editor
এবার শিলিগুড়িতেই মিলবে বাংলাদেশের ভিসা
নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান। এবার শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের দাবি মিটতে চলেছে। খুলে যাচ্ছে বাংলাদেশের ভিসার আবেদন কেন্দ্র। এর জন্য কোনো দালাল ধরার প্রয়োজন নেই। নামমাত্র খরচেই মিলবে বাংলাদেশের ভিসা। বুধবার (৬ এপ্রিল) শিলিগুড়িতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পথচলা শুরু করলো বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এতে উত্তরবঙ্গের মানুষদের জন্য বাংলাদেশ ভ্রমণ অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। এপার বাংলা থেকে প্রচুর মানুষ প্রতিদিন ‘সোনার বাংলায়’ পাড়ি জমান। তাদের মধ্যে ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যাই বেশি। এর জন্য প্রতিদিন শতাধিক মানুষ উত্তরবঙ্গ থেকে কলকাতা গিয়ে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেন।Read More
ওয়েল্ডিং ও পেইন্টিং খাতে দক্ষ কর্মী নেবে দক্ষিণ কোরিয়া
নিউজ ডেস্ক: ওয়েল্ডিং ও পেইন্টিং খাতে দক্ষ বাংলাদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। দেশটির বাংলাদেশ দূতাবাস ই-৭ভিসায় বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বুধবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-৯ ভিসায় দক্ষিণ কোরিয়ায় কর্মরত যে সকল কর্মী বাংলাদেশে ফিরে গেছেন তাদের ই-৭ভিসায় কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ওয়েল্ডিং এবং পেইন্টিংয়ের কাজে অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের ডাটা প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। আর তাই এই খাতে আবেদন করতে হলে কর্মীকে অবশ্যই দক্ষ হতে হবে এবং একইসাথেRead More
যে ৫ মর্যাদা রোজাদার ছাড়া কেউ পাবে না
ইসলাম ডেস্ক: মুমিন মুসলমানের জন্য বিশেষ পুরস্কার প্রতিদান ও মর্যাদা পাওয়ার মাস রমজান। উম্মতে মুহাম্মাদির জন্য এ মাসে বিশেষ ৫টি মর্যাদা পাওয়ার ঘোষণা এসেছে; যা অন্য কোনো নবি-রাসুলের উম্মতকে দেওয়া হয়নি। রোজাদারের জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ ৫ মর্যাদার কথা ঘোষণা করেছেন। কী সেই ৫ মর্যাদা? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ‘আদম সন্তানের প্রত্যেকটি আমল বাড়ানো হয়। আর তাদের প্রতিটি নেকি দশ থেকে সাতশ’ গুণ পর্যন্ত বাড়ানো হবে। তবে রোজা ছাড়া। কেননা রোজা শুধু আমারই জন্য রাখাRead More
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনয়ে শিশুসহ ৩ জনের মৃত্যু
নিউজ ডেস্ক: সিলেটে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের পাশে বাস ও ব্যাটারিচালিত টমটম এবং মোটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ অন্ততঃ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় জৈন্তাপুর উপজেলার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৭নং কুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসে থাকা মো. জে এ বুলবুল নামের এক যাত্রী জানান, বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিলো। হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এসময় বাস ও ব্যাটারিচালিত টমটম এবং মোটর সাইকেলের সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহতরাRead More
সুনামগঞ্জে বাঁধ নির্মাণে দূর্নীতির অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
নিউজ ডেস্ক: দেশের বোরো ফসলের অন্যতম যোগানদাতা সুনামগঞ্জ। কার্যাদেশ অনুযায়ী হাওরের ফসল রক্ষা বাঁধ সঠিক সময়ে সম্পন্ন না হওয়ায় একের পর এক তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের হাওর, ম্রিয়মান হচ্ছে ১৩ লক্ষ মেট্রিক টন ফসল উৎপাদনের আশা। গত ২ এপ্রিল তাহিরপুর উপজেলার বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওর তলিয়ে যায়, ৪ এপ্রিল তলিয়ে যায় শাল্লা, ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলার কয়েকটি হাওর। ৫ এপ্রিল বিকেলে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওরটি তলিয়ে যায়। কৃষকের ফসল রক্ষার দাবিতে আজ বুধবার (০৬ এপ্রিল) দুপুরে সিলেটের হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মলনে প্রধানমন্ত্রীRead More
কানাডা সরকারের রিট : তরুণীকে হাজির করতে বাবা-মাকে নির্দেশ
নিউজ ডেস্ক: রাজধানীর উত্তর মুগদায় ১০ মাস ধরে বাবা-মায়ের বাসায় গৃহবন্দি থাকা ১৯ বছরের কানাডিয়ান তরুণীকে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী রোববার দুপুরে মুগদা থানার পুলিশ ও তার বাবা-মাকে তরুণীকে হাজির করতে বলা হয়েছে। একইসঙ্গে ১৯ বছরের তরুণীর অসম্মতিতে তাকে ১০ মাস ধরে আটক রাখা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রRead More
রোজাদারকে ইফতার করালে যে সওয়াব পাবেন
ধর্ম ডেস্ক: রমজান মাস বছরের শ্রেষ্ঠ সময়। এই মাসে নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেন। পবিত্র এই মাসে আল্লাহর বান্দারা পারস্পরিক উত্তম আমলের প্রতিযোগিতা করে। রমজানের রোজা পালন শেষে রোজাদাররা ইফতার করে। ইফতারের সময় অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বিশেষভাবে কবুল করেন। তা ছাড়া রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এবং রোজাদারের সওয়াবও কমানো হবে না।’ (তিরমিজি, হাদিস : ৮০৭) যায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রা.) থেকেRead More
পেনসিলভানিয়ার বাংলাদেশি বন্ধু সংগঠনগুলোর মিলন মেলা
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাংলাদেশি সামাজিক ও সংস্কৃতিক বন্ধু সংগঠনসমূহের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান রবিবার পেনসিলভানিয়া ফিলাডেলফিয়ার স্হানীয় একটি হলে সংগঠিত হয়। পেনসিলভেনিয়ায় অবস্থিত প্রিয় সংগঠনসমূহের নেতৃবৃন্দদ্বয় অনুষ্ঠানটির আয়োজন করেন। প্রচারে ছিলেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া। পেনসিলভানিয়ার ইতিহাসে স্বাধীনতা মাসের সকল সংগঠন সমূহের শুভেচ্ছা বিনিময়ের সভাটি আমাদের সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটিতে মর্ডারেটেরের দ্বায়িত্ব পালন করেন ডা. ইবরুল চৌধুরী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুল হাসান। কামরুল হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অংশগ্রহনকারী পেনসিলভেনিয়ার ২১টি বন্ধু সংগঠনের সভাপতি/ সাধারন সম্পাদক, পেনসিলভেনিয়ায় বসবাসকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমেরিকার মূলধারারRead More
কলকাতায় বাংলাদেশের নতুন ডেপুটি হাইকমিশনার আন্দালিব
নিউজ ডেস্ক: কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্বে এলেন প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের সন্তান আন্দালিব ইলিয়াস। মিশনপ্রধান হিসেবে এটাই তার প্রথম দায়িত্ব। মঙ্গলবার (৫ এপ্রিল) থেকেই মিশনপ্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। অপরদিকে, বিদায় নিলেন এই চেয়ারে দায়িত্বে থাকা তৌফিক হাসান। তিনি গত সাড়ে চার বছর কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে আন্দালিব ইলিয়াস বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে ‘ডিজি’ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে প্রয়োজনে জেনেভা, ফিলিপাইনস, নিউইয়র্ক, বেলজিয়ামের মতো দেশের সংশ্লিষ্ট বাংলাদেশ হাইকমিশনে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেছেন। মিশনপ্রধান হিসেবে আন্দালিব বলেন, কলকাতার বাংলাদেশ ডেপুটিRead More
অভিবাসীদের প্রাণের মূল্য নেই গ্রিস-তুরস্ক সীমান্তে, উদ্ধার ৩৪
নিউজ ডেস্ক: গ্রিস এবং তুরস্কের মাঝে একটি ছোট দ্বীপে আটকে থাকা ৩৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।মানবাধিকার সংগঠন ‘অ্যালার্ম ফোন’ গত শুক্রবার এসব অভিবাসীকে উদ্ধার করে। এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা৷ এই মানবাধিকার সংগঠনের অভিযোগ, গ্রিস এবং তুরস্ক সীমান্তে অভিবাসীদের প্রাণের কোনো মূল্য নেই৷ উদ্ধার হওয়া এসব অভিবাসীর বরাত দিয়ে অ্যালার্ম ফোন জানিয়েছে, টানা দুই দিন প্রবল শীতের মাঝে ইভরো নদীর কাছে একটি দ্বীপে আটকে ছিলেন ৩৪ জন অভিবাসী৷ দ্বীপে আটকে থাকা অভিবাসীরা গত সপ্তাহে একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন৷ অভিবাসীরা জানিয়েছিলেন, তাদের খাবারRead More


