editor
স্পেনে ৪ হাজার অভিবাসীর আশ্রয় আবেদন উধাও
নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে জানুয়ারির শেষ দিক থেকে জমা পড়া প্রায় চার হাজার আশ্রয়ের আবেদন হারিয়ে গেছে। একটি কম্পিউটারে গুরুতর কারিগরি সমস্যার কারণে এসব আবেদনের হদিস মিলছে না। এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত এ সমস্যার কোন সমাধান হয়নি৷ এতে বিপাকে পড়েছেন ভুক্তভোগী আশ্রয়প্রার্থীরা৷ স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, স্পেনের দক্ষিণ-পূর্বে ভ্যালেন্সিয়া অঞ্চলে ২৮ জানুয়ারি থেকে জমা হওয়া সবকটি রাজনৈতিক আশ্রয়ের আবেদন হারিয়ে গেছে। একটি কম্পিউটারে গুরুতর নিরাপত্তা সমস্যার কারণে জমা পড়া সবকটি আন্তর্জাতিক সুরক্ষার আবেদনের ই-মেইল মুছে গেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম লেভান্তে-ইএমভি জানিয়েছে, কম্পিউটারের কারিগরি সমস্যার কারণে প্রায়Read More
মরক্কোর দক্ষিণ সীমান্তে ১৩৩ অভিবাসীকে আটক
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কো দক্ষিণ সীমান্তে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। দেশটির দক্ষিনে দাখলা-ওয়েদে এদহাব অঞ্চল থেকে এসব অভিবাসীকে আটক করা হয়। তারা ইমাউটলেনে যেতে চাচ্ছিল যা দাখলা থেকে ১৪০ কিলোমিটার দূরে। শনিবার এক অভিযানে তাদের আটক করে পুলিশ। আটককৃদের মধ্যে ৪ জন মহিলা ছিল। মরক্কো কর্তৃপক্ষ এ অবৈধ অভিবাসনের কারন অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করেছে। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে। সাম্প্রতিক সময়ে পুলিশ অনেককে আটক এবং ডুবন্ত নৌকা থেকে অনেককে উদ্ধার করেছে। মরক্কো জেনারেল ডিরেক্টরেট ফর ন্যাশনাল সিকিউরিটি ২০২১ এর জরিপে অবৈধ অভিবাসীকে সহায়তা করেRead More
সিলেট দরগাহ গেইটে কাপড়ের দোকানে আগুন, কোটি টাকার ক্ষতি
নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় ‘বেবি গার্ডেন’ নামের শিশুপণ্যের একটি অভিজাত দোকান আগুনে পুড়ে গেছে। আগুনে এক কোটি টাকার বেশি মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক রোটারিয়ান আখতার চৌধুরী রুবেল। মঙ্গলবার সকালে নগরের পূর্ব দরগাহ গেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে নগরের পূর্ব দরগাহ গেটের ‘বেবি গার্ডেন’ নামের দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়। শিশুপণ্য ও কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানেরRead More
ব্রাজিল যাচ্ছে ব্যারিস্টার সুমন একাডেমির ৩ ফুটবলার
নিউজ ডেস্ক: তৃণমূল থেকে ফুটবলার তুলে আনা ও ফুটবলের উন্নয়নের লক্ষ্য নিয়ে ফুটবল একাডেমি চালু করেছিলেন হবিগঞ্জের ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সেই একাডেমি থেকে এবার ৩ ফুটবলার যাচ্ছে ব্রাজিলে। উন্নত ফুটবল প্রশিক্ষণের জন্য এই তিনজনসহ সর্বমোট ১১ ফুটবলার পাচ্ছে সাম্বার দেশের টিকিট। গেল বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলের সেরা ৪০ প্রতিভাকে বাছাই করা হয় প্রথমে। এরপর তাদের ২ মাস বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। তারই তৃতীয় ধাপে খেলোয়াড়দের পাঠানো হচ্ছে ব্রাজিলে। তবে তৃতীয় ধাপে এসে খেলোয়াড়সংখ্যা কমে এসেছে। ব্রাজিলে অধিকতর উন্নয়নের জন্য ১১ জনের সঙ্গে ৪ জন অপেক্ষমানRead More
সিলেটের সেই পুলিশ কর্মকর্তাকে রংপুরে বদলি
নিউজ ডেস্ক: কপালে টিপ পরায় এক নারীকে হেনস্তার ঘটনার মধ্যেই আপত্তিকর মন্তব্য করে আলোচনায় আসা সিলেটের সেই পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীকে এবার বদলি করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। এর আগে গত সোমবার দুপুরে সিলেট জর্জ কোর্টে কর্মরত এই পুলিশ কর্মকর্তা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি লেখা পোস্ট করেন। সেখানে তিনি টিপ ইস্যুতে প্রতিবাদ করা পুরুষদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি নারীর পোশাক নিয়েওRead More
সিলেটে পবিত্র রামাদান উপলক্ষে সিম্পল রিজনের ফুড প্যাক বিতরণ
নিউজ ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে সিলেট নগরীর অর্ধশত হতদরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লন্ডনভিত্তিক চ্যারিটি সংস্থা সিম্পল রিজন। রমজান শুরুর প্রথম দিন থেকে নগরীর লন্ডনী রোড,লালাদিঘির পাড়,আখালিয়া,বরইকান্দি,ছালিয়া ও বটেশ্বর এলাকায় গরিব রোজাদার পরিবারের মধ্যে এক মাসের খাদ্য সামগ্রীর সহায়তা প্রদান করে এই দাতব্য সংস্থা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তেল,ডাল,আলু,পেঁয়াজ,খেজুর,চিনি ও লবন। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সিম্পল রিজনের ভলেন্টিয়ার মাসুম আহমদ, মাশুক আহমদ রিপন, ইমরান ইমন,আব্দুর রহমান। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য ও ত্রাণ সহায়তা ছাড়া ও বিশুদ্ধ পানি সরবরাহ জন্য দেশের বিভিন্ন জায়গায়Read More
সড়কপথে মিলছে ভারতের ভিসা, চালু পর্যটন ভিসাও: শিগগিরই রেলপথেও
নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর সড়কপথে সব ধরনের ভিসা দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত। দুই দেশেই করোনা সংক্রমণ কমে যাওয়ায় কিছু নিয়মেও এসেছে শিথিলতা। গত বুধবার (৩০ মার্চ) থেকে ভ্রমণসহ সব ধরনের ভিসা নিয়ে ভারতে ঢুকতে পারছেন বাংলাদেশিরা। তবে ব্যবহার করতে হচ্ছে শুধু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর। অন্য রুটগুলো এখনো চালু হয়নি। আকাশপথ চালু আছে আগের মতোই। স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফারমেশন লাগবে না বলেও জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র। ভারতীয় ভিসা আবেদন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল,Read More
প্রবাসীদের পারিবারিক স্পনসরশিপের সুযোগ বাড়িয়েছে বাহরাইন
নিউজ ডেস্ক: শ্রমিক এবং বিদেশি নিয়োগকর্তার পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসা এবং বসবাসের অনুমতি সংক্রান্ত ৩৪ নম্বর রেজুলেশন আনা হয় ২০২১ সালে। শ্রমিক এবং বিদেশি নিয়োগকর্তার পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা এবং বসবাসের অনুমতি সম্পর্কিত ২০০৭ সালের রেজুলেশন নং ১২১ এর পর্যালোচনার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নলিখিত সংশোধনী জারি করেছে: মন্ত্রণালয় বাহরাইনে বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে ভিসা বণ্টনের সাপেক্ষে ‘পরিবার’ শব্দটির পরিধি বাড়িয়েছে। এই পরিবারের মধ্যে এখন ‘স্ত্রী, সন্তান বা পিতামাতা’কে অন্তর্ভুক্ত করেছে। ২৪ বছরের কম বয়সী নির্ভরশীলদের ক্ষেত্রে: রেজুলেশনের অনুচ্ছেদ ৩(সি) অনুযায়ী, বিদেশি কর্মী/ব্যবসায়িক মালিকদের মাসিক আয় চব্বিশ বছরের বেশিRead More
মালদ্বীপে ‘বাদশাহ সালমান মসজিদ’ উদ্বোধন
নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মালদ্বীপের বৃহত্তম মসজিদ ‘বাদশাহ সালমান মসজিদ’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের মাধ্যমে এ মসজিদটি উদ্বোধন করা হয়। মসজিদটি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের তত্ত্বাবধানে অর্থায়ন করা হয়েছিলো। তিনি এতে প্রায় ২৫০ মিলিয়ন ডলার দিয়েছেন। ২০১৮ সালে মালেতে এ মসজিদের কাজ শুরু করা হয়। প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি মুসলমানদের ইবাদত-বন্দেগির জন্য মালদ্বীপে রয়েছে ছোট বড় অনেক মসজিদ। তবে রাজধানী মালেতে মসজিদের সংখ্যা বেশি। মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ কিং সালমান মসজিদ। নান্দনিকতায়ও এটি অদ্বিতীয়। বাদশাহ সালমান মসজিদটি ৬ তলা বিশিষ্ট। এতেRead More
লেবাননে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেলেন ৫ শতাধিক বাংলাদেশি
নিউজ ডেস্ক: লেবাননে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন প্রায় সাড়ে ৫ শতাধিক বাংলাদেশি। রোববার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ মেডিকেল টিম এ সেবা দেন। লেবাননে বাংলাদেশিদের বিনামূল্যে মিলছে চিকিৎসাসেবা লেবাননের জল সীমানায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাস যৌথভাবে এ বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করে। পাশাপাশি করোনা ভ্যাকসিন নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্যও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দূতাবাস। বৈরুতের আল ক্লাসিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত এ চিকিৎসাসেবা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীরRead More


