Main Menu

editor

 

আজানের ধ্বনি শুনে মুগ্ধ অস্ট্রেলিয়ার অধিনায়ক

নিউজ ডেস্ক: দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে খেলতে গেছে অস্ট্রেলিয়া। এবারের সিরিজে তিন টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে ক্যাঙ্গারুবাহিনী। রাওয়ালপিন্ডিতে চলছে প্রথম টেস্ট ম্যাচ। এ সফরের আগে সাবেক অজি ফাস্ট বোলার ও পাকিস্তানি কোচ জিওফ লসন প্যাট কামিন্সকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে এবং আযানের ধ্বনি শোনার পরমর্শ দেন। এবার যেন অজি অধিনায়ক প্রাক্তন পাকিস্তানি কোচের কথা শুনেছেন। বিদেশি মিডিয়া আউটলেট কোডস্পোর্টসে এক নিবন্ধে আজান শুনে মুগ্ধ হওয়ার কথা প্রকাশ করেছেন কামিন্স। প্যাট কামিন্স বলেন, মঙ্গলবার অনুশীলনের সময় দুর্দান্ত এক মুহূর্ত তৈরি হয়েছিল। দূরের পাহাড় থেকে ভেসে আসা প্রার্থনারRead More


আমিরাতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে দেশটির রাজধানী আবুধাবিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি পৌঁছায়। সেখানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। এর আগে বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা।   ৫ দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনRead More


কানাডায় স্বামী-স্ত্রীর স্পন্সর ভিসার খুঁটিনাটি

নিউজ ডেস্ক: কানাডার জন্য স্বামী-স্ত্রী স্পনসরশিপে অগ্রাধিকার দেয়া হয়। ২০২২-২০২৪ ইমিগ্রেশন লেভেল প্ল্যানে কানাডার সরকার ৮০ হাজার নতুন অভিবাসীকে তার স্ত্রী, অংশীদার এবং শিশু বিভাগের মাধ্যমে স্বাগত জানানোর পরিকল্পনা করেছে। এই অভিবাসীদের বেশিরভাগই কানাডিয়ানদের স্বামী বা স্ত্রী এবং অংশীদার হিসাবে আসবেন। স্বামী-স্ত্রী স্পনসরশিপ আবেদনের প্রক্রিয়াকরণের সময় এক বছর। মহামারির কারণে বিলম্ব হওয়ার পরে, অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার সম্প্রতি বলেছেন যে, IRCC আবার ১২ মাসের মধ্যে নতুন স্বামী-স্ত্রীর আবেদন প্রক্রিয়া করতে সক্ষম। কানাডা তাদের আবেদনের স্থিতি নিরীক্ষণের জন্য স্বামী-স্ত্রী স্পনসরশিপ আবেদনকারীদের জন্য একটি ট্র্যাকার চালু করেছে। আপনার পত্নী, কমন-ল, বা দাম্পত্যRead More


তুরস্কের ‘হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ঝুলিতে নোবেল পুরস্কার সহ অগুণিত পুরস্কার রয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে এবার তুরস্কের ইস্তাম্বুলের উস্কুদার ইউনিভার্সিটি ‘হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড’ প্রদান করেছে। এর আগে এই পুরস্কার পেয়েছেন মাত্র ছয় জন বিশিষ্ট ব্যক্তি। গত ৪ মার্চ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে উক্ত পুরস্কার প্রদান করা হয়। ড. ইউনূস স্বশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রফেসর আজিজ আকগুল। ড. ইউনূসের হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্তির খবর নিশ্চিত করেছে ঢাকাস্থ ইউনূস সেন্টার। নিজেদেরRead More


যুক্তরাষ্ট্রে পূর্বাভাসের চেয়েও বেড়েছে কর্মসংস্থান

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন অর্থনীতিতে ৬ লাখ ৭৮ হাজার কর্মী নতুন চাকরি শুরু করেছেন। গত মাসে নতুন কর্মসংস্থানের সংখ্যা অর্থনীতিবিদদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। খবর সিএনএন। গত বছর জুলাইয়ের পর ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে মার্কিন অর্থনীতিতে। সম্প্রতি ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্য বলছে, কভিড-১৯ মহামারীর ফলে হারানো কর্মসংস্থানগুলো পুনরুদ্ধার করতে এবং ২০২০ সালের ফেব্রুয়ারির পর্যায়ে পৌঁছতে আরো ২১ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রয়োজন যুক্তরাষ্ট্রের। এ বিষয়ে ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হাইডি শিয়ারহোলজ টুইটারে জানান, এক বছরেরও বেশি সময় ধরে প্রতি মাসে গড়ে পাঁচ লাখেরও বেশি কর্মসংস্থানRead More


অবসরপ্রাপ্ত বিদেশিদের পেনশন দেবে দুবাই

ডেস্ক রিপোর্ট: সরকারি খাতের অবসরপ্রাপ্ত বিদেশি কর্মীদের জন্য একটি পেনশন তহবিলের পরিকল্পনা করেছে দুবাই। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতে করে যোগ্যতাসম্পন্ন পেশাদাররা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজ করতে আগ্রহী হবে। এ উদ্যোগ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। খবর আরব নিউজ। বিশেষজ্ঞদের ভাষ্য, সরকারি খাতে পেনশন তহবিলের উদ্যোগ নেয়ার ফলে বেসরকারি খাতও উৎসাহিত হবে। এতে করে সুযোগ তৈরিসহ জীবনযাত্রার মানও উন্নত হবে। দুবাইভিত্তিক আর্থিক পরিষেবা দেয়া প্রযুক্তি প্রতিষ্ঠান ফিনফ্লেক্সের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অমর ইউসিফ জানান, শিগগিরই বেসরকারি খাতেও এ নিয়ম প্রবর্তন দেখতে আমরা আগ্রহী। ফলে প্রধান অর্থনৈতিকRead More


নদীতে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

নিউজ ডেস্ক: ছাতকে নদীর পানিতে ডুবে সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুই বোন। সোমবার (৭ মার্চ) দুুপুরে উপজেলার ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখাল (নদীতে) দুই বোন গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তারা দুই বোন কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের নজরুল ইসলামের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া বেগম ও প্রথম শ্রেনির শিক্ষার্থী নাহিদা বেগম। বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরে তারা পার্শ্ববর্তী বটেরখাল নদীতে গোসল করতে গিয়েRead More


ইউক্রেনীয়দের আশ্রয় দিবে রাশিয়া!

নিউজ ডেস্ক: বেসামরিক ইউক্রেনীয়দের রাশিয়াতে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। যুদ্ধ বিধ্বস্ত শহরগুলো থেকে বেসামরিক জনগণ বের হয়ে যেতে পারেন সে জন্য সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণাও দিয়েছে তারা।   ইউক্রেনের রাজধানী কিয়েভ, মারিউপোল, সামি ও খারকিভের জনগণ আশ্রয় নিতে হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারবেন। রাশিয়ার দাবি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধের প্রেক্ষিতে তারা ইউক্রেনীয়দের নিজ দেশে আশ্রয় দিচ্ছে। বেসামরিক মানুষ যেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য ছয়টি মানবিক করিডোর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। রাশিয়ায় যাওয়ার আগে কিয়েভ ও খারকিভের বাসিন্দাদের যেতে হবে বেলারুশে। সেখান থেকে ট্রেন, বাস বা প্লেনেRead More


বিশ্বনাথে বৃটেনের কিগলীর সাবেক প্যানেল মেয়র ফুলজার সংবর্ধিত

নিউজ ডেস্ক: বৃটেনের কিগলী সিটির সাবেক প্যানেল মেয়র ফুলজার আহমদকে সিলেটের বিশ্বনাথে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৭ মার্চ) উপজেলার ভাটশালা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী হাজী জিতু মিয়া ও পংকি মিয়ার উদ্যোগে ওই সংর্বধা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বৃটেনের কিগলী সিটির সাবেক প্যানেল মেয়র ফুলজার আহমদ। প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীরা বিদেশে থাকলেও দেশের প্রতি প্রত্যেক প্রবাসীর রয়েছে নাড়ীর টান। জন্মভূমির টানে সব প্রবাসীরাইRead More


ওসমানী বিমানবন্দরে পাখির সাথে ধাক্কা খেল বিমান!

নিউজ ডেস্ক: পাখির সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ে বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফটের ইঞ্জিন। এতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে লন্ডনগামী একটি ফ্লাইট। দুর্ভোগে পড়েন ২৬৫ যাত্রী। এই ঘটনা রোববার সকালের। একটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগায় প্রশ্ন উঠেছে ওই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের গাফিলতির। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এই বিমানবন্দরের ভেতরে বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্য কোথাও ধাক্কা লাগতে পারে। সপ্তাহের প্রতি রোববার বিমানের একটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। গতকাল সকালRead More