editor
লিবিয়ার কারাগারে এক শরণার্থীর অভিজ্ঞতা
প্রবাস ডেস্ক: আফ্রিকার দেশ মালি থেকে আসা ২৪ বছর বয়সী অভিবাসী আমাদি (ছদ্মনাম) একটি বিশেষ সাক্ষাতে লিবিয়ায় সরকারি আটককেন্দ্রে শরণার্থীদের ওপর চলা নির্যাতন ও দুর্বিষহ নির্যাতনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। ‘আমি পাঁচমাস ধরে ত্রিপোলির একটি কারাগারে রয়েছি। এর আগে আমাকে অন্য দুটি কারাগারে বন্দি রাখা হয়েছিল। প্রথমবার আমাকে ত্রিপোলি শহরের উপকণ্ঠে গ্রেপ্তার করে আটককেন্দ্রে পাঠানো হয়েছিল। দ্বিতীয়বার সমুদ্র পাড়ি দিতে গেলে আমাকে আবার গ্রেফতার করা হয়েছিল।’ ত্রিপোলিতে কর্তৃপক্ষ পরিচালিত বেশ কয়েকটি কারাগার রয়েছে- উদাহরণস্বরূপ, আল-মাবানী, আইন জারা বা তারিক আল-সিক্কা। ভুক্তভোগী মালির নাগরিক আমাদিকে কোন কারাগারে রাখা হয়েছিল সেটির নামRead More
রেমিট্যান্সের পর রপ্তানিতেও এলো সুখবর
নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে এক মাসের বেশি সময় ধরে। এ কারণে রাশিয়াসহ ইউরোপের কিছু দেশের সঙ্গে রপ্তানি বাণিজ্যে চলছে স্থবিরতা। যুদ্ধের কারণে জ্বালানি তেল, জাহাজ ভাড়া বাড়ছে দফায় দফায়। শিল্পের উৎপাদন ব্যয়ও বাড়ছে। এত বাধার পরও দেশের রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মার্চ মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৪৭৬ কোটি ২২ লাখ ডলার আয় হয়েছে। বর্তমান বিনিময় হার (৮৬ টাকা ২০ পয়সা) হিসাবে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৪১ হাজার কোটি টাকার বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৪ দশমিক ৮২ শতাংশ বেশি ও লক্ষ্যমাত্রার চেয়ে ৩৪ দশমিকRead More
রোজা রেখে নাক-কান ও চোখে ড্রপ ব্যবহার করা যাবে কি?
ধর্ম ডেস্ক: বিভিন্ন অসুস্থতার কারণে চোখ, কান ও নাকে ড্রপ দিতে বলা হয়ে থাকে। এখন জানার বিষয় হলো- কেউ রোজা অবস্থায় কোনো ধরনের ড্রপ বা লিকুইড (তরল ওষুধ) ব্যবহার করলে রোজা হবে কি? এখানে পাঠকদের জানার সুবিধার্থে রোজা থাকা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ ব্যবহারের বিধান নিয়ে আলোচনা করা হলো- চোখে ড্রপ ব্যবহার চোখে ড্রপ বা তরল ওষুধ ব্যবহার করা যাবে। এতে কোনো অসুবিধা নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে চোখ থেকে সরাসরি পাকস্থলীতে পৌঁছার কোনো পথ নেই। তবে চোখ থেকে নাক হয়ে গলায় কোনো কিছু পৌঁছে যেতে পারে, এরRead More
সিলেটে তলিয়ে যাচ্ছে হাওরের ফসল
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের পর এবার বানের জলে তলিয়ে যাচ্ছে সিলেটের হাওরগুলো। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি। বাড়তে থাকা পানি এখন সিলেটের বিভিন্ন হাওরে প্রবেশ করছে। এর ফলে হাওরের আধা-পাকা ও কাঁচা বোরো ফসল পানিতে নিমজ্জিত হচ্ছে। হুমকির মুখে পড়ছে বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধ। সোমবার (৪ এপ্রিল) গোয়াইনঘাট উপজেলার কয়েকটি হাওরে পানি প্রবেশের খবর পাওয়া গেছে। এর ফলে কর্মসংস্থানহীন মানুষের শেষ সম্বল বোরো ফসল অকাল বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মসজিদ-মাদরাসা থেকে মাইকিং করে কৃষকদের বিভিন্ন বিলের মাটি ভরাট করে বাঁধ রক্ষায় ডাকা হচ্ছে। এRead More
শেখ মোঃ তাহির উল্লাহ ট্রাষ্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক: প্রবাসী মুক্তিযোদ্ধের সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নিউপোর্ট শাখার সভাপতি আলহাজ্ব শেখ মোঃ তাহির উল্লাহ প্রতিষ্ঠিত ট্রাষ্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিশ্বনাথের মুফতিরগাওয়ে শেখ মোঃ আমির আলীর সভাপতিত্বে ও সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি, সিলেট-২ আসানের সাবেক এম.পি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরই প্রবাসী মুক্তিযোদ্ধের সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নিউপোর্ট শাখার সভাপতি আলহাজ্ব শেখ মোঃ তাহির উল্লাহ প্রতিষ্ঠিত ট্রাষ্টের উদ্যোগে পবিত্রRead More
কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
নিউজ ডেস্ক : পড়ালেখার উদ্দেশ্যে তিন বছর আগে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে কানাডার টরন্টোতে গিয়েছিলেন বাংলাদেশি হাসিবুল আলম। তিন বছরের পরিশ্রম সফলাতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু ডিগ্রি হাতে পাওয়ার মাত্র ১০-১৫ দিন আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। হাসিবুল আলমের বন্ধু জুবায়ের সাঈদ ফান্ড সংগ্রহকারী ওয়েবসাইট গোফান্ডমি ডটকমে তার মরদেহ দেশে পাঠানোর জন্য ফান্ড সংগ্রহ করেছেন। কয়েক ঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হয়েছে বলে সেখানে জানিয়েছেন সাঈদ। তিনি ওই লেখায় জানিয়েছেন, টরন্টোর হাম্বার কলেজ থেকে হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা করছিলেন হাসিবুল আলম। স্থানীয় সময় ২ এপ্রিল (পহেলা রমজান) তিনি মৃত্যুবরণ করেন। সাঈদRead More
শত শত পরিবারের মুখে হাসি ফোটালেন প্রবাসী নোমান
নিউজ ডেস্ক: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময় নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত যুক্তরাষ্ট্র প্রবাসী আহমদুর রহমান নোমান। হাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের পাশাপাশি রোগে আক্রান্ত মানুষের পাশে থাকেন তিনি। শনিবার আহমদুর রহমান নোমান এর বাড়ীতে গিয়ে দেখা যায়, যাদের জোটে না দু’বেলা দু’মুঠো খাবার। আর এখনতো করোনার ছোবলে তারা দিশেহারা। এসব দিশেহারা মানুষের মাঝে গত দুই বছর ধরে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন অনেকটা নীরবে-নিভৃতে এবংRead More
সেহরিতে যা খাবেন, যা খাবেন না
ইসলাম ডেস্ক: চলে এসেছে পবিত্র রমজান। মুসলমানরা এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকেন। সারাদিন রোজা রাখতে হবে, এজন্য অনেকেই সেহরিতে বেশি বেশি খান। যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। পুষ্টিবিদদরা মনে করেন, সেহরিতে এমন খাবার খাওয়া উচিত যা দীর্ঘ সময় পেট ভরা রাখবে। সারাদিন পুষ্টি জোগাবে এমন খাবার রাখা উচিত খাদ্যতালিকায়। সেহরিতে কী কী খাওয়া উচিত? কোন খাবারগুলো এড়িয়ে চলা দরকার। সে সম্পর্কে জেনে নিন। রাতের খাবার অনেকে ইফতার করার পর সেহরির আগে রাতের খাবার খান। ইফতারের তিন থেকে সাড়েRead More
ভূমধ্যসাগর থেকে ৭০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
নিউজ ডেস্ক: জার্মানির বেসকরারি সংস্থা এসওএস মেডিটারিয়ানের জাহাজ সি-আই ৪ ভূমধ্যসাগর থেকে ৭০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। রাবারের ডিঙ্গিতে করে এ অভিবাসনপ্রত্যাশীরা সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাহাজের কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃতদের মধ্যে পাঁচ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তার আগে এসওএস মেডিটারিয়ানের আরেকটি জাহাজ নাবিকেরা ভূমধ্যসাগর থেকে ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছিল। এর ফলে চলতি সপ্তাহে দুটি আলাদা অভিযানে মোট একশজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করল সংস্থাটি। জার্মানির এসওএস মেডিটারিয়ান জাহাজ সি-ওয়াচ অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে নিয়মিত ভূমধ্যসাগরে টহল দিয়ে থাকে। শুক্রবারRead More
রমজান মাস যেভাবে উদযাপন করেন সৌদিরা
নিউজ ডেস্ক: প্রতিটি দেশেই রমজান মাস নিয়ে মুসলিমদের মধ্যে রয়েছে আলাদা সংস্কৃতি। তবে সবার উদ্দেশ্য এক তা হলো- আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পবিত্র মাসের তাৎপর্য মেনে চলা। ইসলামের আবির্ভাব হয়েছিল যে দেশে সেই সৌদিতে রমজান মাস উপলক্ষে নানা আয়োজন আর ইবাদতে মশগুল হন মুসলিমরা। বিভিন্ন দেশ থেকেও লাখ লাখ মুসলিম পবিত্র দুই মসজিদে রমজান পালন করতে যান। সৌদি আরবে রমজান আসলেই শুরু হয় ঈদের আনন্দ। রমজানের চাঁদ দেখার পরই একে অপরকে শুভকামনা জানান বাসিন্দারা। শহরগুলো সাজে নতুন সাজে। বিজ্ঞাপনী বিলবোর্ড এবং পত্রিকার পাতা জুড়ে থাকে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন লেখা।Read More


