editor
দেশের শ্রম অধিকার সুরক্ষায় সমর্থন করে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক: বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষায় সমর্থন করে যুক্তরাষ্ট্র। সেই সাথে গণতন্ত্রের অন্যতম প্রধান উপাদান শ্রমিকদের সংগঠন করা ও ইউনিয়ন গঠনের স্বাধীনতাকেও উৎসাহিত করে দেশটি। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে শ্রমিকদের অবস্থার উন্নতির উপায় বিষয়ে আলোচনার জন্য সলিডারিটি সেন্টারের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। শনিবার দূতাবাসের এক ফেসবুক পোস্টে লেখা হয়- “রাষ্ট্রদূত হাস বাংলাদেশে শ্রমিকদের অবস্থার উন্নতির উপায় বিষয়ে আলোচনার জন্য সলিডারিটি সেন্টারের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে আনন্দিত। ইউএসএআইডি’র শ্রম অধিকার কর্মসূচির আওতায় ৬৮ লাখ ডলার সহায়তা বাংলাদেশের কারখানা শ্রমিক-Read More
যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলে উড়লো বাংলাদেশের পতাকা
নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ৫১ বর্ষপূর্তী উপলক্ষে এমন আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ডহাম কাউন্সিলের মেয়র জেনি হ্যারিসন। এছাড়াও উপস্থিত ছিলেন ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর মহন আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ডহামের প্রথম নারীর কাউন্সিলর রুজী সুরজান, ম্যানচেস্টারের অ্যাসিস্টেন্ট হাই কমিশনার কাজী জিয়াউল হাসানসহ বাঙালি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে বাংলাদেশের সাফল্য কামনা করেন এবং অনেক বাঙালি একসঙ্গে উপস্থিত হওয়ায় সেখানে আনন্দঘন পরিবেশেরRead More
বিশ্বকাপে কাতারে যাওয়া বাংলাদেশি, নেপালি শ্রমিকরা ঋণের ফাঁদে
নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতারকে কম বেতনের অভিবাসী কর্মীদেরকে জোরপূর্বক শত শত কোটি ডলার রিক্রুটমেন্ট ফি দিতে হয়েছে। গত এক দশকে এই ফি দিয়েছেন এসব অভিবাসীরা। এর মধ্যে আছেন বাংলাদেশি, নেপালি সহ অন্য দেশের অভিবাসী। ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশিরা রিক্রুটমেন্ট ফি হিসেবে দিয়েছেন ১৫০ কোটি ডলার। এই পরিমাণ ২০০ কোটি ডলারও হতে পারে। এসব তথ্য উঠে এসেছে লন্ডনের অনলাইন গার্ডিয়ানের এক তদন্তে। এতে বলা হয়েছে, নেপালি অভিবাসীরা রিক্রুটমেন্ট ফি হিসেবে দিতে বাধ্য হয়েছেন প্রায় ৩২ কোটি ডলার। এই সংখ্যা ৪০ কোটি ডলার পর্যন্তও হতে পারে। ২০১৫ সালেরRead More
বাংলাদেশ কনস্যুলেটের রাজকীয় অভ্যর্থনায় দুবাইয়ের প্রিন্সেস
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হয়েছে চলতি বছরে। দু’ দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যেমন একই সময়ে তেমনি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাত্রা তৈরি করেছে এই সময়ে। তাই দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিভিন্ন দেশের কূটনৈতিক, বাংলাদেশ থেকে আগত মন্ত্রিপরিষদের সদস্য ও দেশটিতে অবস্থানরত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে স্বাধীনতা দিবসের অভ্যর্থনা প্রদান করা হয়েছে। গত বুধবার ৩০/০৩/২০২২ রাতে দ্য অ্যাড্রেস দুবাই মল হোটেলে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে দুবাইয়ের প্রিন্সেস শেখা ফুত্তাইম বিনতেRead More
মসজিদের ভেতরেই আত্মহত্যা করলেন ইমাম
নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মসজিদের ভেতর থেকে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। নিহত ইমামের নাম মো. ফেরদৌস ইসলাম (৩০)। তিনি বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে স্থানীয়রা মসজিদের ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় ইমাম ফেরদৌসকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশেরRead More
যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ি: সিনহার বিরুদ্ধে দুদকের মামলা
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ির সন্ধান পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা এবং তার ভাই অনন্ত কুমার সিনহার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান সংস্থার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। দুদকের মামলায় বলা হয়েছে, ২ লাখ ৮০ হাজার ডলার অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা দিয়ে সিনহা তার ভাইয়ের নামে বাড়িটি কেনেন। ২০১৮ সালের ১২ জুন বাড়িটি কেনা হয়। যার ঠিকানা ১৭৯, জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি। এজাহারে আরও বলা হয়েছে, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালীন অপরাধলব্ধ অর্থRead More
লিবিয়ার সমুদ্ররক্ষীদের প্রশিক্ষণ দেবে না জার্মানি
নিউজ ডেস্ক: লিবিয়ার সমুদ্ররক্ষীদের বিরুদ্ধে দেশটিতে থাকা অভিবাসীদের উপর নির্যাতনের অভিযোগ ওঠায় নতুন এক ঘোষণা দিয়েছে জার্মানি৷ দেশটির সীমান্তরক্ষীদের জার্মান সেনাবাহিনী আর প্রশিক্ষণ দেবে না বলে বুধবার জানিয়েছে বার্লিন৷ লিবিয়ার উপরে অস্ত্র নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ করা ইউরোপীয় ইউনিয়নের ‘অপারেশন ইরিনি’ মিশনে আরো একবছর অংশ নেয়ার সিদ্ধান্ত ঘোষণার পর একথা জানায় জার্মানি৷ খবর ইনফোমাইগ্রেন্টসের ‘‘লিবিয়ার উপকূলরক্ষী কয়েকটি ইউনিট বারবার শরণার্থী ও অভিবাসী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে অসদাচরণ করায় জার্মান সরকার লিবীয় উপকূলরক্ষীদের প্রশিক্ষণ দিতে জার্মান সেনাদের যুক্ত করা যৌক্তিক মনে করছে না,’’ বলেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেয়া সাসে৷ লিবিয়ার উপকূলরক্ষীরাRead More
হজযাত্রী পরিবহন করতে পারবে বেসরকারি এয়ারলাইন্সও
নিউজ ডেস্ক: ওমরাসহ আগামী হজ মৌসুমে যাত্রীরা যাতে নির্বিঘ্নে সৌদি আরবে যেতে ও আসতে পারেন সে লক্ষ্যে বেসরকারি সব এয়ারলাইন্সকে যাত্রী পরিবহনের সুযোগ দিয়েছে সরকার। এছাড়াও আসন্ন রমজানে ওমরাযাত্রীদের গমনাগমন সহজ করতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ-২) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। করোনার আগে যেভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে চলাচলকারী বিমানের ট্রানজিট যাত্রী হয়ে ওমরাযাত্রীরা সৌদি আরবে যাওয়ার সুযোগ পেতেন, সেই সুযোগ আবার দিতেRead More
ভোলাগঞ্জ সাদা পাথর পানিতে ডুবে ছাত্রের মৃত্যু
নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ জুনাইদ আহমদ (২৪)। সে নেত্রকোনা জেলার বরুনা গ্রামের মোঃ নিয়ামুল কবীরের ছেলে। জুনাইদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্সের ছাত্র। পুলিশ সুত্রে জানা যায়, আজ ৩১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সাদা পাথর বেড়াতে আসেন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে প্রচন্ড স্রোতে জুনাইদ আহমদ পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খুঁজাখুঁজি করে বিকাল ৪টায় তার লাশ উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী ঘটনাটিRead More
রমজান মাসে সহবাস করা যাবে কি?
ধর্ম ডেস্ক: রমজানে দিনের বেলা পানাহার করা যায় না, স্ত্রী সহবাসও নিষেধ। কিন্তু জানার বিষয় হলো- রমজানে রাতের বেলা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা জায়েজ আছে কী? এ এরকম কেউ করলে কি রোজার অসুবিধা হবে? এই প্রশ্নের উত্তর হলো- আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজদের সঙ্গে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হওRead More


