এক কলেজ ছাত্রকে হত্যা করে বলে প্রসেকিউটর শনিবার জানিয়েছে। প্রসিকিউটর জানায়, অভিযুক্ত ব্যাক্তির নাম জেরেমি আ্যারিংটন (৩১)। নিউ ইয়র্কে এক বাড়িতে তিনি ৬ জনকে বেধে নির্যাতন করছিলেন। যাদের তিনজন মারা যায়। মৃতদের একজনের নাম এ্যারিয়েল (৮ বছর)।Read More
মুগ্ধতা ছড়াচ্ছে শিমুল বাগান
নিউজ ডেস্ক: ফাগুনের আগুন লেগেছে দেশের সর্ববৃহৎ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীনের শিমুলবাগানে। প্রকৃতি, কল্পনার রং আর বাস্তব যেন মিলেমিশে একাকার অপরূপ এ শিমুলবাগানে। সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা আসছেন এখানে। বিশাল শিমুলবাগানের একপ্রান্তে দাঁড়ালে অন্যপ্রান্ত দেখা যায় না। বাগানের ভেতরে যেদিকেই চোখ যায়, শুধুই শিমুলগাছের সারি। নৈসর্গিক সৌন্দর্যের এত বিশাল শিমুলবাগান দেশের আর কোথাও নেই। গাছের নিচে মাটিতেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে লাল ফুল। গাছ থেকে ফুল মাটিতে পড়ছে, ধপ করে শব্দ হচ্ছে। ধুলোমাখা মাটি যেন ফুলে ফুলে সাজানো লাল গালিচা; রূপকথার কোনো রাজ্য মনে হতে পারে একে।Read More
আলেমকে জিজ্ঞাসা না করে কারো কথা অনুযায়ী আমল করা যাবে কী?
ইসলাম ডেস্ক: আলেমকে জিজ্ঞাসা না করেই ডাক্তারের কথা অনুযায়ী আমল শুরু করে দেওয়া কী ঠিক হবে? সেদিন এক ভাই ফোনে তায়াম্মুমের নিয়ম জানতে চাইলেন। জিজ্ঞাসা করলাম, আপনার কী হয়েছে যে, তায়াম্মুম করে নামায পড়তে হবে? বললেন, চোখে একটা অপারেশন হয়েছে, তাই ডাক্তার বলেছেন, চোখে পানি লাগাবেন না, তায়াম্মুম করে নামায পড়বেন। এখন তায়াম্মুম তো সচরাচর করা হয় না, তাই তায়াম্মুমের নিয়মটা একটু জানা দরকার। আমার যতটুকু মনে আছে, সে অনুযায়ী তায়াম্মুম করে নামায পড়ে নিয়েছি; তারপর মনে হল, আমার তায়াম্মুম করা ঠিক ছিল কি না- একটু জেনে নিই। তার একথাRead More
মৌলভীবাজারে আমেরিকা প্রবাসীর বাড়িতে হামলা
নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা শহরে এক আমেরিকা প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪জন আহত হয়েছেন। ওই বাড়িতে বসবাসরত ভাড়াটিয়া পরিবারকে উচ্ছেদের জন্য হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জনপ্রশাসনে মন্ত্রণালয়ে সংযুক্তিতে থাকা এক কর্মকর্তার স্ত্রী। মো. ফারুক আহমদ নামের ওই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি হবার আগে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। মো. ফারুক আহমদের স্ত্রী কানিজ ফাতিমা (৪৫) জানান, ৬ মার্চ রবিবার বাংলাদেশ সময় রাত ৮ দিকে মৌলভীবাজার জেলা শহরের কাজিরগাঁও এলাকার আমেরিকার প্রবাসী আফিয়া বেগমের বাসার তত্ত্বাবধায়ক হেলাল আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।Read More
নিউ জার্সিতে প্রথম বাংলাদেশি হিসেবে সুপিরিয়র কোর্টের বিচারক রাহাত
নিউজ ডেস্ক: নিউ জার্সিতে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে মনোনীত হতে যাচ্ছেন রাহাত এন. বাবর। গভর্নমেন্ট ফিল মারফি সোমবার ১৫টি বিচার বিভাগীয় মনোনয়ন জমা দেবেন, যার মধ্যে প্রথম বাংলাদেশি-আমেরিকান এবং প্রথম মুসলিম আমেরিকান মহিলা যিনি হিজাব পরিধান করে নিউ জার্সির সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে কাজ করার জন্য বেঞ্চে ছিলেন সংখ্যালঘু বিচার প্রার্থী। বাংলাদেশি-আমেরিকান রাহাত এন. বাবর, একজন প্রাক্তন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। যিনি গভর্নরের অফিসের জন্য সমস্ত হাই-প্রোফাইল মামলা তত্ত্বাবধান করেন, মার্সার কাউন্টির একটি আসনে মনোনীত হবেন৷ বাবর অ্যাটর্নি জেনারেল ক্রিস্টোফার পোরিনোর বিশেষ সহকারী এবং অ্যাটর্নি জেনারেল গুরবীর গ্রেওয়ালেরRead More
পবিত্র কুরআনে ‘তাওবায়ে নাসূহা’ দ্বারা কি বুঝানো হয়েছে
ইসলাম ডেস্ক: একটি ভুল ব্যাখ্যা : কুরআনে ‘তাওবায়ে নাসূহা’ দ্বারা কি ‘নাসূহ’ নামক ব্যক্তির মতো তওবা করা উদ্দেশ্য? আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা তাহরীমে মুমিনদের উদ্দেশে বলেন- یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَی اللهِ تَوْبَةً نَّصُوْحًا، عَسٰی رَبُّكُمْ اَنْ یُّكَفِّرَ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَ یُدْخِلَكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ … হে মুমিনগণ! আল্লাহর কাছে খাঁটি তওবা কর। অসম্ভব নয় যে, তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নহর বহমান থাকবে…। -সূরা তাহরীম (৬৬) : ৮ এ আয়াতে تَوْبَةً نَّصُوْحًا দ্বারা উদ্দেশ্য হল, খাঁটিRead More
সিলেটের যে যে এলাকায় তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
নিউজ ডেস্ক: সিলেট নগরের বেশ কিছু এলাকায় তিন দিন বিঘ্ন ঘটবে বিদ্যুৎ সেবা। নগরের কিছু এলাকায় গাছের ডালপালা কাটতে নির্দিষ্ট কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য আগামী ৮, ৯ ও ১০ মার্চ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শেনপাড়া ও আলপনা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পরদিন বুধবার নগরীর ডুবড়িহাওর,Read More
শিশুদের কণ্ঠে ৭ই মার্চের ভাষণ
নিউজ ডেস্ক: সিলেট নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা প্রতিকৃতির সামনে শতশিশুর কন্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’। ইতিহাস যেন ক্ষণিকের জন্য ফিরে গেলো ১৯৭১ সালের ৭ মার্চের সেই মাহেন্দ্রক্ষণে। বঙ্গবন্ধু জনতার মধ্যে এলেন, স্বাধীনতার তীব্র আকাক্সক্ষায় উজ্জীবিত কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা হাত নেড়ে অভিবাদন জানালো তাদের প্রাণপ্রিয় নেতাকে। শুরু হলো সেই কন্ঠের অনুরণন। বাঙালি জাতির জীবনে এক অনন্য সময় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অগ্নিঝরা মার্চে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় সিলেটের জেলাRead More
বাংলাদেশ এখন উন্নত দেশ হিসেবে বিশ্বে পরিচিত: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন আর খয়রাতি রাষ্ট্র নয়। এখন একটি উন্নত দেশ হিসেবে বিশ্বে পরিচিত। গত ১৩ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক বদলে গেছে। তিনি বলেন, একটি দল চায় দেশকে খয়রাতি রাষ্ট্রে পরিণত করতে। তাইতো তারা বিদেশে চিঠি দেয়, সাহায্য চায়। আর শেখ হাসিনা চায় দেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে রুপান্তরিত করতে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল আছে, সেই দলে মুক্তিযোদ্ধাও আছে আবার রাজাকারও আছে। তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা নির্বাচন মানে না, আইন মানে না, আদালত মানে না। তারা এসপি, ডিসি, ওসিRead More


